দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৫৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

অস্ট্রেলিয়া জুনে আসছে বাংলাদেশে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১২, ২০২০
মার্চ ১২, ২০২০ ০ কমেন্ট 323 ভিউস

অনলাইন ডেস্ক: আগামী জুনে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এ নিয়ে চতুর্থবার এখানে সফরে আসছেন অজিরা। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচিও ঘোষণা করেছে বিসিবি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১১ জুন শুরু হবে প্রথম টেস্ট। আর ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ জুন।

২০০৬ সালে সর্বপ্রথম পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়া। সেবার দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলে তারা। এর পর ২০১১ বিশ্বকাপের ঠিক পরই এ দেশের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেন অস্ট্রেলিয়ানরা।

পরে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তার অজুহাতে সফরে আসেনি তারা। এমনকি তাদের ঘরের মাঠে টাইগারদের আতিথ্য দিতেও অস্বীকার করে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড (সিএ)।

শেষ অবধি ২০১৭ সালে বাংলাদেশ সফরের মধ্য দিয়ে অচলাবস্থা কাটে অস্ট্রেলিয়ার। সেবার দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এখানে আসেন তারা। এটি ছিল সাকিব-মুশফিকদের জন্য ঐতিহাসিক সিরিজ। কারণ টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো সফরকারীদের হারান স্বাগতিকরা। শেষ পর্যন্ত সিরিজটি ১-১ সমতায় শেষ হয়।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিয়ের তথ্য মামলায় শিল্পী মিলার জামিন
পরবর্তী পোস্ট
সব অপরাধের নেপথ্যে মাদক-সাংসদ মাশরাফি বিন মুর্তজা

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting