দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪০
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

আর দুই পয়েন্ট পেলেই লা লিগা শিরোপা রিয়ালের

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৪, ২০২০
জুলাই ১৪, ২০২০ ০ কমেন্ট 332 ভিউস

স্পোর্টস ডেস্ক: করোনা পরবর্তী যুগে নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে রিয়াল মাদ্রিদ। সে ধারাবাহিকতা ধরে রেখে দলটি এবার লা লিগা শিরোপা পুনরুদ্ধারের পথে দারুণভাবে এগিয়ে যাচ্ছে। সোমবার গ্রানাডার বিপক্ষে কষ্টার্জিত ২-১ গোলের জয়ে যা আরও উজ্জ্বল হয়েছে।

সোমবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই চমৎকার দুটি গোল করা রিয়াল মাদ্রিদ খেই হারায় দ্বিতীয়ার্ধে। সেই সুযোগে একের পর এক আক্রমণে ভীতি ছড়ালো গ্রানাড়া। তাতে কিছু সময়ের জন্য পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। শেষ পর্যন্ত অবশ্য তেমনটি আর হয়নি। আর তাতেই দলটি লা লিগা শিরোপার খুব কাছে পৌঁছে গেছে।

এ মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে ২টি। এরমধ্যে আর একটিতে জিতে ২ পয়েন্ট পেলেই স্পেনের ঘরোয়া এ টুর্নামেন্টের শিরোপা উল্লাসে মাতবে জিনেদিন জিদানের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে সোমবার বাংলাদেশ সময় রাতে ফেরলঁদ মঁদির গোলে দলটি এগিয়ে যাওয়ার পর রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। স্বাগতিকদের একমাত্র গোলদাতা দারউইন মাচিস। এ জয়ে বার্সেলোনা থেকে আবারও ৪ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট হলো ৮৩। দুইয়ে থাকা গত দুবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৭৯।

সোমবার ১৬ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। দলটির হয়ে গোলের শুরুটা করেছিলেন মঁদি। বাঁ দিক দিয়ে এক পা দু-পা করে অনেকটা এগিয়ে ডি-বক্সের সামনে গিয়ে আচমকা লম্বা করে বল বাড়িয়ে দারুণ ক্ষিপ্রতায় ছুটে যান তিনি। দুরূহ কোণ থেকে জোরালো শটে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন ফরাসি এই লেফট-ব্যাক। এর ছয় মিনিট পর আরেকটি দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে শিরোপার পথে ছুটে চলা দলটি। ডান দিক থেকে লুকা মদ্রিচের বাড়ানো ক্রস ধরে ডি-বক্সে ঢুকে এক ঝটকায় সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা এড়িয়ে জোরালো উঁচু শটে গোলটি করেন বেনজেমা। আসরে ফরাসি ফরোয়ার্ডের এটি ১৯তম গোল।

বিরতির পর ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলার আভাস দেয় গ্রানাডা। ৫০তম মিনিটে মাঝমাঠে কাসেমিরোর হারানো বল ধরে মিডফিল্ডার এররেরা দ্রুত এগিয়ে বাড়ান মাচিসকে। ডি-বক্সে ঢুকে বাঁ দিক দিয়ে নিচু শটে কোর্তোয়ার পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড। পরের ১৫ মিনিটে বেশ কয়েকটি ভালো আক্রমণ করে স্বাগতিকরা। যে কারণে কিছু সময়ের জন্য রিয়াল মাদ্রিদ খেঁই হারিয়েছিল। শেষ পর্যন্ত নিজেদের জাদুকারী ফুটবলে জিনেদিন জিদান শিষ্যরা ঠিকই ঘুরে দাঁড়ায়। তবে আর কোন গোলের দেখা পায়নি তারা। এদিকে নিজেদের জালও রাখে অক্ষত। আর তাতেই ২-১ গোলের জয় নিয়ে লা লিগার শিরোপার খুব কাছে পৌঁছে যায় মাদ্রিদের ক্লাবটি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনার ভয় উপেক্ষা করেই ভোটারদের লম্বা লাইন
পরবর্তী পোস্ট
সাকিবের ব্যাপারে মুখ খুললেন তামিম

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting