দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৩১
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

করোনা মোকাবেলা : কতটা নিরাপদ সাতক্ষীরার সীমান্ত ?

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২০
মার্চ ২২, ২০২০ ০ কমেন্ট 272 ভিউস

আকরামুল ইসলাম:
সাতক্ষীরার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। অবস্থানগত দিক দিয়ে সাতক্ষীরা জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে। সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার এলাকাজুড়ে স্থলসীমানা আর ১০০ কিলোমিটার জল সীমানা।
করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকার ইতোমধ্যে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর নতুন পাসপোর্ট ধারী যাত্রীদের যাতায়াত বন্ধ ঘোষনা করেছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরণের প্রস্তুতি। তবে ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে কতটা নিরাপদ সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা।
শনিবার সকাল ৯টা থেকে সাতক্ষীরা সদরের বৈকারী সীমান্ত এলাকা থেকে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত এলাকা পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা যায়, সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি। কালিয়ানী সীমান্ত এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজিবি সদস্য বলেন, বর্তমানে টহল বা আমাদের ডিউটি সময় বাড়ানো হয়েছে। কালিয়ানী সীমান্ত এলাকায় পাঁচ কিলোমিটারের মধ্যে আমরা চারজন ডিউটি করছি। যা অত্যন্ত কষ্টের।
তিনি বলেন, এরই মধ্যে ভারত থেকে বিএসএফের সদস্যরা অসুস্থ ব্যক্তিদের আমাদের দিকে পুশব্যাক করে দিচ্ছে। আমরাও তাদের কোনভাবেই প্রবেশের সুযোগ দিচ্ছি না।
বিজিবি ও বিএসএফের এত নিরাপত্তার মধ্যে কি চোরাইপথে ভারত-বাংলাদেশ যাতায়াত করা সম্ভব ? হ্যা, সম্ভব। সীমান্তবর্তী এলাকায় রয়েছেন, অবৈধভাবে পারাপার করার কাজে নিয়োজিত দালাল। অবৈধ পথে ভারতে পাঠানো বা ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার কাজ করেন এসব দালালরা।
কালিয়ানী সীমান্তে এমন এক দালালের সঙ্গে পরিচয় ঘটে। সংবাদকর্মী পরিচয় গোপন করে ভারতে যাওয়া-আসার পদ্ধতিটা কি ? জানতে চাইলে তিনি বলেন, এটা কোন ব্যাপার না। আমি ওই সবের কাজ করি। যেতে গেলে ছয় হাজার টাকা লাগবে। আবার ফিরতে গেলেও ছয় হাজার টাকা হলেই হবে। কোন প্রকার বিজিবি বা বিএসএফের বাঁধার মুখে পড়তে হবে না।
অন্যদিকে, কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকায় বাংলাদেশ-ভারতকে আলাদা করেছে সোনাই নদী। যে নদী অতিক্রম করেই চোরাইপথে বাংলাদেশ অবৈধভাবে প্রবেশ করে ভারতীয় জিনিসপত্র। এই নদীতে গোসল করেন ভারতীয় ও বাংলাদেশ পাড়ের মানুষরা।
কেড়াগাছি এলাকার স্থানীয় বাসিন্দা রুহুল হোসেন জানান, সীমান্ত দিয়ে ভারতীয় বিভিন্ন জিনিসপত্র আছে বিভিন্ন সময়। আসার কোন নিদৃষ্ট সময় নেই। যে কোন মুহূর্তে আসে। বিজিবির নজরদারি মাঝেও কিভাবে আসে সে প্রশ্নের কোন উত্তর দেননি তিনি। অবৈধভাবে ভারতে যাতায়াত হয় কিনা এমন প্রশ্নে তিনি বলেন, মাঝে মধ্যে দুই একজন যায় আসে।
সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার পর থেকে সীমান্ত এলাকাগুলোতে টহল দ্বিগুণ করা হয়েছে। বিশেষ টহল, রুটিন টহল ছাড়াও চোরাচালান রোধে টহল রয়েছে।
কাশিয়ানী সীমান্ত এলাকার বিষয়ে তিনি বলেন, সেখানে আমাদের জনবল সংকট রয়েছে। তবে আমাদের যেটুকু জনবল রয়েছে সেটুকুরই সর্বোচ্চ ব্যবহার করছি।
ভারত থেকে অবৈধভাবে কারো প্রবেশের সুযোগ নেই জানিয়ে বিজিবি অধিনায়ক বলেন, বিজিবির নজরদারি মধ্যে চোরাইপথে যাতায়াতের কোন সুযোগ নেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোমরাসহ সব স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ
পরবর্তী পোস্ট
করোনায় আতঙ্কিত চিকিৎসক ক্ষোভ ঝাড়লেন ফেসবুকে, বললেন আমাদেরও পরিবার আছে

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা

এপ্রিল ৩০, ২০২৬

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

এপ্রিল ৩০, ২০২৬

আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...

এপ্রিল ৩০, ২০২৬

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...

এপ্রিল ৩০, ২০২৬

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...

এপ্রিল ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting