দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

বর্ণবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত

কর্তৃক kobirubel.satnadee জুন ৭, ২০২০
জুন ৭, ২০২০ ০ কমেন্ট 379 ভিউস

অন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে শনিবার টানা ১২তম দিনেও বর্ণবাদ ও পুলিশি নৃশংসতা বিরোধী বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এদিন সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে রাজধানী ওয়াশিংটনে। এছাড়া নিউইয়র্ক, শিকাগো, আটলান্টা, সানফ্রান্সিসকো, ডেনভার, ডেট্রয়েট ও লস অ্যাঞ্জেলসে বড় বিক্ষোভ হয়েছে। তবে এসব বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ । কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় জ্বলছে এই প্রতিবাদের আগুন। নর্থ ক্যারোলিনায় ফ্লয়েডের জন্মস্থানের বাসিন্দারাও আনুষ্ঠানিক শ্রদ্ধা জানিয়েছে তার প্রতি। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, প্রতিবাদের ঝড় ছড়িয়ে পড়ে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশেও। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার মানুষ বিক্ষোভে শামিল হয়। তারা হোয়াইট হাউসের প্রবেশপথের সড়কে মিছিল করে। এ সময় হোয়াইট হাউসের প্রবেশপথগুলো বন্ধ করে দেয় নিরাপত্তারক্ষীরা।

ওয়াশিংটন ডিসিতে অনেকে প্ল্যাকার্ডে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লিখে রাস্তায় নেমে আসে। সেখানকার মেয়র মুরিয়েল বাউজার জনগণকে স্বাগত জানিয়ে বলেন, ‘এই ভিড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বার্তা দিচ্ছে। ট্রাম্পের চার্চ যাওয়ার পথ মুক্ত করতে এই ভিড় সরাতে টিয়ার গ্যাসও ছড়ানো হয়েছিল। ’

বাউজার বলেন, ওয়াশিংটন ডিসিতে এমন করতে পারলে তিনি সব রাজ্যেই এমন করতে পারেন। কেউ তার কাছে নিরাপদ নয়। আমাদের সৈনিকদের সঙ্গে তিনি এমন করতে পারেন না।

গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড। ৪৪ বছর বয়সী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে তার মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়েছে।

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, বেশ কয়েক মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে থাকেন চাওভিন। ফ্লয়েড বারবারই বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না। একপর্যায়ে মারা যান তিনি। এ ঘটনার পরই বর্ণবাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসে মানুষ। বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে।  গত কয়েকদিন দেশটিতে বিক্ষোভ সহিংস হয়ে উঠেছিল। ট্রাম্প প্রশাসন অন্তত ৩০টি শহরে জারি করেছিল কারফিউ। তবে কারফিউ ভেঙেই বিক্ষোভ করেছে হাজারো মানুষ।

এদিকে যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী বিক্ষোভ ছড়িয়েছে অন্যান্য দেশেও। যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কয়ার শনিবার কানায় কানায় পূর্ণ হয়ে উঠে প্রতিবাদী জনগণে। যদিও সেখানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে জনসমাগম না করার আহ্বান জানিয়েছে সরকার। লন্ডন, ম্যানচেস্টার, কার্ডিফ, লাইসেস্টার ও শেফিল্ডেও অনেকে প্রতিবাদ জানায়।

অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনেও হয়েছে প্রতিবাদ। ফ্রান্স, জার্মানি ও স্পেনেও অনেকে বিক্ষোভ প্রদর্শন করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা প্রতিরোধে যে দুটি উপায় সবচেয়ে বেশি কার্যকরী
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সহ দেশের ৫০ জেলা ও ৪০০ উপজেলা পুরোপুরি লকডাউন !

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting