৭ মার্চ উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষকউম্মে হাবিবা, সিনিয়র শিক্ষক শিক্ষক আবু সাঈদ, আনিসুর রহমান, মো. আলাউদ্দিন, আসাদুজ্জামান, পলাশ কুমার সিংহ, সুদর্শন রপ্তান প্রমুখ। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিত্রাংক, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ ও কুইজ প্রতিযোগিতায় অংংশগ্রহণ করে। পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুসহ শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ ও শিক্ষক হেদায়েত উল্লাহ পলাশ।

Comments

Leave a Reply