দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৫৬
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মন্ত্রব্য প্রতিবেদনসম্পাদকীয়

সরকার চালাচ্ছে আমলারা না এমপি-মন্ত্রীরা?

কর্তৃক kobirubel.satnadee মে ২২, ২০২০
মে ২২, ২০২০ ০ কমেন্ট 478 ভিউস

সাতক্ষীরা জেলা তথ্য অফিসের প্রচার মাধ্যমে ২১ মে বৃহষ্পতিবার বিকাল তিনটা পর্যন্ত ঘূর্ণিঝড় আমপান এর ক্ষয়ক্ষতির কোন চিত্র পাওয়া গেলো না। এ বিষয়ে জেলা তথ্য অফিসারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আমরা নির্ভর করি জেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ওপর। তারা এখনও সব তথ্য পায়নি। যোগ করে এও বল্লেন, তার জনবল কম অর্থাৎ মাত্র ৫জনকেই নিয়ে কাজ করেন তিনি।
জেলা তথ্য অফিসের কাজ সরকারের স্বার্থসংশ্লিষ্ট বিষয় প্রচার করা। প্রচারের মাধ্যম হলো মাইকিং করা, ফেসবুকপেজ, ওয়েবসাইট, ও দেশের শক্তিমান গণমাধ্যম। কিন্তু সাতক্ষীরা জেলা তথ্য অফিসের কাজ হলো মাঝে মধ্যে মাইকিং করা, সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সিনেমা দেখানো, সরকারের কিছু দপ্তরের প্রোগ্রাম ফেসবুক পেজে দেওয়া। মাঝেমধ্যে সরকারি টিএন্ডটি টেলিফোন থেকে জেলা প্রশাসকের বিশেষ কোন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সাংবাদিকদের ফোন করা।
এক কথায় জেলা তথ্য অফিসের কাজ হলো সরকারের প্রয়োজনে প্রচার-প্রচারণা করা। এখন প্রশ্ন হলো প্রয়োজনীয় প্রচার-প্রচারনা গুলো আসেলে কি? এককথায় বলা যায় সরকারের উন্নয়মূলক কর্মকান্ডের পাশাপাশি দূর্যোগ এর বিভিন্ন মুখী চিত্র তুলে ধরা।

জেলা তথ্য অফিসের ফেসবুক হলো Dio Satkhiraএবং ওয়েবসাইট হলোঃ masscommunicationgroup। এই দুটি মাধ্যমে বৃহস্পতিবার বিকাল তিনটা পর্যন্ত জেল তথ্য অফিস ঘূর্ণিঝড় আমফান এর কোন চিত্র দেয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এতবড় দূর্যোগের খবর যদি প্রচার করা তাদের দায়িত্বের মধ্যে না পড়ে তবে তাদের দায়িত্ব কিম্বা কাজটা কি?

জনবল কম বলে জেলা তথ্য অফিস ঠুঁটো জগন্নাথের ভ‚মিকা পালন করবে এটা হতে পারেনা। দৃশ্যমান স্মার্ট ও ডায়নামিক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল তিনিতো জানেন উপক‚লীয় জেলা সাতক্ষীরার জেলা তথ্য অফিসটিও তার অফিসের মত গতিশলী হতে হবে। তিনি কেন উদ্যোগ নিয়ে কার্যকর করেননা জেলা তথ্য অফিসকে। কারণ তথ্য অফিসটিও তার অধীনে পড়ে।

সরকারের প্রচার-প্রচারণা চালানো যদি তথ্য অফিসের কাজ হয় তবে তারা কেন জেলা শহরের পত্রিকা অফিসগুলোতে তথ্য বিবরণী পাঠাননা?

পত্রিকাগুলো শক্তিশালী গণমাধ্যম। ঘটে যাওয়া মহা এ দূর্যোগকে ঘিরে জেলার সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করছেন গত তিন দিন ধরে। করোনাকে ঘিরেও সাংবাদিকরা মাঠে আছে ডাক্তার, নার্স ও পুলিশের মত। সেই সংবাদপত্রের সঙ্গে যোগাযোগের লেশমাত্র নেই জেলা তথ্য অফিসের। বিষয়টা দেখার দায়িত্ব সাতক্ষীরার জন-প্রতিনিধি ও শাসকদলের দায়িত্বশীল ব্যাক্তিদের। কিন্তু কোন কিছুতেই তাদের ভ‚মিকা দেখা যায় না। সবাই তোষামোদীতে ব্যস্ত। বলতেই হচ্ছে সরকার চালাচ্ছে আমলারা না এমপি-মন্ত্রীরা?

এ অবস্থার উত্তরণ দরকার। সংবাদ পত্রের মালিকদের কাছে জিম্মি সাংবাদিকরা। তাদের ক্ষুরধার লেখনী এখন আর সংবাদপত্রে জায়গা পায়না। এছাড়াও সত্য খবর প্রকাশ করলে চক্ষু রাঙ্গানী থেকে শুরু করে হামলা, মামলা, খুন ও গুমতো আছেই। ফলে এখন গণমাধ্যমের ভয় পায়না কোন পক্ষই। তাই মহা এই দূর্যোগে হাত-পা গুটিয়ে বসে আছে জেলা তথ্য অফিসটি। করোনা নিয়েও তাদের কাজ চোখে পড়ার মত নয়। দুর্যোগ নিয়ে সংবাদপত্র অফিসে তাদের কোন তথ্য বিবরণী না আসাই প্রমান করে তারা কোন জবাবদিহির মধ্যে নেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মহামারী এ দূর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে
পরবর্তী পোস্ট
করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের স্পর্শ এড়িয়ে চলতে হবে- আসাদুজ্জামান বাবু

রিলেটেড পোস্ট

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান...

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

পত্রিকা পোড়ানোর ধৃষ্টতাকে ঘৃণা করি, থুথু মারি

ডিসেম্বর ১০, ২০২৪

আনন্দবাজারকে: জামায়াত আমির ভারত-বিরোধী নই, সম্মান ও সমতা...

নভেম্বর ২৩, ২০২৪

খলিশাখালিতে গণপিটুনিতে নিহতের ঘটনায় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিদের...

নভেম্বর ১৩, ২০২৪

জেলা জজ আদালতের পিপি হলেন অ্যাডঃ শেখ আব্দুস...

অক্টোবর ৩০, ২০২৪

নিম্ন আদালতে প্রায় সাড়ে ৪ হাজার পিপি-জিপি নিয়োগ...

অক্টোবর ১৫, ২০২৪

তুমি বেরিয়ে যাও মামলা নেওয়া হবে না

অক্টোবর ১৩, ২০২৪

দল ক্ষমতায় আসলে; আদৌ আসবে কি-না!

অক্টোবর ৩, ২০২৩

উপমহাদেশের দুই মহীয়সী নারী ও হিন্দু নারী অধিকার

আগস্ট ১১, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting