দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৪৪
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

নিউজিল্যান্ডকে ৯১ রানে গুটিয়ে দিয়েও মেয়েদের হার ১৭ রানে

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৯, ২০২০
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ০ কমেন্ট 302 ভিউস

স্পোর্টস ডেস্ক: গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা। নারী টি- টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে মেলবোর্নে নিউজিল্যান্ডকে ৯১ রানে অলআউট করে দিয়েও ১৭ রানে হেরেছে সালমা-জাহানারারা। শুরু থেকে বোলিং হলো দারুণ। আগের দুই ম্যাচের হতাশা পেছনে ফেলে মাঠে বাংলাদেশ দল যেন অন্য চেহারায়। ফিল্ডিং আঁটসাঁট, ক্যাচিং দুর্দান্ত। রিতু মনি ও সালমা খাতুনের দূর্দান্ত বোলিংয়ে বিশ্বকাপের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডকে একশর নীচে গুটিয়েও দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। মাত্র ৯২ রানের টার্গেটে যেমন শুরুর দরকার ছিল তেমনটা করতে পারেনি বাংলাদেশের দুই ওপেনার আয়শা রহমান শুকতারা ও মোর্শেদা খাতুন। মাত্র ১৯ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পরে বাংলাদেশ।

মাঝে রোমানা, ফারজানারা দায়িত্বহীনতার পরিচয়দেন। অযথা রান আউটে কাটা পওে মাঠ ছাড়েন রিতু মনি ও ফারজানা হক। আসরে সেরা ব্যাটার নিগার সুলতানা জৌতি ঘাড়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। যদিও নয় নম্বরে আবারো ব্যাটিংয়ে চেষ্টা করেছেন তিনি। কিন্তু তার একার পক্ষে ম্যাচ জেতানো সম্ভব হয়নি। বাংলাদেশের দুই অংক স্পর্শ করেছেন মাত্র তিনজন ব্যাটার। তাদের মধ্যে সর্বোচ্চ ১৬ রানে অপরাজিত ছিলেন নিগার সুলতানা। মোর্শেদা ও রিতু মনির ব্যাট থেকে এসেছে ১১ রান করে। শেষ পর্যন্ত বাংলাদেশ গুটিয়ে যায় ৭৪ রানে।

ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হার বাংলাদেশের কি দূর্দান্ত বোলিংটায় না করেছিল এ ম্যাচে। প্রথম চার ব্যাটার ছাড়া নিউজিল্যান্ডের আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে। সর্বোচ্চ ২৫ রান আসে র‌্যাচেল প্রিস্টের ব্যাট থেকে। বাংলাদেশের সেরা বোলার রিতু মনি। টুর্নামেন্টে প্রথমবার খেলতে নামা মিডিয়াম পেসার ১৮ রানে নিয়েছেন ৪ উইকেট। এবারের আসরে এখনও পর্যন্ত এটি সব দল মিলিয়ে সেরা বোলিং। টি-টোয়েন্টি বিশ্বকাপে সব আসরে বাংলাদেশের কোনো বোলারের প্রথম ৪ উইকেট। ৭ রানে ৩ উইকেট নিয়েছেন অধিনায়ক সালমা খাতুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারা ম্যাচ থেকে বাংলাদেশ পরিবর্তন আনে চারটি।

আয়েশা রহমান, রিতু মনি, সোবহানা মুস্তারি, পান্না ঘোষকে জায়গা দিতে বাদ পড়েন শামিমা সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা তুল কুবরা ও নাহিদা আক্তার। এক ম্যাচ পর ফেরা পেসার পান্না ও লেগ স্পিনার ফাহিমা খাতুন নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে বেঁধে রাখেন নিউজিল্যান্ডের দুই ওপেনারকে। প্রথম চার ওভারে আসেনি কোনো বাউন্ডারি। পরের দুই ওভারে বাউন্ডারি আসে অবশ্য চারটি। পাওয়ার-প্লে ৬ ওভারে নিউজিল্যান্ডের রান ছিল বিনা উইকেটে ৩৩। সপ্তাহ ওভারে আক্রমণে এসেই দলকে প্রথম সাফল্য এনে দেন সালমা খাতুন।

সোফি ডিভাইনকে ফিরিয়ে বাংলাদেশ অধিনায়ক ভাঙেন ৩৬ রানের উদ্বোধনী জুটি। অফ স্পিনারকে কাট করতে গিয়ে পয়েন্টে ফাহিমার হাতে ধরা পড়েন ১২ রান করা নিউজিল্যান্ড অধিনায়ক। সালমা নিজের পরের ওভারে ফেরান আরেক ওপেনার র‌্যাচেল প্রিস্টকেও। ক্রস খেলতে গিয়ে এলবি হওয়া প্রিস্ট ৩২ বলে ৩টি চারে করেন ২৫ রান। প্রথম ১০ ওভারে নিউজিল্যান্ড তুলতে পারে ২ উইকেটে ৫৫।

এরপর নিউজিল্যান্ড উইকেট হারায় নিয়মিত বিরতিতে। মেয়েদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার সুজি বেটসকে বেশিক্ষণ টিকতে দেননি রিতু। তার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হওয়া বেটস ১৪ বলে করেন ১৫। পরের ওভারে রুমানা আহমেদকে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হন ম্যাডি গ্রিন। পরের বলে নন স্ট্রাইকার হাইলি জেনসেন ফেরেন রান আউটের শিকার হয়ে। রিতু পরের ওভারে উইকেট নেন আরেকটি। এবার তার শিকার কেটি মার্টিন। পয়েন্টে আরেকটি ভালো ক্যাচ নেন ফাহিমা।

তখন ৭৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে নিউজিল্যান্ড। সেই বিপদ আরও বাড়ে রিতুর পরের ওভারে জোড়া আঘাতে। ফারজানা হকের দুর্দান্ত এক ক্যাচে বিদায় নেন অ্যানা পিটারসন। আমেলিয়া কেরকে নিজের চতুর্থ শিকারে পরিণত করেন রিতু। এরপর আর বেশিক্ষণ টেকেনি নিউজিল্যান্ডের ইনিংস। লি তাহুহুকে ফিরিয়ে সালমা গুটিয়েদেন ইনিংস।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সারাদেশে মানববন্ধন করবে সালমান শাহ’র ভক্তরা
পরবর্তী পোস্ট
সৌম্য সরকা‌রের বউভা‌তে রাজকীয় সব আয়োজন

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting