দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২৮
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ম্যাডোনা

কর্তৃক kobirubel.satnadee মে ৯, ২০২০
মে ৯, ২০২০ ০ কমেন্ট 308 ভিউস

অনলাইন ডেস্ক:

পপসম্রাজ্ঞী ম্যাডোনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি নিজেই এমন দাবি করেছেন। তবে ৬১ বছর বয়সী এই তারকা সেরে উঠেছেন। তিনি এখন পুরোপুরি  সুস্থ বলে জানিয়েছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ম্যাডোনা জানান, করোনাভাইরাস অ্যান্টিবডি পরীক্ষায় পজিটিভ হয়েছেন তিনি। এর অর্থ হলো কোভিড-১৯ রোগে ভুগেছেন আমেরিকান এই পপতারকা। যদিও তিনি তা টের পাননি!

গত ৬ মে ইনস্টাগ্রামে নিজের দেড় কোটি ফলোয়ারের উদ্দেশে ম্যাডোনা লিখেছেন, ‘আমি বর্তমানে অসুস্থ নই। কারও শরীর অ্যান্টিবডি পরীক্ষায় পজিটিভ হওয়ার অর্থ হলো সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল। আমার বেলায় যেমনটা ঘটেছে। সাত সপ্তাহ আগে প্যারিসে সংগীত সফর শেষে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার অনেক সহশিল্পীর ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। কিন্তু তখন আমরা ভেবেছিলাম বাজে কোনও ফ্লুতে সংক্রমিত হয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ আমরা সবাই এখন সুস্থ। যারা সঠিক তথ্য না জেনে মুখরোচক গুঞ্জনে বিশ্বাস করেন আশা করি তাদের কাছে সব পরিষ্কার হয়েছে। জ্ঞানই শক্তি।’

নিজের ১৪তম অ্যালবাম ‘ম্যাডাম এক্স’-এর প্রচারণা হিসেবে গত ২২ ফেব্রুয়ারি রাতে প্যারিসে গান-বাজনার পর ইনজুরির কথা জানিয়ে বাকি সব কনসার্ট বাতিল করেন ম্যাডোনা। এরপর তো করোনা ছড়িয়ে পড়ায় ফ্রান্স সরকার বড় আকারের জনসমাগম নিষিদ্ধই করে দেয়।

কয়েকদিন আগে আলোকচিত্রী স্টিভেন ক্লেইনের জন্মদিনের পার্টিতে অংশ নেন ম্যাডোনা। তার বাড়িতেই ছিল এই আয়োজন। যদিও এজন্য তাকে সমালোচনা হজম করতে হয়েছে।

এদিকে কোভিড-১৯ রোগ থেকে নিরাময়ের জন্য ভ্যাকসিন আবিষ্কারের গবেষণায় ইউরোপীয় ইউনিয়নকে ১১ লাখ ডলার (৯ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার টাকা) অনুদান দিয়েছেন ম্যাডোনা। এছাড়া করোনার ওষুধ খুঁজতে বিল গেটস ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি।

এছাড়া লকডাউন শেষে ‘স্বাভাবিক জীবনে ফেরা’র পরিবর্তে বিশ্বজুড়ে আমূল পরিবর্তন আনার আহ্বানে ২০০ তারকা ও বিজ্ঞানী খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। ম্যাডোনা তাদেরই একজন। অন্যরা হলেন হলিউড অভিনেত্রী কেট ব্ল্যানচেট, মারিয়ন কঁতিয়া, জেন ফন্ডা প্রমুখ।

হলিউড তারকাদের মধ্যে টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন, ব্রিটিশ অভিনেতা ইড্রিস অ্যালবা ও তার স্ত্রী সাবরিনা, অভিনেত্রী ওলগা কারিলেনকো, র‌্যাচেল ম্যাথুস, ইন্দিরা ভার্মা, অভিনেতা ক্রিস্তোফার হিভিউ, ড্যানিয়েল ডেই কিমসহ অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন। মারা গেছেন অনেকে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কোহলি-রুবেলের দ্বন্দ্বের শুরু যেভাবে
পরবর্তী পোস্ট
ওয়াজেদ মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী আজ

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting