দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে ছাত্রলীগের নামে কুটুক্তি করায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৩১, ২০১৯
ডিসেম্বর ৩১, ২০১৯ ০ কমেন্ট 439 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের নামে কুটুক্তি করায় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাঈদ মেহেদীর বিরুদ্ধে কালিগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টার সময় এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কলেজ ক্যাম্পাস থেকে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম আহম্মেদের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাব শাহারিয়ার রিপন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দিন, ছাত্রনেতা রাকিব ইয়াছির রাসেল, রবিউল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান খান, ছাত্রনেতা ওমর ফারুক সোহাগ, পলাশ হোসেন, ফয়সাল আহমেদ, ফিরোজ হোসেন, নাহিদ হাসান, আবুল হোসেন, আমিনুর রহমান, আল- আমিনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু এবং তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন। ছাত্রলীগ মানে একটি অনুভূতির নাম। অথচ সেই ছাত্রলীগকে পিটিয়ে বিন্দাবন পাঠিয়ে দেবে এমন উক্তি একজন আওয়ামীলীগ নেতা হয়ে তার মুখে শোভা পায়না। এরপরও গত রবিবার রাত আনুমানিক ৮টার সময় বাজারগ্রাম কাশেমপুর নামক স্থানে একটি পানির কল উদ্ধোধনি অনুষ্ঠানে সহিংস মামলার আসামী কালিগঞ্জ থানা বি, এন,পির সহ-সভাপতি এবাদুল ইসলাম সহ জামায়াত নেতাদের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী তার বক্তব্যে ছাত্রলীগকে মেরে বিন্দাবনে পাঠিয়ে দেওয়ার কথা বলেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে বি, এন,পি জামায়াতের নেতা বনে ভোটে জয়লাভ করে ভূল স্বীকারের মাধ্যমে প্রধানমন্ত্রী ক্ষমা করায় তার দৌরাত্ব বেড়েই চলেছে। গত কিছুদিন আগে যমুনা খাল খনন ও উচ্ছেদের নামে রহিমা খাতুন নামক এক ভূমিহীনকে পিটানোর ঘটনায় কালিগঞ্জের শিরোনাম হয়ে উঠে। এ ব্যাপারে ভূমিহীনরা উপজেলা জুড়ে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা চেয়ারম্যান ও তার ক্যাডার বাহিনীর নামে থানায় এজাহার দিলে উপজেলা প্রশাসন ভূমিহীনদের ম্যানেজ করে এ যাত্রায় রেহায় দেয়। বি, এনপি নেতা এবাদুল ইসলামের পুত্র নাসির উদ্দিন লন্ডনে তারেক জিয়ার একজন ঘনিষ্ট সহচর হিসাবে র্দীঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট দিয়ে কালিগঞ্জের আলোচনায় শির্ষে অবস্থান করছে। এছাড়াও একাধিক সহিংস মামলার আসামী বি, এন, পি জামায়াত নেতাদের কাছে রেখে শেল্টার দাতা হিসাবে রক্ষা করে চলেছেন। এর মধ্যে কেউ আবার সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে তার পক্ষে বিকৃত সংবাদ পরিবেশন করার কাজে নিয়োগ দিয়েছেন। বিষয়টি নিয়ে ছাত্রলীগ নেতৃবৃন্দ আওয়ামীলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সাঈদ মেহেদীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানিয়েছে অন্যথায় পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। এ প্রসঙ্গে ঘটনার সত্যতা জানার জন্য মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে উপজেলা চেয়ারম্যানের ব্যবহৃত ০১৭১১-২৫১১১১ নম্বর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কখন কোথায় বই উৎসবে অংশ নেবেন জেলা প্রশাসক
পরবর্তী পোস্ট
পর্ব-১ : কথিত সাংবাদিক কামরুলের অভিনব প্রতারণার ফাঁদ

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি আটক:-

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জ থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting