দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়বাণিজ্যবেনাপোলভোমরা স্থল বন্দরসাতক্ষীরা জেলা

বেনাপোলে চাপ কমাতে ভোমরা বন্দরে আমদানি উন্মুক্ত

কর্তৃক SK Ferdous সেপ্টেম্বর ১৭, ২০২৪
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ০ কমেন্ট 299 ভিউস

অনলাইন ডেস্ক :
ভোমরা কাস্টমস স্টেশন অচিরেই কাস্টম হাউসে পরিণত হচ্ছে। এই স্টেশনকে হাউস ঘোষণার আগেই এই বন্দর দিয়ে সব পণ্য আমদানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ভোমরা স্টেশনের সামগ্রিক সুবিধাদি বিবেচনায় সম্প্রতি গুঁড়ো দুধ ব্যতীত সব ধরনের পণ্য আমদানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে বেনাপোল কাস্টম হাউসের ওপর চাপ কমবে বলে মনে করছেন এনবিআর কর্মকর্তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় অবস্থিত ভোমরা স্থলবন্দর বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যের একটি অন্যতম গেটওয়ে। ভোমরা কাস্টমস স্টেশনের সামগ্রিক সুবিধাদি বিবেচনায় নিয়ে এনবিআর সম্প্রতি এই বন্দরের মাধ্যমে গুঁড়া দুধ ব্যতীত সব ধরনের আমদানিযোগ্য পণ্য ভারত থেকে আমদানির অনুমতি প্রদান করা করেছে।

সেজন্য ২০২৩ সালের ৩১ অক্টোবর জারি করা এসআরও সংশোধন করে চলতি বছরের ২৯ আগস্ট নতুন এসআরও জারি করা হয়েছে।কর্মকর্তারা আরও জানিয়েছেন, ভারতের কোলকাতা হতে বেনাপোল কাস্টম কাস্টম হাউসের দূরত্ব ৮২ কিলোমিটার। আর ভোমরা কাস্টমস স্টেশনের দূরত্ব ৭২ কিলোমিটার। কোলকাতা থেকে ভোমরা কাস্টমস স্টেশন পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাও তুলনামূলক সহজ।

অধিকন্তু, ভোমরা স্থলবন্দরের অবকাঠামোগত ব্যবস্থাও বৃহৎ পরিসরে আমদানি-রফতানির জন্য উপযোগী। পদ্মা সেতু চালু হওয়ার কারণে ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও সহজ হয়েছে। এনবিআরের ঘোষণার ফলে বর্তমানে ভোমরা কাস্টমস স্টেশনের মাধ্যমে অত্যাবশকীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ শিল্পের কাঁচামাল ও অন্যান্য জরুরি পণ্য সাশ্রয়ী মূল্যে এবং সহজে আমদানি করা যাবে।

এনবিআর কর্মকর্তা জানান, ভোমরা বর্তমানে একটি স্থল কাস্টমস স্টেশন হিসেবে পরিচালিত হচ্ছে। সরকারি আদেশের মাধ্যমে এটি অচিরেই একটি স্বয়ংসম্পূর্ণ কাস্টম হাউস হিসেবে কার্যক্রম শুরু করবে।

এনবিআর সূত্রমতে, ২০২৩ সালের ৩১ অক্টোবর এনবিআর ভোমরা কাস্টমস স্টেশন দিয়ে কোন কোন পণ্য আমদানি করা যাবে— তা নিয়ে এসআরও জারি করে। সে এসআরও অনুযায়ী এই কাস্টমস স্টেশন দিয়ে যেসব পণ্য আমদানি করা যাবে তাহলো— গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছড়া, বীজ, গম, পাথর, কয়লা, রাসায়নিক সার, চায়না ক্রে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, ব্যবহার্য কাঁচাতুলা, চাল, মসুর ডাল, কোয়ার্টজ, তাজা ফুল, খৈল, গমের ভুসি, ভুট্টা, চালের গুঁড়া, সয়াবিন কেক, শুঁটকি মাছ (প্যাকেটজাত ব্যতীত), হলুদ, জীবন্ত মাছ, হিমায়িত মাছ, পান, মেথি, মাছ, চিনি, মসলা, জিরা, মোটর পার্টস, স্টেইনলেস স্টিলওয়্যার, রেডিও ও টিভি পার্টস, মার্বেল স্ল্যাব, তামাক ডাঁটা (প্রতিষ্ঠিত মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক কাঁচামাল হিসাবে আমদানি) শুকনা তেঁতুল, ফিটকিরি, অ্যালুমিনিয়ামের টেবিলওয়্যার ও কিচেনওয়্যার, ফিস ফিড, আগরবাতি, জুতার সোল, শুকনা কুল, অ্যাডহেসিভ, ফ্লাই অ্যাশ, তাজা ও শুকনা ফলমূল, সব ধরনের তাজা ও শুকনা ফলমূল, সব ধরনের তাজা সবজি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, ধনে, সকল প্রকার খৈল, ফায়ার ক্লে, থান ক্রে, স্যান্ড স্টোন, মার্বেল চিপস, ডলোমাইট, ফ্লোগোফাইট, ট্যালক, পটাশ ফেলসপার, গ্রানুলেটেড স্ল্যাগ, সোডা পাউডার, তিল, সরিষা, রেডিমেড গার্মেন্টস, ইমিটেশন জুয়েলারি, সুপারি, হার্ডওয়্যার, গ্রানাইট স্ল্যাব, তুলা, সুতা, গাড়ির চ্যাসিস, প্রকল্পের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কিসমিস, এলাচ, গোল মরিচ, লবঙ্গ, বিট লবণ, তেঁতুলের বিচি ও জিপসাম।

এনবিআর ২৯ আগস্ট এই এসআরও সংশোধন করে। সংশোধিত এসআরও অনুযায়ী, এই কাস্টমস স্টেশন দিয়ে আগের পণ্য ছাড়াও আমদানিযোগ্য সব পণ্যের (গুঁড়ো দুধ ব্যতীত) আমদানি সুবিধা উন্মুক্ত করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ত্রাণের টাকা বন্যার্তদের না দিয়ে ব্যাংকে কেন রেখেছেন সমন্বয়করা?
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল বেপরোয়া, গডফাদারের ভূমিকায় কৃষকদল নেতা রোকন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting