নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরনের অংশ হিসাবে শুক্রবার সন্ধ্যায় শহরের কুখরালি, বাঁকাল, ইসলামপুরের ৩০৭টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার সন্ধ্যারাতে শহরের সুলতানপুর, সরদারপাড়া, কাজীপাড়া, মুনজিতপুর, কলেজরোড, খুলনারোড, ফুডঅফিস মোড়, রসুলপুর, টাউনক্লাব মোড়ে ৪৫০ পরিবারে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ডোর টু ডোর যেয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি নাছিম ফারুক খান মিঠু, ডাইরেক্টর শেখ কামরুজ্জামান মুকুল, ডাইরেক্টর শেখ আবুল বাশার পিয়ার, ডাইরেক্টর আসাদুজ্জামান সেলিম।
শুক্রবার সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র মাসব্যাপী খাদ্য বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন, জেলা পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান।
Leave a Reply
You must be logged in to post a comment.