দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:২৩
মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাটকেলঘাটাসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় কলেজ ছাত্রীর সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee মে ১১, ২০২০
মে ১১, ২০২০ ০ কমেন্ট 337 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় খালাতো ভাইয়ের বিরুদ্ধে ইডেন কলেজের ছাত্রীকে ধর্ষনের পর চাপে পড়ে বিয়ে অতঃপর কৌশলে সন্তান হত্যা এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলার পাটকেলঘাটা থানার অভয়তলা গ্রামের শেখ জিয়াউর রহমানের মেয়ে ইডেন কলেজের ছাত্রী রেহেনা খাতুন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ঢাকা ইডেন মহিলা কলেজের ছাত্রী। পাটকেলঘাটা থানার গৌরীপুর গ্রামের মৃত শেখ শামছুর রহমানের ছেলে খালাতো ভাই মুনজুর আলম ওরফে লিটু ও ইফতেখার আলম ওরফে কুদ্দুস আমার খালা অসুস্থ্য বলে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ফুসলিয়ে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। তাদের বাড়িতে থাকাকালে গভীর রাতে মুনজুর আলম ওরফে লিটু আমার কক্ষে ঢুকে আমার ইচ্ছার বিরুদ্ধে কয়েকবার আমাকে ধর্ষন করে। বিষয়টি খালাসহ অন্যদের জানালে ইসলামী শরিয়ত মোতাবেক আমাদের বিয়ের আশ্বাস দেন। কিছুদিন পর বুঝতে পারি আমার কনসেভ করেছে। বিষয়টি খালা ও স্বজনদের জানালে ডিসেম্বরে বিয়ে দিবে বলে ২৫ অক্টোবর তারা আমার গর্ভের সন্তান নষ্ট করে দেয়। কিন্তু ২১ ডিসেম্বর লিটু আমাকে বিয়ে করবে না বলে জানায়। এসময় আমি তাদের বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে পাটকেলঘাটা থানা ইমাম আব্দুল্লাহ’র মাধ্যমে রেজিষ্ট্রিবিহিন বিয়ে করে লিটু আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়।

রেহেনা খাতুন অভিযোগ করে বলেন, শশুর বাড়িতে যাওয়ার পর আমি লিটুকে বিয়ে রেজিষ্ট্রি করার কথা বললে সে তাল বাহানা শুরু করে। এ অবস্থায় গত ৬ ফেব্রুয়ারি লিটু ও তার ভাই কুদ্দুস আমাকে বেদম মারপিট করে। আহত অবস্থায় আমি হাসপাতালে ভর্তি হই। এসময় আলট্রাসনোগ্রাফীতে আমার ফের কনসেভ করার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় আমি পাটকেলঘাটা থানায় অভিযোগ করলে লিটু আমাকে রেজিষ্ট্রি বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং ১৮ ফেব্রুয়ারী কাজী অফিসে গিয়ে বিয়ে রেজিষ্ট্রি করে। এরপর থেকে লিটু আমার উপর শুরু করে অমানষিক নির্যাতন। যৌতুকের দাবিতে কথায় কথায় সে আমাকে মারপিট করতে থাকে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, যৌতুক লোভী লম্পট লিটুর নির্যাতন সহ্য করতে না পেরে জীবনে বাঁচাতে আমি পালিয়ে গিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হই। এ সময় লিটু আমাকে খোলা তালাকনামা পাঠালে আমি গ্রহণ করিনি। পরে আমি বাবা’র বাড়িতে ফিরে আসলে লিটু সেখানে এসে গর্ভে সন্তান থাকা অবস্থায় ডিভোর্স হয় না, তাই তোর সন্তান নষ্ট করতে হবে বলেই আমার পেটে সজোরে লাথি মারেলে প্রচুর রক্তক্ষরন হয়। এ ঘটনার পর আমি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হই এবং সেখানে আমার সন্তানটি নষ্ট হয়ে যায়। বর্তমানে লিটু তার ভাই কুদ্দুস সহ তার সহযোগিরা আমাকে খুন জখমের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমি বাবা’র বাড়িতেও থাকতে পারছিনা। তাদের ভয়ে আমার পুরো পরিবার চরম উৎকন্ঠায় দিন যাপন করছে।

তিনি ওই লম্পট লিটু ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় লটারীর মাধ্যমে সরকারীভাবে উপকারভোগী কৃষক নির্বাচন
পরবর্তী পোস্ট
ক্ষমতামুখী সংবাদমাধ্যম, পতনমুখী সাংবাদিকতা

রিলেটেড পোস্ট

মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...

মে ১০, ২০২৬

শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...

মে ৯, ২০২৬

শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ

মে ৯, ২০২৬

সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড

মে ৯, ২০২৬

ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...

মে ৯, ২০২৬

ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...

মে ৯, ২০২৬

আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting