দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:০৭
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

উত্তেজনা প্রশমনে চীন ভারত বৈঠক

কর্তৃক kobirubel.satnadee জুন ৭, ২০২০
জুন ৭, ২০২০ ০ কমেন্ট 336 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে উত্তেজনা কমাতে ভারত ও চীনের উচ্চ সামরিক কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে তীব্র উত্তেজনা চলছিলো দুই দেশের মধ্যে। সীমান্তে চলছিল হুমকি ও পাল্টা হুমকি। বেশ কয়েকবার মুখোমুখি দাড়িয়ে গিয়েছিলো উভয় দেশের সেনারা। অবশেষে ভারতই এগিয়ে এসে সমস্যা সমাধানে আলোচনার প্রস্তাব দেয় চীনকে। সেই প্রস্তাব লুফে নেয় বেইজিংও। এরইভিত্তিতে শনিবার দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনার বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষই।

ভারত ও চীনের মধ্যেকার সীমান্তবর্তী এলাকা চুশুল-মোলদোতে দুই দেশের সামরিক পর্যায়ের ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভারতের তরফ থেকে সামরিক আলোচনার নেতৃত্বে ছিলেন ফোরটিন কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। এখন পর্যন্ত এটিকে উত্তেজনা নিরসনে দুই দেশের জন্যই ইতিবাচক আগ্রহ হিসেবে ধরে নেয়া হচ্ছে। গত ৯ মে থেকে চলছে এ উত্তেজনা। এর পূর্বেও বেশ কয়েকবার এটি নিরসনের চেষ্টা করা হয়। তবে তা স্থানীয় পর্যায়ে হওয়াতে কার্যত অবস্থা অপরিবর্তিত থাকে।

আলোচনায় চীনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করবে ভারত এমনটা আগে থেকে বলা হচ্ছিল। এতে চীনকে বলা হবে, বিতর্কিত ওই সীমান্তের কাছে অবকাঠামোগত যে উন্নয়ন ভারত করছে তাতে যাতে চীন কোনো বাধা সৃষ্টি না করে। অপরদিকে চীন চাইছে এই ইস্যুতে যাতে যুক্তরাষ্ট্রকে ডেকে না নিয়ে আসে ভারত।

এর আগে ভারত অভিযোগ জানায়, চীনের সেনাবাহিনী লাদাখ ও সিকিমের নিয়ন্ত্রণ রেখা বা এলএসি টপকে ভারতীয় এলাকায় ঘাঁটি গাঁড়তে চেয়েছে। তবে সে চেষ্টা নস্যাৎ করতে সমর্থ হয় ভারত। এ নিয়ে উত্তেজনা শুরু হলে ভারতকে দোষারোপ করে চীন। ভারতও দাবি করে, চীনের সেনারাই উস্কানি দিয়ে সমস্যার শুরু করেছে। ভারত-চীন সীমারেখার যে পাঁচটি এলাকা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে পূর্ব লাদাখ তার মধ্যে অন্যতম।

এর আগে ২০১৭ সালে দোকলাম সীমান্ত নিয়েও দুই দেশের মধ্যে উত্তেজনা প্রায় ৩ মাস ধরে চলেছিল। তবে ১৯৬২ সালের পর দুই দেশের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। সে যুদ্ধের ভয়াবহতার কারণে দুই দেশই সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাদ পড়লেন বুবলী, শাকিব খানের নতুন ‘প্রিয়তমা’ কে ?
পরবর্তী পোস্ট
একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস পেছাচ্ছে

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting