দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:১৯
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...
মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...
খুঁড়ে ফেলে রাখা দুই শতাধিক সড়কে চরম দুর্ভোগে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

গণমাধ্যমের প্রতি অপূর্বর হুঁশিয়ারি

কর্তৃক kobirubel.satnadee মে ১৮, ২০২০
মে ১৮, ২০২০ ০ কমেন্ট 403 ভিউস

গণমাধ্যমকে হুঁশিয়ার করলেন অপূর্ব। স্পষ্ট ভাষায় তিনি বললেন, ‘তৃতীয় কাউকে জড়িয়ে কোনও ধরনের ভুল সংবাদ প্রকাশ করলে আমি তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবো।’

বলে রাখা দরকার, অপূর্ব-অদিতির বিচ্ছেদের কারণ হিসেবে একজন অভিনেত্রীর নাম ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবং দেশের বেশক’টি সংবাদমাধ্যমেও খবরটি এসেছে। মূলত সেই খবরের সূত্র ধরেই সোমবার (১৮ মে) রাত ২টার দিকে এই হুঁশিয়ারি দেন সময়ের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেতা অপূর্ব।
নিজের ফেসবুক ওয়ালে দেওয়া ওই বক্তব্যে অপূর্ব বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ করা এবং তির্যক, মিথ্যা, বানোয়াট মন্তব্য করে কারও কষ্ট বাড়িয়ে দেওয়ার মতো খারাপ কাজগুলো থেকে সবাই বিরত থাকবেন। এবং রসালো কোনও গল্প তৈরি করে সংবাদ করার চেষ্টা করবেন না, প্লিজ।’
অদিতি সম্পর্কে বলেন, ‘অত্যন্ত সম্মানের সাথে জানাচ্ছি, আমি এবং আমার স্ত্রী অদিতি অত্যন্ত শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে সম্পর্কের আইনগত ইতি টেনেছি। কোনও সংবাদমাধ্যম এই ব্যাপারটাতে তৃতীয় কাউকে জড়িয়ে কোনও ধরনের ভুল সংবাদ প্রকাশ করলে আমি তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবো। এরমধ্যে প্রকাশিত কিছু সংবাদের লিংক আমি সংগ্রহ করেছি।’
অপূর্ব অদিতির প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘আমি অদিতিকে সম্মান করি এবং আজীবন করবো। সুতরাং কোনোভাবেই অদিতিকে অসম্মান করে তার পাশে অন্য কারও নাম আমি সহ্য করবো না। ভুলে যাবেন না, অদিতি এখন আইনগতভাবে আমার স্ত্রী না থাকলেও সে আমার সন্তানের মা।’
১৭ মে সন্ধ্যায় অদিতি হাসান তার ফেসবুকে স্ট্যাটাস দেন, ‌‘আমাকে ভাবি বলা সবাই বন্ধ করুন।’ এবং রিলেশনশিপ স্ট্যাটাসে যোগ করেন, ‘ডিভোর্সড’।
এমন ঘটনার দুই ঘণ্টার মাথায় পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন নাজিয়া হাসান অদিতি। বললেন বিস্তারিত। যার পুরোটাজুড়েই ছিল অভিনেতা অপূর্বকে ঘিরে। এরপর একইভাবে নিজেদের বিচ্ছেদ প্রসঙ্গে পোস্ট দেন অপূর্ব।
২০১১ সালের ১৪ জুলাই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেয়েদের লিগ বাতিল করবে না বাফুফে
পরবর্তী পোস্ট
নলতায় “মানবতার ঘর ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting