দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০২
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মানে অনিয়ম ও দূর্নীতি : সরকারী অর্থ লোপাট

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৫, ২০২০
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ০ কমেন্ট 368 ভিউস

ইয়ারব হোসেন: অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে কলারোয়ায়ায় দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মানের অভিযোগ উঠেছে। নির্মান কাজে পুকুরের বালু, দুই নম্বর ইট ও সিমেন্টের মিশ্রনে ফাঁকি দিয়ে সরকারি অর্থ লোপাট করা হচ্ছে বলে উপজেলা নির্বহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন বরাদ্ধ পাওয়া নির্মানাধীন বাস গৃহের মালিকরা।
কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে জানা গেছে, উপজেলার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামে দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রতিটি বাসগৃহের জন্য সরকার ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা বরাদ্ধ করে। নিয়ম অনুযায়ী ১ নং ইট দিয়ে নির্মান কাজ করার কথা। এজন্য সংশ্লিষ্ট বাস গৃহের জন্য একজনকে সভাপতি ও এক জনকে সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট তদারকি কমিটিও করা হয়। বরাদ্ধকৃত অর্থে একটি রান্নঘর বিশিষ্ট দুই রুম ও আলাদা বাথ রুম নির্মান করা হবে।
সরেজমিনে গতকাল ক্ষেত্রপাড়া গ্রামের কানাই দাশের ছেলে নেপাল দাশ জানান, তিনি গরীব মানুষ। তার থাকার মতো বড়িঘর নেই। সম্প্রতি সরকার তার নামে একটি বাসগৃহ বরাদ্ধ করে। ঘর নির্মানের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে রেজুলেশনের মাধ্যমে একটি কমিটিও করা হয়। বাস গৃহ নির্মানের ওই কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান ছামছুদ্দিন আল মাসুদ বাবু। কোন আলেচনা ছাড়াই গত ১০ দিন আগে তার তিন শতক জমির উপর ৩ নং ওয়ার্ড মেম্বর জয়দেব সাহা বাসগৃহ নির্মান করার কাজ শুরু করে। বাসগৃহ নির্মানে ভিতের মাটি না খুড়ে আলগা মাটির উপর পুকুরের বালুর সাথে সিমেন্ট মিশিয়ে দুই নম্বর ইট দিয়ে কাজ শুরু করে। নিয়ম বর্হিভূত কাজ করতে নিশেধ করলে ঘরের টাকা ফিরে যাবে বলে হুমকি দেয়। এসময় সে প্রতি বস্তা সিমেন্টের সাথে ১৬ ঝুড়ি বালু মিশিয়ে কাজ করতে থাকলে উপজেলা নির্বহী কর্মকর্তার দপ্তারে যেয়ে মৌখিক অভিযোগ দিই। বাস গৃহ নির্মানে সরকারের প্রায় তিন লাখ টাকা বরাদ্ধের অর্ধেকের বেশী টাকা দূর্নীতির মাধ্যমে আত্মসাত করার জন্য ইউপি সদস্য জয়দেব সাহা কোন নিয়ম মানেনি।
খোজ নিয়ে একই গ্রামের মৃত তকব্বর গাজীর স্ত্রী ফেরদৌসির নামে বরাদ্ধকৃত বাস গৃহ নির্মনেও অনিয়ম চোখে পড়ে। উঠানের মাটি খুড়ে ভিত তৈরী করা হয়নি। ১৫ ইঞ্চি বেজ ও ১০ ইঞ্চি ভিতের উচ্চতা, সিমেন্ট ও বালুর ব্যবহার করা হয়েছে বরাদ্ধ পাওয়া বাড়ির মালিককে না জানিয়ে ইচ্ছেমতো। সরকারি অর্থ লোপাটের জন্য তড়ি ঘড়ি করে কাঠের বদলে স্বল্প মূল্যের টিনের দরজা জানালা লাগানোর কাজ চলছে।
প্রকল্প কমিটির সম্পাদক সংরক্ষিত মহিলা মেম্বর জাহানারা খাতুন জানান, ইউপি চেয়ারম্যান নেপাল দাশের বাসগৃহ নির্মান কমিটির সভাপতি। তার অনুপস্থিতে ইউপি সদস্য জয়দেব সাহা দূর্নীতির মাধ্যমে সরকারি টাকা লোপাটের জন্য মনগড়া কমিটি করে কাজ শুরু করেছে। তিনি কমিটির সেক্রেটারী হলেও তাকে মূল্যায়ন করা হয়নি।
ইউপি চেয়ারম্যান ছামছুদ্দিন আল মাসুদ বাবু মুঠোফোনে জানান, তিনি ছুটিতে কয়েকদিন এলাকার বাইরে অবস্থান করছেন। সপ্তাহ খানেক পর বাস গৃহ নির্মানের কাজটি স্বচ্ছতার সাথে তিনি করতে চেয়েছিলেন। এলাকায় না থাকার সুযোগে সরকারি অর্থ লুটপাট করার জন্য ইউপি সদস্য জয়দেব সাহা রাত দিন শ্রমিক লাগিয়ে যেন তেন ভাবে কাজ সম্পাদন করার চেষ্টা করছে। বিষয়টি তিনি ইউএনওকে জানিয়েছেন।
এবিষয়ে ইউপি সদস্য জয়দেব সাহা জানান, নিয়ম মেনেই বাস গৃহ নির্মানের কাজ করা হচ্ছে। সরকারী কাজে একটু এদিক ওদিক হয়েই থাকে। সব দিকে খেয়াল করলে কাজ করা যায় না। তাছাড়া ঘর নির্মান কাজের সভাপতি ইউপি চেয়ারম্যান হলেও তিনি দেশের বাইরে। তিনি নতুন কমিটি গঠন করে কাজ চালিয়ে যাচ্ছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহ নেওয়াজ বলেন, নির্মান কাজে অনিয়ম হচ্ছে বলে নেপাল দাশ নামের একজন মৌখিক ভাবে অভিযোগ করেছেন। তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন। এ ছাড়া গৃহনির্মান কাজের গঠিক কমিটির বাইরে কেউ অনিয়ম করে কাজ করলে বরাদ্ধকৃত টাকা ছাড় করা হবে না। সরকারের অগ্রাধিকার প্রকল্পের টাকা হরিলুট করে উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
ছুটির দিনে ভালোবাসা দিবস, বিপাকে ফুল ব্যবসায়ীরা

রিলেটেড পোস্ট

কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা

অক্টোবর ২, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting