দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৩৫
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় সংখ্যালঘু মহাদেব সাধুর সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৮, ২০২০
জানুয়ারি ২৮, ২০২০ ০ কমেন্ট 420 ভিউস

নিজস্ব প্রতিবেদক: পরসম্পদলোভী সাফিনুর কর্তৃক বোনদের ভুল বুঝিয়ে সংখ্যালঘু মহাদেব সাধুর সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টা এবং অসহায় নিরিহ মানুষকের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইটাগাছা গ্রামের মৃত জিয়াদ আলী মোল্লার পুত্র আব্দুল কাদের মোল্লা এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দুই ভাই এবং ৪ বোন। আমাদের পিতা জিয়াদ আলী ১৯৮৫ সালে পলাশপোল মৌজায় শওকত আলী ও নুরুল ইসলামের কাছ থেকে ৫ কাঠা সম্পত্তি ক্রয় করেন। উক্ত সম্পত্তি ক্রয়ের পর সেখানে পাকা ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে আমার পিতা জিয়াদ আলী মোল্লা। পরবর্তীতে জিয়াদ আলী (আমাদের পিতা) জীবিত থাকায় অবস্থায় ২০০২ সালে আমাদের ৪ বোন যথাক্রমে ফরিদা, জাহানারা, রাশিদা, মনোয়ারা এবং মাতা জামেলা খাতুনের সম্মতি ও উপস্থিতিতে আমাদের দুই ভাইয়ের বসবাসের জন্য উক্ত ৫ কাঠা সম্পত্তি আমার নামে তিন কাঠা এবং আমার বড় ভাইয়ের নামে ২ কাঠা লিখে দেন। সে অনুযায়ী আমরা সেখানে দীর্ঘ ১০/১৫ বছর শান্তিপূর্ণভাবে ভোগ-দখল করে আসছিলাম। যেহেতু আমাদের পিতা দুই ভাইয়ের নামে লিখে দিয়েছেন, তাহলে উক্ত সম্পত্তিতে আমার বোন বা মায়ের কোন সম্পত্তি থাকার কথা না। আমাদের বোনাই তালা উপজেলার আরশাদ আলীর পুত্র চিহ্নিত প্রতারক সাহাবুদ্দিন পরসম্পদ লোভী মোয়াজ্জেদ হোসেনের পুত্র সাফিনুরের কু-পরামর্শে আমাদের বোনদের কৌশলে ম্যানেজ করে সেখানে তাদের সম্পত্তি আছে বলে প্রচার চালাতে থাকে। সেখানে তাদের কোন সম্পত্তি না থাকলেও ইচ্ছামত ৫কাঠা সম্পত্তির ৬ ভাই-বোন এবং মায়ের ভাগ হিসাবে ৪.৬৪ শতক সম্পত্তি দানপত্র করে নিয়েছেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রোকসানার নামে।
গত ২৫/০১/২০২০ তারিখে সাফিনুর ও সাহাবুদ্দিনের কুপরার্শে আমাদের ৪ বোন এবং মাতা সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে তারা বোনদের সম্পত্তি ফাঁকি দেওয়ার যে অভিযোগ উত্থাপন করেছে। তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমাদের পিতা জীবিত থাকা অবস্থায় উক্ত ৫ কাঠা জমি আমাদের দুভাইকে লিখে দিয়েছে। সুতরাং তারা কোন সম্পত্তি পাবে না। অথচ অর্থলোভী সাফিনুর ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় সাতক্ষীরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী সংখ্যালঘু মহাদেব সাধুকে হয়রানি এবং মান হানি করার চেষ্টা করে যাচ্ছে। এদিকে দখলদার সাফিনুরের অন্যায়ের প্রতিবাদ করায় পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম, কৃষি বিষয়ক সম্পাদক আকছেদ আলীসহ কয়েকজন আওয়ামীলীগ নেতাকর্মীকে জড়িয়ে হয়রানির চেষ্টা,অবান্তর ভাষায় গালিগালাজ এবং খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। অথচ উল্লেখিত আবুল কাশেম ও আকছেদ আলী অত্র এলাকায় অত্যান্ত সুনামের সাথে আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। আমি এর তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি। আমি ওই পরসম্পদ লোভী অবৈধদখলদার সাফিনুর, তার ভাড়াটিয়া বাহিনী ও চিহ্নিত প্রতারক সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় সংখ্যালঘুর দোহাই দিয়ে ক্রয়কৃত সম্পত্তি দখল চেষ্টা
পরবর্তী পোস্ট
ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে এগিয়ে এলো পিকো এক্সপ্রেস অনলাইন সুপার শপ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting