দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৪
সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

ভাইরোলজিস্টের সাক্ষাৎকার: করোনাভাইরাস ঠিক কবে থামবে?

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২০
এপ্রিল ১০, ২০২০ ০ কমেন্ট 390 ভিউস
guido vanham

ভাইরোলজিস্ট গুইডো ভ্যানহ্যাম। ছবি: সংগৃহীত

পৃথিবীর তিন ভাগের একভাগ মানুষ এখন পুরোপুরি লকডাউনে। করোনাভাইরাসের কূল-কিনারা খুঁজতে গিয়ে পৃথিবীর বিখ্যাত সব বিজ্ঞানী, গবেষক, চিন্তক এক গভীর অন্ধকারে ডুবে গেছেন। এক দেশ থেকে আরেক দেশ, এক মানুষ থেকে আরেক মানুষের ওপর বাছ-বিচারহীনভাবে করোনাভাইরাস ঘটিয়ে চলেছে তার বিস্তার। কবে, কীভাবে থামবে করোনা সংক্রমণ? এখনো এর কোনো সদুত্তর নেই কারো কাছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে বিশ্বখ্যাত ভাইরোলজিস্ট গুইডো ভ্যানহ্যামের সাক্ষাৎকার নেওয়া হয়েছে মাত্র দুটি প্রশ্নকে ভিত্তি করে। সাক্ষাৎকারটি ভাষান্তর করেছেন মিজান রহমান।

করোনাভাইরাস ঠিক কীভাবে থামবে বলে মনে হয়?

এক অর্থে বলতে গেলে, এই ভাইরাস আসলে থামবে না যতক্ষণ না আমরা তা থামাতে পারি। যতক্ষণ না আমরা এই ভাইরাসকে নির্মূল করতে পারি, ততক্ষণ পর্যন্ত ভাইরাস তার বিস্তৃতি বাড়াতেই থাকবে। এই ধরনের ভাইরাসকে নির্মূল করতে আমাদের দরকার খুবই কার্যকরী প্রতিষেধক, যা প্রতিটি মানুষের ওপরে প্রয়োগ করতে হবে। এ রকম গণহারে প্রতিষেধক প্রয়োগ এখন পর্যন্ত কেবল স্মলপক্সের ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হয়েছে। তাতেও লেগে গেছে অনেক বছর।

সুতরাং বলা যায়, এই ভাইরাস আপাতত থেকে যাচ্ছে। এই ভাইরাস একটি ভাইরাস পরিবারের সদস্য, আমরা এখন অনেকেই জানি, সেই ভাইরাস পরিবার হলো করোনাভাইরাস। এখন এই ভাইরাস অন্যান্য ভাইরাস থেকে আলাদা কী ধরনের আচরণ করে সেটা দেখা। হতে পারে এটা প্রতিবছর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফিরে ফিরে আসবে। শীত, বসন্ত, শরতে এটা হয়তো নিয়ন্ত্রণহীন আচরণ করবে আবার গ্রীষ্মে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। এখন আমাদের দেখতে হবে বিভিন্ন ঋতুতে এর কী প্রভাব পড়ে।

কিন্তু, একটি বিষয়ে এই মহামারি এক ধরনের দ্বিধায় ফেলে দিচ্ছে। স্পেন ও ইতালি সবচেয়ে বেশি আক্রান্ত দুটি দেশ। তাদের মোট জনসংখ্যার ৪০ শতাংশ ও ২৬ শতাংশ মানুষ আক্রান্ত হয়েছে। যদি ৫০ শতাংশ বা তার চেয়ে বেশি হয়ে যায় তখন প্রাকৃতিকভাবেই হয়তো মহামারি থেমে যাবে। অতীতকালে বিভিন্ন মহামারিতে যখন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি, তখন এমনটিই ঘটেছে। করোনাভাইরাসের সংক্রমণের হার ও মানুষের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতার ওপর নিরীক্ষা করে বলা যাবে এই ভাইরাসের প্রকোপ ঠিক কীভাবে থামবে।

মানুষের প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে তাহলে কী কী বিষয় কাজ করবে? আমরা এ বিষয়ে কতটুকু জানি?

আমরা জানি, এটি অত্যন্ত সংক্রামক একটি ভাইরাস। এখন পৃথিবীর প্রায় সবাই এটি জানেন। আমরা যা জানি না তা হলো, এই সংক্রমণের মাত্রা। এটি জানতে আমাদের আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার দরকার হবে।

আমরা জানি, মানুষের দেহে এন্টিবডি তৈরি হয়। এই এন্টিবডি ভাইরাসের বিরুদ্ধে কিছুটা যুদ্ধ করে। আমরা চীনের ক্ষেত্রে এ বিষয়টি দেখেছি। কিন্তু, এই এন্টিবডি আসলে করোনাভাইরাসের বিরুদ্ধে কতটা যুদ্ধ করতে পারে তা এখনো আমরা নিশ্চিত না। যারা একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তারা সুস্থ হওয়ার পর আবারো আক্রান্ত হচ্ছেন কি না, এমন কোনো উপাত্ত আমাদের হাতে খুব বেশি নেই। যেহেতু সুস্থ হওয়ার পর নতুন করে আক্রান্ত হওয়ার তেমন উল্লেখযোগ্য সংবাদ নেই, আমরা ধরে নিতে পারি এন্টিবডি কাজ করছে।

কিন্তু এটা কতদিন, কত মাস বা কত বছর কাজ করবে সেটাই এখন দেখার বিষয়। ভবিষ্যতে এই মহামারির বিষয়ে আমাদের এই তথ্যের ওপর কিছুটা নির্ভর করতে হবে। তবে আপাতত যেটা মনে হচ্ছে, আমরা এর মাত্রা কমিয়ে আনতে পারি, আমরা হয়তো পরিসংখ্যানের সংখ্যাগুলোকে কিছুটা কমাতে পারি। তবে এটাকে একেবারে নির্মূল করতে পারবো না। কারণ, এক পর্যায়ে গিয়ে আমাদেরকে ঘর থেকে বের হতে হবে। আমাদের কাজে যেতে হবে। আমাদের স্কুলে যেতে হবে। যদিও আমরা কেউ জানি না, সেটা কবে সম্ভব।

ততদিনে এই ভাইরাস তার বিস্তৃতি ঘটাতেই থাকবে। যতদিন না কার্যকর প্রতিষেধক আবিষ্কার হচ্ছে, ততদিন এই মহামারিতে আক্রান্ত মানুষ তার রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে যতটুকু নিজেকে রক্ষা করতে পারে। আমরা অবশ্যই একটি পথ খুঁজে পাব। কিন্তু, এর জন্য হয়তো আমাদের এক বছর কিংবা তার কাছাকাছি সময় লেগে যেতে পারে।

এটি এখন পর্যন্ত একটি অমীমাংসিত প্রশ্ন যে, এই ভাইরাসকে সহ্য করার সক্ষমতা মানুষের কেমন। বয়স একটি বড় বিষয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে কমে যায়। কম বয়স্কদের ঝুঁকির বিষয়টিও এড়িয়ে যাওয়া যাবে না। অন্যান্য রোগের কারণে তাদেরও রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি থাকতে পারে।

ক্যানসার কিংবা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির যে কোনো সংক্রমণের ঝুঁকি বেশি থেকে। এ ছাড়া, উচ্চ রক্তচাপে ভুগছেন যারা, তারাও বড় ধরনের ঝুঁকিতে থাকেন। আরেকটি বিষয়ে আমাদের আগ্রহ আছে— এমন কোনো মানুষ আছেন কি না যিনি সংক্রমিত হচ্ছেন কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন না। এটি হয়তো কয়েক মাস পর জানা যাবে। চীনে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। এরপর হয়তো এই ভাইরাসের সঙ্গে এন্টিবডির সহাবস্থানের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কিছু মানুষ আছেন যাদের এন্টিবডি শক্তিশালী হওয়ায় চিকিৎসা সেবা নিতেই হয় না। তারা সব সময় সুস্থ থাকেন। চীনে এ বিষয়ে ক্লু পাওয়া গেছে। এ ক্ষেত্রে আপনার রক্তের গ্রুপ হয়তো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। তবে এটি খুবই প্রাথমিক স্তরের তথ্য। এখন থেকে এক বছর কিংবা তার কিছু পরে হয়তো আমরা এ বিষয়ে আরও অনেক তথ্য হাতে পাব।

গুইডো ভ্যানহ্যাম, ফরমার হেড, ডিপার্টমেন্ট অব ভাইরোলজি, ইনস্টিটিউট ফর ট্রপিকাল মেডিসিন, বেলজিয়াম

সুত্র: স্টার অনলাইন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পরিচালকসহ পটুয়াখালী জেনারেল হাসপাতালের ৩ চিকিৎসক কোয়ারেন্টিনে
পরবর্তী পোস্ট
ডিমের দাম কমেছে

রিলেটেড পোস্ট

তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...

অক্টোবর ৬, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...

অক্টোবর ৫, ২০২৬

কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...

অক্টোবর ১, ২০২৬

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting