দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতি

জামায়াতের সাবেক নেতাদের নিয়ে দেশে নতুন দল এবি পার্টির আত্মপ্রকাশ

কর্তৃক kobirubel.satnadee মে ২, ২০২০
মে ২, ২০২০ ০ কমেন্ট 479 ভিউস

অনলাইন ডেস্ক:  জামায়াতে ইসলামী ছেড়ে আসা  ও দলটি থেকে বহিষ্কৃত নেতারা ‘আমার বাংলাদেশ পার্টি- (এবি পার্টি)’ নামে রাজনৈতিক দল গঠন করেছেন। করোনা পরিস্থিতির মধ্যেই শনিবার দলটির আত্মপ্রকাশ হয়। কাকরাইলে দলীয় কার্যালয়ে ঘোষণা হয় ২০৭ সদস্যের আহ্বায়ক কমিটি।

এবি পার্টির আহ্বায়ক হয়েছেন গত ডিসেম্বরে জামায়াতের মজলিশে শূরা থেকে পদত্যাগ করা এ এফ এম সোলায়মান চৌধুরী। সাবেক এই আমলা সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে জনপ্রশাসন সচিব ছিলেন। ছিলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। একাদশ সংসদ নির্বানে কুমিল্লা-১০ থেকে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যজোটের প্রার্থী হতে চেয়েছিলেন।

এবি পার্টির সদস্য সচিব হয়েছেন মজিবুর রহমান মনজু।

ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি সংস্কারের দাবি জানিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে জামায়াত থেকে বহিষ্কার হন। পদত্যাগ  করা ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মতো তিনিও একাত্তরের ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন। দলটির মজলিশে শূরার সদস্য ছিলেন মজিবুর রহমান মনজু।

একাত্তরে ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে সাড়া না পেয়ে গত বছরের ফেব্রুয়ারিতে জামায়াত ছাড়েন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। পরদিন বহিষ্কার হন সংস্কারের দাবিতে সরব হওয়া ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মনজু। একই দাবি জানিয়ে দল ছাড়েন জামায়াতের মজলিশে শূরা সদস্য এবং রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এ এফ এম সোলায়মান চৌধুরীসহ আরো কয়েক নেতা।

জামায়াত থেকে বহিষ্কার ও দলত্যাগী নেতারা নতুন দল গঠন করতে মজিবুর রহমান মনজুর নেতৃত্বে গত বছরের ২৭ এপ্রিল ‘জনআকাক্ষার বাংলাদেশ’ প্ল্যাটফর্ম গঠন করেন। এ ব্যানারে বছর ধরে দেশের সব জেলায় মতবিনিময় সভা করা হয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল গঠন করলেন তারা।

করোনা সঙ্কটের মধ্যে দল গঠনের কারণ সম্পর্কে মজিবুর রহমান বলেন, ভবিষ্যতে পরিস্তিতির আরো অবনতি হতে পারে। আর রাজনৈতিক দল হিসেবে এই দুঃসময়ে মানুষের পাশে থাকতেই দল গঠন করা হয়েছে। এবি পার্টি ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়াত দেবে।

দলের আত্মপ্রকাশের সংবাদ সম্মেলনে সোলায়মান চৌধুরী বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার এই মূলনীতির ভিত্তিতে এবি পার্টির গঠনতন্ত্র প্রণীত হয়েছে। বাংলাদেশের যে কোনো নাগরিক এই দলের সঙ্গে যুক্ত হয়ে দেশ গড়ায় অবদান রাখতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. মেজর (অব.) আ. ওহাব মিনার ও এ্যাডভোকেট তাজুল ইসলাম।

সূত্র: সমকাল

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় যুবদলের আর্থিক সহায়তা প্রদান
পরবর্তী পোস্ট
মানুষ না খেয়ে হাহাকার করছে : রিজভী

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

গাজী নজরু‌লের সংসদ সদস্য পদ বা‌তি‌লের জন্য স্পিকার...

জুলাই ২৩, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting