শ্যামনগরে বৈদ্যুতিক তার ছিড়ে ট্রাকে আগুন

শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে বৈদ্যুতিক তার ছিড়ে বিচালী (ধানের খড়) ভর্তি ট্রাকে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর দীঘি সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আব্দুল হামিদ জানান, ট্রাকে বিচুলি ভর্তি করে যাওয়ার সময় রাস্তার উপরে বৈদ্যুতিক ঝুলন্ত তারের সাথে ধাক্কা লেগে আগুনের সূত্রপাত হয়।

এ সময় ট্রাকে আগুন লেগে যায়। স্থানীয়রা কালিগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দল দ্রæত আগুন নিয়ন্ত্রনে আনে। কালিগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা (এসও) নাছিম উদ্দীন জানান, বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা লাগার কারনে আগুন লাগে। তবে কোন হতা-হতের সংবাদ পাওয়া যায়নি। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।

spot_img

More from this stream

Recomended