দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৫২
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিককরোনা ভাইরাস

বিশ্বজুড়ে করোনার বলি অর্ধশতাধিক সাংবাদিক

কর্তৃক kobirubel.satnadee মে ২, ২০২০
মে ২, ২০২০ ০ কমেন্ট 376 ভিউস

অনলাইন ডেস্ক:  প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বব্যাপী ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ২ সহস্রাধিক মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৬ শতাধিক মানুষের। এই ভাইরাসের ধ্বংসযজ্ঞে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রিটেন ছাড়াও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাও। এই ভাইরাসের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে এসব দেশ। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা আমেরিকার।

করোনার এই তাণ্ডবে যখন গোটা বিশ্ব ভীত-সন্ত্রস্ত, তখন জীবন-মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন সংবাদমাধ্যমের কর্মীরা। ঘরবন্দি মানুষের কাছে পৃথিবীর প্রতিটি কোণের ঘটনা তুলে ধরতে ছুটে বেড়ানো সংবাদমাধ্যমের কর্মীদেরও ‘ছাড়’ দেয়নি প্রাণঘাতী এই ভাইরাস। গত ১ মার্চ থেকে ১ মে পর্যন্ত বিশ্বের ২৩টি দেশে ৫৫ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) নামে এক আন্তর্জাতিক সংগঠন এ কথা জানিয়েছে।

করোনার বলি বিশ্বের ২৩টি দেশের ৫৫ জন সাংবাদিকের তালিকা প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, করোনার মতো অত্যন্ত ছোঁয়াচে রোগের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের অধিকাংশেরই কোনও সুরক্ষা সরঞ্জাম ছিল না।

একাধিকবার সংবাদমাধ্যমের কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহের দাবি জানানো সত্বেও কোনও দেশের সরকার কিংবা প্রশাসন এ বিষয়ে কর্ণপাত করেনি। ফলে ঝুঁকির মধ্যেই পেশাগত দায়িত্ব পালন করতে হচ্ছে।

শুধুমাত্র ৫৫ জন সাংবাদিক যে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাই নয়। আরও কয়েকশ’ সংবাদমাধ্যম কর্মী মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তালিকায় বাংলাদেশি সাংবাদিক হুমায়ুন কবির খোকন, পাকিস্তানি সাংবাদিক জাফর ভাট্টির নামও রয়েছে।

গত ২৮ এপ্রিল মারা যান জাফর ভাট্টি আর পরের দিন ২৯ এপ্রিল মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের সাংবাদিক হুমায়ুন কবির খোকন।   সূত্র: বিডিপ্রতিদিন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মোবাইল ফোন থেকে করোনা সংক্রমণ: গবেষণা
পরবর্তী পোস্ট
আশাশুনিতে করোনা ভাইরাসের কারনে থমকে গেছে দৈনন্দিন রোজগার

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting