দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৫৫
জিএসটি গুচ্ছে বিশ্ববিদ্যালয় বাড়ল, এবার অংশ নিচ্ছে ২৪টি
দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও...
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব...
দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত
কালিগঞ্জ ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন
শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি...
কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা...
সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাস্বাস্থ্য

খুলনায় কর্মহীন ট্রাক শ্রমিকদের মাঝে চাল বিতরণ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৬, ২০২০
এপ্রিল ২৬, ২০২০ ০ কমেন্ট 371 ভিউস

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (রবিবার) সকালে খুলনার বয়রা শ্রম অধিদপ্তর চত্বরে কর্মহীন প্রায় তিন হাজার ট্রাকশ্রমিকের মাঝে সাত কেজি করে চাল বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে করোনাভাইরাস মোকাবেলায় নগরবাসীকে আরো সতর্ক থাকার আহবান জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, একটু ভুলের জন্য আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সরকারের খাদ্যবান্ধব কর্মসুচিতে অনিয়ম হলে তা সহ্য করা হবে না। দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী মজুদ রয়েছে, কোন সংকট হবে না। করোনাভাইরাস প্রতিরোধে সরকার অসহায়, দরিদ্র, দিনমজুর, কর্মহীনসহ সকল পর্যায়ের মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছে।

চাল বিতরণকালে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, ট্রাকশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদুসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

পরে খুলনা সিটি মেয়র আলিম জুট মিলসের এক হাজার পাঁচশত ১০ কর্মহীন পাটকল শ্রমিকের মাঝে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি )

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হয়নি চৈত্রসংক্রান্তি ও বৈশাখীমেলা, আশাশুনিতে মৃৎ ও কুটিরশিল্পীরা দুর্ভোগের কবলে
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা জেলায় প্রথম করোনায় আক্রান্ত হয়েছে এক স্বাস্থ্য কর্মী

রিলেটেড পোস্ট

প্রধানমন্ত্রীর সফরে কী পেল খুলনাবাসী, প্রত্যাশা পূরণ কতটা?

নভেম্বর ৫, ২০২৬

খুলনায় তিন স্থানে গুলি, আইসিইউতে সাবেক ছাত্রদল নেতা:...

অক্টোবর ২৮, ২০২৬

খুলনায় মেস থেকে জামায়াত নেতার ছেলে তরুণীসহ আটক

অক্টোবর ২৬, ২০২৬

ডুমুরিয়ায় ঘোড়ার মাংসসহ আটক ১: তিন মাসের কারাদণ্ড

অক্টোবর ২৪, ২০২৬

পুলিশকে ভয় নয়, আস্থা ফেরানোই অপরাধ দমনের বড়...

অক্টোবর ২৪, ২০২৬

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

অক্টোবর ২০, ২০২৬

শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য

অক্টোবর ৯, ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting