দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

করোনাভাইরাসের কারনে পেছালো আইপিএল, স্থগিত ইউরোপিয়ান ফুটবলের ম্যাচ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২০
মার্চ ১৩, ২০২০ ০ কমেন্ট 292 ভিউস

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের চেষ্টায় বিভিন্ন দেশে ভ্রমণে নিষেধাজ্ঞার পাশাপাশি দোকানপাট বন্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়ার পর এবার বড় পরিসরের স্পোর্টস ইভেন্টও বিলম্বিত ঘোষণা করা হয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০২০ সালের আসর শুরুর তারিখ পেছানো হয়েছে। ৩রা এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে যুক্তরাজ্যের শীর্ষ পর্যায়ের ফুটবল লিগের খেলাও।

আইপিএল পেছানোর বিষয়ে ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই জানিয়েছে এটি ‘সতর্কতামূলক পদক্ষেপ।’

বিসিসিআই বলেছে, ‘সমর্থকরা সহ আইপিএলের সাথে সংশ্লিষ্ট সবার যেন নিরাপত্তা নিশ্চিত থাকে’ – তা মাথায় রাখছে তারা।

এবারের আইপিএল ২৯শে মার্চ থেকে শুরু হয়ে ২৪শে মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ।

এর আগে বৃহস্পতিবার ঘোষণা করা হয় যে শুক্রবারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে হতে যাওয়া ওয়ানডে ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওদিকে ইংল্যান্ডের ফুটবলে প্রিমিয়ার লিগের সব খেলা থেকে শুরু করে, ইএফএল ও নারীদের সুপার লিগ ও চ্যাম্পিয়নশিপের খেলাও স্থগিত করা হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বলেছে, ৪ঠা এপ্রিল থেকে লিগের খেলা আবার শুরু হবে, তবে তা ঐ সময়কার ‘স্বাস্থ্য বিষয়ক উপদেশ এবং পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

ফুটবল ক্লাব চেলসির একজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ক্লাবের সবাইকে ১৪ দিনের জন্যে লোকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে বলা হয়েছে। এভারটনের একজন খেলোয়াড়ের দেহের সংক্রমণের লক্ষণ দেখা গেছে।

আর্সেনালের ম্যানেজার মিকেল আরটেটা-ও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের কিছু ম্যাচে দর্শকদের মুখোশ পরে থাকতে দেখা গেছে
ইংল্যান্ড ও ইতালির আরো কয়েকটি ক্লাবের ফুটবলারদেরকেও লোকজনের সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হয়েছে – যার মধ্যে আছে ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, রেয়াল মাদ্রিদ, লেস্টার সিটি এবং বোর্নমাথ। স্কটল্যান্ডেও সব ধরনের ফুটবল ম্যাচ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এর আগে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলাও স্থগিত ঘোষণা করেছে উয়েফা কর্তৃপক্ষ।

২০শে মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী রাউন্ডের ড্র অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

উয়েফা জানিয়েছে স্থগিত হওয়া ম্যাচগুলো কবে হবে তা ‘নিয়ম অনুযায়ী যোগাযোগের মাধ্যমে’ নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, খেলাধূলার ইভেন্ট বন্ধ করার বিষয়ে সরকার চিন্তা করছে।

ফ্রান্সেও সব ধরনের ফুটবল ম্যাচ আপাতত বাতিল ঘোষণা করেছে ফরাসী ফুটবল কর্তৃপক্ষ।

উত্তর আমেরিকাতেও বাস্কেটবল টুর্নামেন্ট এনবিএ এবং ফুটবল লিগ এমএলএস স্থগিত করা হয়েছে।

বিশ্ব টেনিস কর্তৃপক্ষও সব ধরনের টুর্নামেন্ট বাতিল করেছে।

বাতিল করা হয়েছে অস্ট্রেলিয়াতে ফর্মুলা ওয়ান নামের কার রেসিং প্রতিযোগিতাও।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মাহমুদা শারমিন নেলীকে শ্রেষ্ঠ এএসপি সার্কেল সম্মাননা
পরবর্তী পোস্ট
মন্ত্রীর গালে চুমু দেওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন স্পেনের রানি

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting