দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৮:১৩
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

বিশ্বকাপ বাছাই পিছিয়ে দিল আইসিসি

কর্তৃক kobirubel.satnadee মে ১২, ২০২০
মে ১২, ২০২০ ০ কমেন্ট 416 ভিউস

ক্রীড়া ডেস্ক: আগামী ৩ জুলাই ২০২১ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামার কথা ছিল সালমা-জাহানারাদের। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই বাছাইপর্ব থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার কথা ছিল তিন দলের। বাংলাদেশসহ দশ দলের লড়াইয়ে তাই চোখ ছিল সবার। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের ফলে আপাতত বিশ্বকাপ বাছাইপর্ব পিছিয়ে দেওয়া হয়েছে।

আট দলের বিশ্বকাপে এর মাঝেই স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার জায়গা পাকা। বাকি তিনটি স্থানের জন্য বাংলাদেশকে লড়তে হতো আয়ারল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ১৯ জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা ছিল এই বাছাইপর্ব। কিন্তু আজ শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বাছাইপর্ব স্থগিতের ঘোষনা দেওয়া হয়েছে। সে সঙ্গে ২০২২ অনূর্ধ-১৯ বিশ্বকাপের বাছাইপর্বও স্থগিত করা হয়েছে।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সদস্য ও এর সঙ্গে জড়িত দেশ গুলোর সরকার ও স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ২০২১ নারী বিশ্বকাপের বাছাইপর্ব ও ২০২২ ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্ব আপাতত স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপ অঞ্চলের পর্ব আগামী ২৪ জুলাই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ডেনমার্কে আপাতত সেটা আয়োজন করার কোনো সুযোগ নেই।

আইসিসি টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান ক্রিস টেটলি বলেছেন, ‘কোভিড-১৯ সংক্রমণের ফলে ভ্রমণে বাধা নিষেধ, বিশ্বজুড়ে স্বাস্থ্য ঝুঁকি এবং বিভিন্ন দেশের সরকার ও স্বাস্থ্য কর্তৃপক্ষের উপদেশ মেনে আমরা দুটি বাছাইপর্ব পিছিয়ে দিচ্ছি। নারী বিশ্বকাপ বাছাইপর্ব ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বের ওপর এর প্রভাব পড়ছে।’

আইসিসি টুর্নামেন্ট আয়োজনের চেয়ে খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়েই বেশি চিন্তিত। এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া বলে জানিয়েছেন টেটলি, ‘এই কঠিন সময়ে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সমর্থক ও পুরো ক্রিকেট বিশ্বের সবার স্বাস্থ্য আমাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে এবং আমরা সঠিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিব।’  সূত্র: প্রথম আলো

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রমজানের ইতিকাফে অফুরন্ত সওয়াব
পরবর্তী পোস্ট
২৪ ঘণ্টায় শনাক্ত ৯৬৯ জন, মৃত ১১

রিলেটেড পোস্ট

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting