দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১১:৩৬
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

৭ মার্চ ববির কর্মকাণ্ডে ‘রাজনৈতিক উদ্দেশ্য নেই’: শেখ হাসিনা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৫, ২০২৩
মার্চ ১৫, ২০২৩ ০ কমেন্ট 291 ভিউস

জাতীয় ডেস্ক:

“৭ মার্চে ফুল দিতে রাদওয়ান সিদ্দিক ববি গেছে, এটা আমাদের পরিবারের পক্ষ থেকে সে গেছে। কিন্তু এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা অ্যামবিশন নিয়ে যায়নি,” বলেন প্রধানমন্ত্রী।

গত ৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির পুস্পস্তবক অর্পণের পেছনে ‘কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, বঙ্গবন্ধুর দৌহিত্র ববি সেদিন ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়েছিলেন ‘পরিবারের পক্ষ থেকে’। ববি যে আওয়ামী লীগের সদস্য নন, সে বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছেন সরকারপ্রধান।

কাতার সফরের অভিজ্ঞতা জানাতে সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এসে সমসাময়িক নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন সরকারপ্রধান। সেখানেই এক সাংবাদিক এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

সরকার প্রধানের কাছে প্রশ্ন ছিল, “আপনি যখন ৭ মার্চ দেশের বাইরে ছিলেন, আপনার পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এটা কি কোনো বড় রাজনৈতিক চমকের পূর্বাভাস?”

সেদিনের সেই ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা হয়। দলের নেতৃত্বে ববি আসছেন কি না, এ নিয়ে আওয়ামী লীগের কর্মীদের মধ্যেও নানা কথা-বার্তা হয়।

প্রধানমন্ত্রী বলেন, “৭ মার্চে ফুল দিতে রাদওয়ান সিদ্দিক ববি গেছে। এটা আমাদের পরিবারের পক্ষ থেকে সে গেছে। কিন্তু এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা অ্যামবিশন নিয়ে যায়নি।

“আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে্ছেন যে, আমি, আমার ছোট বোন রেহানা- আমাদের ৫টা ছেলে-মেয়ে। তারা কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে ইয়াং বাংলা বলেন, স্ট্রার্টা প্রগ্রাম বলেন, যা যা বলেন, সিআরআই থেকে সমস্ত যত রকমের গবেষণা… ওরা কিন্তু কাজ করে যাচ্ছে দেশের স্বার্থে।”

শেখ হাসিনা বলেন, “আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা অর্জন করেছি, আজকে দক্ষ জনশক্তি গড়ে তোলার যে কাজ… সেখানে কিন্তু তাদের সকলের কিছু অবদান আছে। অটিজম নিয়ে কাজ করছে, প্রতিবন্ধী নিয়ে কাজ করছে-সবাই। তারা কিন্তু দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু ও রকম কোনো অ্যামবিশন নিয়ে করে নাই।”

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘‘এই পর্যন্ত আমি বলতে পারি যে, আমরা তাদেরকে আমাদের দলের কোনো মেম্বার করিনি, কোনো কিছুর মধ্যে তারা আসে না। তারা রাজনৈতিক অভিলাষ নিয়ে করে না। তারা জনগণের স্বার্থে করে, দেশের স্বার্থে করে।”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোটে এসে সক্ষমতা দেখান: বিএনপিকে কাদের
পরবর্তী পোস্ট
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিকদের পেটাল পুলিশ

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting