দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:২৮
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মাহে রমজানসারাদেশ

রমজানে ক্ষমা প্রার্থনা

কর্তৃক kobirubel.satnadee মে ৯, ২০২০
মে ৯, ২০২০ ০ কমেন্ট 551 ভিউস

 

পবিত্র রমজানের রহমতের দশক শেষ হয়ে গেছে। অবশিষ্ট দিনগুলোতেও আল্লাহর রহমত বিদ্যমান থাকবে। তবে রহমতের বিশেষ সুযোগটা শেষ হয়ে গেছে। এরপর আছে সাধারণ সুযোগ। বিশেষ সুযোগে আমরা রহমত পেয়েছি কি না নিশ্চিত নই। তাই সারা রমজানেই আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য দোয়া ও মেহনত করতে হবে। আমরা আল্লাহর রহমতের কাঙাল। আল্লাহর রহমত আমার কাঙাল নয়। এমন বিনয়ের মনোভাব নিয়েই আল্লাহর কাছে রহমত চাইতে থাকতে হবে।

রমজানের দ্বিতীয় দশককে মাগফিরাতের দশক বলা হয়। মাগফিরাত অর্থ ক্ষমা করা। রমজানের এই দশকে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন। প্রথম দশকেও ক্ষমা করেন, দ্বিতীয় দশকেও ক্ষমা করেন, তৃতীয় দশকেও ক্ষমা করেন। তবে মধ্যের এই দশকে বিশেষভাবে ক্ষমা করেন।

একদিন রাসূলুল্লাহ সা: মিম্বরে বয়ান করার জন্য উঠছিলেন। তিনি যখন প্রথম ধাপে পা দিলেন, তখন বললেন, আমিন! অনুরূপ দ্বিতীয় ধাপে পা রাখার সময়ও বললেন, আমিন! তৃতীয় ধাপেও বললেন, আমিন! এমনটা কখনো হয়নি। সাহাবায়ে কেরাম বয়ান শেষে এর কারণ জানতে চাইলে রাসূলুল্লাহ সা: বললেন, আমি যখন প্রথম ধাপে পা রাখলাম তখন জিবরাইল আ: আমার কাছে এসে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পবিত্র রমজান মাস পেলো অথচ তার গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। আমি বললাম, আমিন! অর্থাৎ আল্লাহ তাই করুন। দ্বিতীয় ধাপে পা রাখার সময় জিবরাইল আ: বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম আলোচিত হওয়া সত্ত্বেও সে আপনার ওপর দরুদ পাঠাল না। আমি বললাম, আমিন! যখন তৃতীয় ধাপে পা রাখলাম, তখন তিনি বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার মা-বাবা উভয়ে কিংবা একজন বৃদ্ধাবস্থায় পৌঁছল অথচ তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না, অর্থাৎ তাদের খুশি করে জান্নাত হাসিল করতে পারল না। আমি বললাম, আমিন!

যেহেতু এই দশকটা মাগফিরাতের দশক, তাই আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া দরকার। নতুন-পুরোনো সব ধরনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। এমন যেন না হয়, অতীতে যেসব গুনাহ হয়ে গেছে তার জন্য বহুবার মাফ চেয়েছি, এখন আর তার জন্য মাফ চাওয়ার প্রয়োজন নেই। এমনটি হওয়া মোটেও উচিত নয়। বরং তার জন্যও মাফ চাওয়া দরকার। গুনাহ স্মরণ করে যত বেশি তওবা করা যায়, যত বেশি মাফ চাওয়া যায়, আল্লাহতায়ালা তত বেশি খুশি হন।

গুনাহের জন্য মাফ চাওয়া, এটাও একটা স্বতন্ত্র আমল। নামাজ পড়লে আল্লাহ খুশি হন, রোজা রাখলে আল্লাহ খুশি হন, ইবাদত-বন্দেগি করলে আল্লাহ খুশি হন, এমনিভাবে যেকোনো আমল করলে আল্লাহ খুশি হন। তদ্রƒপ গুনাহের জন্য মাফ চাইলেও আল্লাহ খুশি হন। যত বেশি মাফ চাওয়া যায়, তত বেশি আল্লাহ খুশি হন যে, বান্দা আমার কাছে নতিস্বীকার করেছে। বান্দার নতিস্বীকার করা, বান্দার নত হওয়াকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন। বান্দা অহঙ্কার করবে, মাথা উঁচু করবে, আল্লাহ এটা পছন্দ করেন না। আর বান্দা যত নত হবে, আল্লাহর কাছে যত কাকুতি-মিনতি করবে, যত দীনতা-হীনতা প্রকাশ করবে, আল্লাহ তত বেশি খুশি হবেন। সূত্র: নয়াদিগন্ত

লেখক : সিনিয়র শিক্ষক, দারুল উলুম কাকরাইল, রমনা, ঢাকা

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
উহান মার্কেট থেকেই ছড়িয়েছে করোনা
পরবর্তী পোস্ট
রেমডেসিভির উৎপাদনের দাবি এসকেএফের; এখনও স্যাম্পল জমা দেয়নি: ওষুধ প্রশাসন

রিলেটেড পোস্ট

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মে ১, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting