করোনায় আরও ২২ মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৫৪৪ জন মৃত্যু হলো করোনাভাইরাসে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৪১ জন। ফলে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে।

বুধবার (২৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

spot_img

More from this stream

Recomended