নিজস্ব প্রতিবেদক:
ইউপি চেয়ারম্যান বাছেত আল হারুন সহ পরিষদের ৯জন গ্রামপুলিশের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যা ছয়টার সময় কাদাকাটির হাজির হাটখোলায় বসা হাটে এ ঘটনা ঘটে।
ক‚ল্যা ইউপি চেয়ারম্যান বাছেত আল হারুন জানায়, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমি পরিষদেরর সকল গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে কাদাকাটির হাজির হাটখোলায় যাই। সেখানে সাপ্তাহিক হাট বসছিল। আমি ও গ্রাম পুলিশ হাটে আগত মানুষজন ও দোকনপাট বন্ধ রাখতে বলি। এ সময় স্থানীয় মোজাম ডাক্তারের মাদকাসক্ত পুত্র সাজ্জাদুল হক ট্রিটলের ইঙ্গিতে মাদক কারবারী ও মাদকাসক্ত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় অংশ নেয় মোঃ তুহিন আহমেদ, মোঃ জাহাঙ্গীর আলম (মাদক ব্যবসায়ী), ফয়সাল মালী, আঃ কুদ্দস, আজহারুল ইসলাম, শুভ মালি, জাহিদ মালি, রিপন মালি, বাবলু, একরামুল হোসেন ও টুকু বশির। হামলাকারীরা আমার হ্যান্ডব্যাগে থাকা ৬০ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই করে নেয়। এ ঘটনা তাৎক্ষনিক ভাবে ইউএনওকে জানালে তিনি ঘটনাস্থলে আসেন। সঙ্গে পুলিশও আসে। হামলাকারীরা গ্রামপুলিশকে মারধোর করে ও আমাকে লাঞ্ছিত করে।
এ ব্যাপারে আশাশুনি থানার ইউএনও বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সঙ্গে পুলিশ ছিল। হামলাকারীরা ছিলনা। চেয়ারম্যানকে এজাহার দিতে বলেছি। পুলিশ ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, মোজাম ডাক্তারের পুত্র মাদকাসক্ত সাজ্জাদুল হক ট্রিটল আশাশুনি উপজেলা চেয়ারম্যানের দূর সম্পর্কের ভাগ্নে।
Leave a Reply
You must be logged in to post a comment.