দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪৯
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩
শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক
সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক
শ্যামনগরে সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় দ্রুত ছড়িয়ে পড়ছে গরুর বসন্ত রোগ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৮, ২০১৯
আগস্ট ১৮, ২০১৯ ০ কমেন্ট 342 ভিউস

ইয়ারব হোসেন: সাতক্ষীরা জেলায় অতি দ্রুত ছড়িয়ে পড়ছে গরুর বসন্ত রোগ। ইতিমধ্যে জেলার প্রতিটি উপজেলায় গরু বসন্ত রোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। জেলা প্রাণী সম্পদ বিভাগের কোন উদ্যোগ না থাকায় খামারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে দুগ্ধ খামারীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকন্ঠা কাজ করছে।
জেলায় বসন্ত রোগে আক্রান্ত হয়ে প্রায় ১০ হাজার গরু অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা না পেয়ে জেলার আরো হাজার হাজার গরু বসন্ত রোগে আক্রান্ত হওয়ার আশংকা করা হচেছ। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সাতক্ষীরা সদর,তালা উপজেলা। হাজার হাজার গরু বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পরও জেলা প্রানী সম্পদ কর্মকর্তা কোন খোঁজ খবর রাখেন না বলে অভিযোগ উঠেছে।
একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে,জেলার বিভিন্ন গ্রামে শত শত গরু বসন্ত রোগে আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি বেশি আক্রান্ত হয়েছে সদর উপজেলা,তালা ও কলারোয়া। গ্রামে গ্রামে বসন্ত রোগে আক্রান্ত হয়েছে শত শত গরু। সদর উপজেলার তুজলপুর,পাথরঘাটা,গোবিন্দকাঠি,বলাডাঙ্গা,আলিপুর,রামেরডাঙ্গা,চুপড়িয়া,সাতানি,শিবপুর,আখড়াখোলা,মুচড়া,কাঠালতলা,আমতলা,পাথরঘাাটা,সহ বিভিন্ন গ্রামে গরুর বসন্ত রোগ দেখা দিয়েছে। তালা উপজেলার কাপাসডাঙ্গা,নিমতলা,নগরঘাটা,বাবুলডাঙ্গা,এগারআনি কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়াসহ বিভিন্ন গ্রামে এ রোগ ছড়িয়ে পড়েছে। প্রায় ১০ হাজার গরু আক্রান্ত হয়ে অসুস্ত হয়ে পড়েছে।
সদর উপজেলার তুজলপুর গ্রামের কবির হোসেন, নূর হোসেন,বলাডাঙ্গা গ্রামের লিটন,আলিপুর গ্রামের সোহাগ জানান,প্রথমে গরুুর গায়ে ফসকা ফসকা দেখা দিচেছ। ওই স্থান থেকে চামড়া উঠে যাচেছ। দেখা দিচেছ ঘা। এক পর্যায়ে গরুুর সারা শরীরে বড় বড় ঘা দেখা দিচেছ। আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। গরুর গায়ে প্রচন্ড তাপ থাকছে। গা ফুলে উঠছে। আক্রান্ত গরু কম খাচেছ। গ্রামের প্রানী চিকিৎসকরা বলছে গরুুর এ বসন্ত রোগে আক্রান্ত হয়েছে। দিনের পর দিন পর দিন চিকিৎসা দেওয়ার পরও গরু সুস্থ হচেছ না। গ্রামের ঘরে ঘরে এ রোগে গরু আক্রান্ত হয়েছে।
সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালেরডাঙ্গা গ্রামের দুগ্ধ খামারী অলিউর রহমান সুমন জানায়, পার্শ্ববর্তী জেয়ালা সহ কয়েকটি গ্রামে গরুর বসন্ত রোগ ধরা পড়েছে। এ নিয়ে বেশ চিন্তার মধ্যে পড়ে গেছি। এখনই যদি রোগ প্রতিরোধে প্রশাসন থেকে কার্যত কোন ব্যবস্থা না নেয় তাহলে জেলায় বড় ধরনের ক্ষতির আশংকা রয়েছে।
তালা উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তা জানান,উপজেলায় প্রায় ১ লাখ গরু রয়েছে। এরমধ্যে শতকরা প্রায় ৫ভাগ গরু আক্রান্ত হয়েছে। অন্তত ৫ হাজার গরু বসন্ত রোগে আক্রান্ত হয়েছে বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে। গরুদের সূস্থ করতে চিকিৎসা কার্যক্রম চালানো হচেছ।
জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: শহিদুল ইসলামের সঙ্গে ০১৭১২-৪৬২৯৩৬ মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে তার কাছে কোন তথ্য নেই। আপনার নিকট থেকে ঘটনাটি জানতে পারলাম। খোঁজ খবর নিয়ে জরুরীভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আহত-২০
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই...

অক্টোবর ৮, ২০২৬

রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...

অক্টোবর ৭, ২০২৬

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ...

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting