দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:১৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
উপ-সম্পাদকীয়মন্ত্রব্য প্রতিবেদন

ইতিহাস আমাদের ক্ষমা করবে না

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৮, ২০২০
এপ্রিল ১৮, ২০২০ ০ কমেন্ট 386 ভিউস
কোভিড, নন কোভিড… এখন চালডাল মিশিয়ে বাছার মতই।
প্রতিটি হাসপাতালে ট্রায়াজে ফিভার, নন ফিভার রোগী আলাদা করার সিদ্ধান্ত নিতে হবে।যারা ট্রায়াজে কাজ করবেন, তারা রোস্টার শেষে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।অপারেশন করতে হবে এমন সব রোগীর চিকিৎসা দেবার জন্য করোনা টেষ্ট করতে হবে।সিজার, নরমাল ডেলিভারি করার সময় করোনা টেষ্ট করতে হবে।যে কোনো ইনভেসিভ প্রসিডিওর যেমন ব্রঙ্কোসকপি, এন্ডোসকপি সবক্ষেত্রেই করোনা টেস্ট করতে হবে।তারমানে নিশ্চিত হতে হবে কে কোভিড আর কে নন কোভিড।সেটা না হলে একেএকে সব হাসপাতাল লক ডাউন হবে আজ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল লক ডাউন।সাধারণ রোগীর চিকিৎসা দেবার জন্য এটা জরুরি। নইলে চিকিৎসা না পেয়ে মানুষ মারা যাবে।দেশে এ পর্যন্ত ৯০ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এরমধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন একজন। আরেকজনের মৃত্যু হয়েছে; ডা. মো. মঈন উদ্দিন। এছাড়া তিনজন সুস্থ হয়ে ছুটি পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন। সূত্র: বাংলা নিউজদেশে এ পর্যন্ত ৫৪ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। সরকারি হাসপাতালের ২৮ জন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ২৬ জন।গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন। এই নিয়ে মোট মৃত্যু ৭৫ জন। এ ছাড়া বিভিন্ন জায়গায় জ্বর কাশি নিয়ে মারা গেছেন আরো।নারায়ণগঞ্জ জেলায় ল্যাব স্থাপনে স্থানীয় মানুষদের বাঁধা।তবে কি আমরা বোঝাতে ব্যর্থ?জনগণকে বোঝানোর কাজটাও আমরা করতে পারিনি।চোরপলান্তি খেলা আর কত?টিলো এক্সপ্রেস খেলা তো জীবন নয়!মাস্ক, পিপিই, গ্লাভস… এগুলো এখন টক শো মাতায়। আমরাদের কোনো উপকার হয় না।ডাক্তারের সুরক্ষা নিশ্চিত হয় না। ডাক্তার বোবা কালা… অন্ধ বধির!রোবটের মত কাজ করে… আত্মহননের পথে হেঁটে চলে।আত্মঘাতী হতে কি চেয়েছিল কেউ?ক্লিনিক্যাল আর নন ক্লিনিক্যাল ডাক্তার…. বন্দুকের নলাটা তাক করা ক্লিনিক্যাল ডাক্তারের দিকে। জনগণ যত গালি সব দেয় এইসব ডাক্তারকে। কারণ সরাসরি তাঁরা চিকিৎসা সেবা দেন এবং নেন। কিন্তু নীতি নির্ধারকরা সবাই কিন্তু ক্লিনিশিয়ান নন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এসব বিষয় জানবেন। মহামারী তাঁদের বিষয়। নীতিমালা তাঁদের বিষয়। আর যেসব ডাক্তার গালিগালাজের মুখে…. তাঁরা শুধু রোগী দেখেন, সেবা দেন। কোনো নীতিমালা প্রনয়নের কাজে তাঁরা নেই। মাঠ পর্যায়ে, বিভিন্ন হাসপাতালে…..আমরা কর্মী ডাক্তার। আমাদের কর্তৃপক্ষের নির্দেশ এবং সিদ্ধান্ত মেনে চলতে হয়।আমরা গালি খাই, মাইর খাই….. আমাদের কলঙ্ক তিলক কসাই নাম!আমরা কোরবানি হই, বলির পাঁঠা হই…. আমাদের জন্য থাকে বিষোদগার।টেস্ট, টেস্ট, টেস্ট…..এই ছাড়া বিকল্প নেই।আইসোলেশন আর কোয়ারেন্টিন ছাড়া পথ নেই।লক ডাউন তুলতে হলেও নিশ্চিত হতে হবে যে সংক্রমণ কমেছে।লক ডাউন সঠিকভাবে না করলে লাভ নেই। বরং প্রলম্বিত হবে সময়।সব কথার শেষে একটাই কথা…টেস্ট, টেস্ট এবং টেস্ট।প্রান্তিক মানুষগুলোকে টেস্টের আওতায় আনা এখন বড় চ্যালেঞ্জ।ইতিহাস আমাদের ক্ষমা করবে না।সুনির্দিষ্ট গাইড লাইন এখন সময়ের দাবি। কখন কি করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় টেস্ট হবে, কখন টেস্ট করতে হবে, কখন হাসপাতালে ভর্তি হতে হবে, কখন আইসোলেশনে, কখন কোয়ারেন্টিনে, মৃত্যু হলে কি করতে হবে, কাকে জানাতে হবে মৃত্যুর খবর, কোথায় দাফন হবে…….সুস্পষ্ট করে সবাই বোঝে এমন একটা গাইড লাইন এখন দরকার।কেন সচেতন হতে হবে, কেন ঘরে থাকতে হবে, কেন সামাজিক দূরত্ব রাখতে হবে, কেন তথ্য জানাতে হবে,… জনগণের জন্য সহজ এবং বোধগম্য করে গাইড লাইন করা দরকার।সাধারণ মানুষ ভয় পাবে, লুকোবে ইতিহাস, পালিয়ে যাবে..এতে অবাক হবার কিছু নেই। দায়ভার আমাদের কাছেই বর্তাবে।আমরা কোনোভাবেই এই দায়ভার এড়াতে পারি না। আমাদের সমন্বয়হীনতা এবার আমাদের হয়তো উলঙ্গ করে দেবে! কোথাকার কাপড় কোথায় নেবো আর কি ঢাকবো?
লেখক: ফারহানা নীলা, চিকিৎসক ও কবি।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঈদ পর্যন্ত ছুটি বাড়তে পারে
পরবর্তী পোস্ট
জেলা ছাত্রলীগের উদ্যোগে জীবানুনাশন স্প্রে করা হলো বিভিন্ন স্থানে

রিলেটেড পোস্ট

শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব

আগস্ট ৭, ২০২৬

আমিও অপরাধী

আগস্ট ১, ২০২৬

আমিও অপরাধী

আগস্ট ১, ২০২৬

কর্মমুখী শিক্ষা নিশ্চিতে চাই অভিন্ন পাঠক্রম

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

কর্মমুখী শিক্ষা নিশ্চিতে চাই অভিন্ন পাঠক্রম

জুলাই ১৬, ২০২৬

একটি স্বপ্ন, একটি পরিকল্পনা, একটি ভবিষ্যৎ ——কামাল উদ্দিন

জুন ২৭, ২০২৬

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting