দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:১২
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

দীর্ঘ হচ্ছে বেতন কমানো ব্যাংকের তালিকা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৩, ২০২০
জুলাই ১৩, ২০২০ ০ কমেন্ট 326 ভিউস

ন্যাশনাল ডেস্ক:  গত জুন মাসে কর্মীদের বেতন কমানোর ঘোষণা দিয়েছিল ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। বিএবি’র সভাপতি নজরুল ইসলাম মজুমদারের এক্সিম ব্যাংকের বেতন কমানোর মধ্য দিয়ে এই যাত্রার শুরু হয়। অবশ্য বিএবি’র এই ঘোষণার আগেই সিটি ব্যাংক বেতন কমানোর ঘোষণা দেয়। সিটি ব্যাংকের মতোই টিকে থাকার তাগিদে কর্মীদের বেতনভাতা কমানোর উদ্যোগ নিয়েছে আরও বেশ কয়েকটি ব্যাংক। এ নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সমালোচনা হতে থাকে। গত মাসে বেতন কমানোর তালিকায় নাম লেখায় বেসরকারি এবি ব্যাংক। গত মাস থেকেই এন্ট্রি লেভেল থেকে এমডি পর্যন্ত ৩ ও ৫ শতাংশ হারে বেতনভাতা কর্তন করেছে ব্যাংকটি।

এদিকে চলতি জুলাই মাসে ওয়ান ব্যাংক এই তালিকায় যুক্ত হয়। আরও কয়েকটি ব্যাংক ঘোষণা না দিয়ে ভেতরে ভেতরে তাদের কর্মীদের বেতন কমিয়েছে।

এবার এবি ব্যাংকের বিরুদ্ধে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। তবে ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, জানুয়ারি মাসের পর এ পর্যন্ত তারা কোনও কর্মী ছাঁটাই করেননি। বরং চলতি জুলাই মাসে ১৫৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল বলেন, করোনার আগে জানুয়ারি মাসে ৭০/৮০ জনের একটি তালিকা করা হয়েছিল, তাদের পারফরমেন্স খারাপ ছিল। তারপর আজ পর্যন্ত ছাঁটাইয়ের কোনও তালিকা হয়নি। কাউকে ছাঁটাইও করা হয়নি। বরং ১৫৭ জনকে এই মাসে পদোন্নতি দেওয়া হয়েছে।

তবে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ রক্ষায় কাজ করা ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি কাজী মো. সফিকুর রহমান বলেন, প্রথমে এবি ব্যাংক বেতন কমিয়েছে। এখন তারা ছাঁটাই করা শুরু করেছে। আজ ব্যাংকটি ১২১ জনের নামে ছাঁটাইয়ের চিঠি ইস্যু করেছে বলেও জানান তিনি। তিনি বলেন, এ পর্যন্ত এবি ব্যাংক ছাড়াও আরও তিনটি ব্যাংক বেতন কমিয়েছে। এগুলো হলো ওয়ান ব্যাংক, এক্সিম ব্যাংক ও সিটি ব্যাংক।

এ বিষয়ে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, গাছ বাঁচিয়ে রাখতে হবে। তবেই গাছ থেকে ফল পাওয়া যাবে। এই মুহূর্তে ব্যাংকগুলোকে টিকে থাকতে হবে। যেসব ব্যাংকের আয় কমে গেছে, তাদের ব্যয়ও কমাতে হবে। এক্ষেত্রে বেতন কমিয়ে অথবা অন্য যে কোনও পদ্ধতি গ্রহণ করে টিকে থাকতে হবে। তিনি জানান, তার ব্যাংকের (এক্সিম ব্যাংক ) যারা ৪০ হাজার টাকার বেশি বেতন পান, আগামী দেড় বছরের জন্য তাদের ১৫ শতাংশ বেতনভাতা কমিয়ে দেওয়া হয়েছে। আরও কিছু ব্যাংক বেতন কমানোর দিকে যাবে বলেও জানান তিনি। তিনি উল্লেখ করেন, করোনার কারণে চলমান সংকটে অনেক ব্যাংক অতিরিক্ত খরচ বহন করতে পারছে না। ফলে বাধ্য হয়ে ভবিষ্যতে টিকে থাকতে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

এদিকে মহামারি করোনার আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে এবি ব্যাংক গত মে ও জুন মাসের বেতন ৫ শতাংশ কমায় ব্যাংকটি। এছাড়া সমালোচনার মধ্যেও চলতি মাসে কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের ওয়ান ব্যাংক। ব্যাংকটি তাদের কর্মকর্তাদের বেতন ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমিয়েছে। গত ১ জুলাই থেকে বেতন কমানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে জানিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে ব্যাংকটি।

আদেশে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পর্যায়ের কর্মকর্তা, যাদের বেতন ৫০ হাজার টাকার বেশি তাদের বেতন ৫ শতাংশ কমানো হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) থেকে শুরু করে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বেতন কমানো হয়েছে ১০ শতাংশ। বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা ৫ ও ১০ শতাংশ হারে কমানো হবে। তবে ৫০ হাজার টাকা বা তার নিচে যারা বেতন পান তাদের বেতন কমানো হবে না। আর ৫০ হাজার টাকার ওপরে যারা বেতন পান তাদের বেতন কমানোর পর যদি ৫০ হাজার টাকার নিচে নেমে আসে তাহলে তার বেতন ৫০ হাজার টাকা নির্ধারিত হবে। আদেশে আরও বলা হয়েছে, করানোভাইরাসের ক্ষতি মোকাবিলায় খরচ কমানোর উদ্যোগ হিসেবে ব্যাংকে এই উদ্যোগের অংশ হিসেবে বেতন কর্মকর্তা পর্যায়ে কমানো হয়েছে। আশা করি এতে কর্মকর্তারা মনোক্ষুণ্ন হবেন না বরং বিশেষ পরিস্থিতি মোকাবিলায় মনোবল চাঙা রেখে সঠিকভাবে কাজ করবেন। সুদিন আসলে আবার সব ঠিক হবে বলেও কর্মীদের আশ্বস্ত করা হয়েছে আদেশে। ব্যাংকের স্থায়ী ও চুক্তিভিত্তিক সবার জন্যই এ নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে ব্যাংক কর্মীদের বেতনভাতা ১৫ শতাংশ কমানো, পদোন্নতি, ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ বোনাস বন্ধ করাসহ ১৩ দফা সুপারিশ করে দেশের সব বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানের কাছে চিঠি দেয় বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কর্মীদের ১৬ শতাংশ বেতনভাতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক লিমিটেড। কর্মকর্তাদের বেতনের কমে যাওয়া ১৬ শতাংশের মধ্যে ১০ শতাংশ বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ৬ শতাংশ। ব্যাংকটি আগামী বছর (২০২১ সালে) পারফরমেন্স বোনাস ও ইনক্রিমেন্টও দেবে না। বেতন কমানোর এই সিদ্ধান্ত গত ১ জুন থেকেই কার্যকর হয়েছে। বহাল থাকবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া বেসরকারি আল আরাফাহ ইসলামী ব্যাংকের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিচালনা পর্ষদ।

কেন বেতনে হাত

ব্যাংকের আয়ের প্রধান উৎস হলো বিতরণকৃত ঋণ থেকে প্রাপ্ত সুদ। এর বাইরে বিভিন্ন ধরনের ফি আর এলসি কমিশন থেকেও বড় অঙ্কের আয় করে থাকে ব্যাংকগুলো। কিন্তু করোনা পরিস্থিতিতে ব্যাংকগুলোর আয়ের এ দুটি উৎসই প্রায় বন্ধ রয়েছে। ঋণের কিস্তি পরিশোধ না করলেও গ্রাহকদের খেলাপি না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে স্থগিত করা হয়েছে এপ্রিল ও মে মাসের ঋণের সুদও। এ অবস্থায় ব্যবসা-বাণিজ্য সচল আছে, এমন সামর্থ্যবান গ্রাহকরাও ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ বন্ধ রেখেছেন। ফলে ব্যাংকগুলো এখন বাধ্য হয়ে কর্মীদের বেতনে হাত দিয়েছে। কোনও কোনও ব্যাংক ছাঁটাইয়ের পথ অনুসরণ করছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের ডিসির মৃত্যু
পরবর্তী পোস্ট
উত্তরে ৩, দক্ষিণে ৫ হাট চূড়ান্ত

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting