দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:২৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

দর্শক ফিরলো মাঠে, নেইমাররা করলেন ৯ গোল!

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৩, ২০২০
জুলাই ১৩, ২০২০ ০ কমেন্ট 376 ভিউস
স্পোর্টস ডেস্ক:
করোনায় ইউরোপিয়ান ফুটবলে এতদিন একটাই অপূর্ণতা ছিল- দর্শকপূর্ণ স্টেডিয়াম। সেই অপূর্ণতাই নিয়ন্ত্রিতভাবে এবার মেটানো হলো ফ্রান্সে। ৫ সহস্রাধিক দর্শককে প্রবেশ করিয়ে মাঠে নেমেছিলেন প্যারিস সেন্ত জার্মেইর তারকারা। যার মূল আয়োজক ছিল ফরাসি সরকার। ফলে এবারই প্রথম দর্শকের ভিড় দেখা গেলো ইউরোপিয়ান কোনও ফুটবল ম্যাচে।

করোনার কারণে পিএসজিকে বিজয়ী ঘোষণা করে লিগ ওয়ান পরিত্যক্ত করা হয়েছিল। তবে নতুন মৌসুম শুরুর আগে তারা ঘোষণা দিয়েছিল আগামীতে দর্শক উপস্থিতি থাকবে নিয়ন্ত্রিত। যার ‘ড্রেস রিহার্সেল’ বলা যেতে পারে এই ম্যাচ। নতুন পরিস্থিতিতে ম্যাচগুলো কেমন হতে পারে, তার ঝলক দেখাতেই যেন এই প্রীতি ম্যাচের আয়োজন। তাতে পিএসজির মুখোমুখি হয়েছিল লিগ-২ দল লে হাভরে।

চার মাস বাইরে থাকার পর পিএসজির হয়ে নেইমার-এমবাপ্পেরাও ছিলেন মাঠে। মুখে মাস্ক পরা অবস্থায় তারা আবার স্বাস্থ্যকর্মীদের জন্য ধন্যবাদ বার্তাও বহন করছিলেন যার যার কিটে।

লে হাভরের স্টেডিয়ামটি ২৫ হাজার আসন বিশিষ্ট হলেও করোনা পরিস্থিতিতে সেখানে জায়গা মিলেছে মাত্র ৫ হাজার দর্শকের। তবে মাঠের পারফরম্যান্সে কোনও ছাড় দেয়নি পিএসজি। জোড়া গোল করেছেন মাউরো ইকার্দি, নেইমার ও পাবলো সারাবিয়া। ইউরোপের বাকি লিগগুলো যখন ‘কৃত্রিম’ ভক্ত দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে, তখন আসল ভক্তদের হর্ষধ্বনি পুনরায় উপভোগ করেছেন নেইমাররা। তাতেই গোলের তুবড়ি ছুটেছে ম্যাচে। পিএসজি জিতেছে ৯-০ গোলে!

করোনাকাল হওয়ায় দর্শকদের মাস্ক পরিয়েই প্রবেশ করতে হয়েছিল। তবে সিটে বসার পর অনেককেই সেই মাস্ক মুখে রাখতে দেখা যায়নি। দর্শকদের গ্রুপ ভিত্তিতে আলাদা আলাদা করে বসতে দেখা গেছে। এ সময় বড় বড় স্পিকারে সামাজিক দূরত্ব মানার জন্য বার বার আহ্বান জানানো হচ্ছিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
টিভিতে আজ
পরবর্তী পোস্ট
দিল্লির উৎসবে শাকিব-ববি ও মোশাররফ-তিশার ছবি

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting