দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৩৮
শ্যামনগর খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের...
কালিগঞ্জে প্রতিবন্ধী কার্ড নিয়ে বিতর্ক, অভিযোগের তীর সমাজসেবা...
বড়দলের বুড়িয়ায় জেলা পরিষদের পুকুরের মাছ ধরে লুটপাটের অভিযোগ
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 
ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩ তম বছর পূর্তি
বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক...
বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা
আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ...
আশাশুনির হাজরাখালীতে বেড়িবাঁধ রক্ষার দাবীতে মানববন্ধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়নির্বাচিত খবর

আজ আচার্য প্রফুল্লচন্দ্র’র জন্মদিন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১২, ২০২০
এপ্রিল ১২, ২০২০ ০ কমেন্ট 304 ভিউস
জাতীয় ডেস্ক:

১২ই এপ্রিল । আজ তার জন্মদিন। একশো উনিশটি বসন্ত পার করে দিল সে। কিন্তু কই, কেউ তো আজ একটাও কেক কাটলো না। মোমবাতিতে ফুঁ দিয়ে গেয়ে উঠলো না – হ্যাপি বার্থডে টু ইউ…
অথচ সে এখন সারা বিশ্বের সাহারা। অতিমারি করোনাকে শেষ করার অস্ত্র তার হাতেই। তার নাম বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যালস। তার উৎপাদিত হাইড্রোক্সিল ক্লোরোকুইন এই করোনা যুদ্ধে মানুষের মিসাইল কিংবা হাইড্রোজেন বোমা।

একশো উনিশ বছর আগে এক বাঙালি অবিভক্ত বাংলার মানুষকে বাঁচাতে ম্যালেরিয়ার প্রতিষেধক ক্লোরোকুইন বানিয়েছিলেন। সেদিনের সেই ফুলু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় কল্পনা করেননি একশো বছর পরে তাঁর মস্তিস্কপ্রসূত, তাঁর সংস্থা বেঙ্গল কেমিক্যাল এর তার এই হাইড্রোক্সিল ক্লোরোকুইন মরণ রোগ করোনার সামনে দৈত্যের মতো দাঁড়াবে?
মানবিক কারণে ভারত সরকার ক্লোরোকুইন রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ক্লোরোকুইন এর প্রথম কনসাইনমেন্ট আমেরিকায় পৌঁছে গেছে শনিবার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভাবে ক্লোরোকুইন পৌঁছে যাবে বাংলাদেশে, ইতালিতে, ব্রিটেনে। কিন্তু কেউ কি একবার স্মরণ করবেন ফুলু কে !

তাঁর হাতে তৈরি বেঙ্গল কেমিক্যালস এন্ড ফার্মাসিউটিক্যালসের জন্মদিনটাই যে ভুলে গেল বাঙালি ! ফিনাইল, কারমজাইম, ন্যাপথলিন, একোয়া টাইকোটিস – সব এ তো ফুলু আর বেঙ্গল কেমিক্যাল এর সৃষ্টি। ১৮৯২ সালে আচার্য প্রফুল্লচন্দ্র বাঙালি তরুণদের ব্যবসায় মন দেওয়ার আহ্বান জানিয়ে কলকাতার আপার সার্কুলার রোডে খোলেন বেঙ্গল কেমিক্যাল। এরপর তা লিমিটেড কোম্পানি হয়ে বেঙ্গল কেমিক্যালস আন্ড ফার্মাসিউটিক্যালস হয়ে উঠে আসে ই এম বাইপাসের ধারে, যুবভারতী ক্রীড়াঙ্গনের কাছে। বাসস্টপটি আজও বেঙ্গল কেমিক্যাল নামেই পরিচিত। একটা মেট্রো স্টেশন ও হচ্ছে এই নামে। আজও বেঙ্গল কেমিক্যাল এর মেরুন ফটকে ঈষৎ হলুদ অক্ষরে বাংলায় লেখা – বেঙ্গল কেমিক্যালস এন্ড ফার্মাসিউটিক্যালস। বাংলাদেশ তাদের প্রাণের প্রিয় বাংলা ভাষাকে যে ভাবে মনে রেখেছে, বেঙ্গল কেমিক্যালস বোধহয় তারই অনুসারি। কিন্তু ব্যাস, ওই পর্যন্তই। ১৯০১ সালের ১২ এপ্রিল বেঙ্গল কেমিক্যালস এন্ড ফার্মাসিউটিক্যালস এর নেবো কলেবরে যাত্রা শুরু হয়েছিল। এরাই আমাদের হাতে নয়া বিশ্বযুদ্ধের অস্ত্র তুলে দিচ্ছে। আর আমরা কিনা একবারও বলে উঠলাম না, হ্যাপি বার্থডে টু ইউ…

সুত্র: মানব জমিন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেশেই করোনার পরীক্ষামূলক ওষুধ
পরবর্তী পোস্ট
নতুন ফসল কাসাভা চাষ পদ্ধতি ও পরিচর্যা

রিলেটেড পোস্ট

বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা

মে ১, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting