দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪৮
ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...
দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...
কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...
তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুর রহমান হাবিবের পূজামণ্ডপ...
তালা সদরের ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংবাদিক নজরুল...
আলিপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র উদ্বোধন
নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

৯০ দিনের সাতক্ষীরা যুবলীগের আহবায়ক কমিটি চলছে ৫ বছর

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২১, ২০১৯
সেপ্টেম্বর ২১, ২০১৯ ০ কমেন্ট 618 ভিউস

আকরামুল ইসলাম, প্রধান প্রতিবেদক: নব্বই দিনের অনুমোদিত সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটি চলছে পাঁচ বছর। ২০১৪ সালের ৩০ নভেম্বর ৩১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। অনুমোদিত কমিটিকে ৯০ দিনের মধ্যে সম্মেলন করার শর্ত জুড়ে দেওয়া হয়। তবে অজ্ঞাতকারণে সম্মেলন হয়নি গেল পাঁচ বছর। কমিটি অনুমোদনের পর ২০১৫ সালের ২ জানুয়ারি একটি মাত্র বর্ধিত সভার আয়োজন করে এ আহবায়ক কমিটি। সেই থেকে অদ্যবদি জেলা যুবলীগের আহবায়ক কমিটির কোন সাংগঠণিক সভাও আর অনুষ্ঠিত হয়নি।
জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর আর্শিবাদপুষ্ট হওয়ায় জেলা যুবলীগের সম্মেলন হয়নি আজও। জেলা থেকে দেওয়া উপজেলা কমিটিগুলোতে নেওযা হয় মোটা আংকের টাকা।  এসব কারণে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও কোন পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় কমিটি। এমন অভিযোগ জেলা যুবলীগের একমাত্র যুগ্ম আহবায়কের।
২০১৪ সালের অনুমোদিত কমিটিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি ৩০ নভেম্বর ২০১৪ ইং তারিখ থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সাতক্ষীরা জেলা শাখার উপরোল্লিখিত আহবায়ক কমিটি অনুমোদন করেছে। এই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে সকল ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা শাখার সম্মেলন সমাপ্ত পূর্বক জেলা শাখার সম্মেলন সম্পন্ন করবে।
তবে নির্দেশনা শুধু কাগজ কলমে থাকলে বাস্তবতায় নেই। গত পাঁচ বছর যুবলীগের কোন সম্মেলন না হওয়ায় রাজনৈতিক মাঠ থেকে এক প্রকার দূরে সরে রয়েছে সাবেক ছাত্রলীগের নেতারা। সুযোগের অপেক্ষায় থাকলেও সুযোগ মিলছে না তাদের। বৃহৎ এ দলটির একক নেতা আব্দুল মান্নানের আধিপত্যের কারণে সাবেক ছাত্রলীগ নেতাকর্মী ও যুবলীগ নেতাকর্মীদের চরম অসন্তোষ আর হতাশা।
সাতক্ষীরা জেলা যুবলীগের নব্বই দিনের অনুমোদিত কমিটির একমাত্র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টা জানান, ২০১৪ সালের ৩০ নভেম্বর জেলার আহবায়ক কমিটির অনুমোদনের পর ২০১৫ সালের ২ জানুয়ারি একটি মাত্র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আজ পর্যন্ত কোন সভায় হয়নি। বর্ধিত সভাটির পর আহবায়ক আব্দুল মান্নান কাউকে কিছু না জানিয়ে ঘরে বসে মোটা অংকের টাকা নিয়ে কমিটি দিতে শুরু করে। এ নিয়ে বিরোধ শুরু হয় অন্যান্য নেতাদের সঙ্গে। বিষয়টি কেন্দ্রে একাধিকবার জানিয়েও কোন ফল হয়নি। এমনকি লিখিতভাবে অভিযোগ দিলেও কোন কাজ হয়নি।
যুবলীগের এ নেতা আরও জানান, আহবায়ক আব্দুল মান্নান সর্বত্র আস্ফালন করে বলে বেড়ান, চৌধুরী সাহেব (যুবলীগ চেয়ারম্যান) যতদিন পদে থাকবে ততদিন আমি থাকবো। কারো কিছু করার থাকলে কেউ করুক। জেলা কমিটির সঙ্গে সমন্বয় বা মতামত না নিয়ে আহবায়ক আব্দুল মান্নান একক সিদ্ধান্তে বানিজ্যের মাধ্যমে উপজেলা কমিটিগুলো করেছেন। অনেক জায়গায় এক কমিটি ২/৩ বার করে করা হয়েছে টাকার বিনিময়ে। এমনকি তার টাকার আগ্রাসী মনোভাব থেকে রেহায় পায় না ইউনিয়ন কমিটিও। এসব দেখবে কে ? আওয়ামী লীগ নেতাসহ জেলার সকল পর্যায়ের নেতাকর্মীরা আব্দুল মান্নানের চাঁদাবাজি, জমি দখলসহ বহু অপকর্মের স্বাক্ষী। তবে তারাও নীরবতা পালন করছে গেল পাঁচটি বছর।
জেলা যুবলীগের সাধারণ
জেলা যুবলীগের অন্যমত সদস্য মীর মহিতুল আলম জানান, দীর্ঘদিন জেলা যুবলীগের কোন সম্মেলন হয় না এটা একটা ওপেন সিক্রেট ঘটনা। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ আর অসন্তোষ রয়েছে। আমি স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করি। জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের অপকর্ম আমি পছন্দ করি না।
যুবলীগের এ নেতা আরও বলেন, যুবলীগ আহবায়ক আব্দুল মান্নানে বহু অপকর্মের প্রমাণসহ কেন্দ্রে দিয়েছি কিন্তু কেন্দ্র কোন কর্ণপাত করেনি। বার বার সম্মেলন করার জন্য বলেছি কিন্তু দেয়নি। এসব ঘটনা নিয়ে সাতক্ষীরা জেলা যুবলীগের অভ্যন্তরীণ কোন্দল চরমে থাকলে কেন্দ্র কোন সুরহা করেনি। আমি চাই সাতক্ষীরা জেলা যুবলীগের একটি সুন্দর কমিটি হোক। নেতৃত্ব বিকশতি হোক। অজ্ঞাত আর অদৃশ্য কারণে সাতক্ষীরা জেলা যুবলীগের সম্মেলন হচ্ছে না। যার কারণে সাংগঠণিকভাবে বিকশিত হচ্ছে না সাতক্ষীরা জেলা যুবলীগ।
চরম ক্ষোভ আর অসন্তোষের কথা জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জুয়েল হাসান বলেন, সাতক্ষীরায় যুবলীগের এক নেতা। আহবায়ক আব্দুল মান্নান ছাড়া আর কোন নেতা নেই। গত পাঁচ বছরে আহবায়ক থেকে সাতক্ষীরা জেলা জুড়ে সভাপতি পরিচিত লাভ করেছে আব্দুল মান্নান। আহবায়ক হয়ে সম্মেলন বা কোন কমিটি ছাড়াই সভাপতি হয়েছেন আব্দুল মান্নান। এখন প্রশ্ন দাঁড়ায় তবে কমিটির সাধারণ সম্পাদক কে ? আর বাকি পদগুলোতে কারা। এক কথায় অগঠনতান্ত্রিকভাবে চলছে সাতক্ষীরা জেলা যুবলীগ। সম্মেলন না হওয়ার কারণে সুযোগ পাচ্ছে না সাবেক ছাত্র নেতারাও। সাবেক সকল ছাত্রনেতারা চায় সাতক্ষীরায় যুবলীগের সম্মেলন হয়ে নতুন নেতৃত্ব আসুক।
এসব বিষয়ে জানতে জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে, সাতক্ষীরা জেলা যুবলীগের সাংগঠনিক বিষয়ে জানতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় পালিত হলো দেশটাকে পরিস্কার করি দিবস
পরবর্তী পোস্ট
দেবহাটার পারুলিয়ায় যানজট নিরসনে সাইফুল চেয়ারম্যানের ব্যতিক্রম উদ্যোগ

রিলেটেড পোস্ট

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...

অক্টোবর ২১, ২০২৬

কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি...

অক্টোবর ১৯, ২০২৬

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের...

অক্টোবর ১৯, ২০২৬

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting