দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:০২
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

২ মিনিটেই সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট

কর্তৃক kobirubel.satnadee জুন ৩, ২০২০
জুন ৩, ২০২০ ০ কমেন্ট 306 ভিউস

ন্যাশনাল ডেস্ক:

করোনা মহামারির প্রভাব থেকে গ্রাহকদের সুরক্ষা দিতে ঘরে বসে ব্যাংকিং সেবা দেয়ার পদক্ষেপ নিয়েছে সোনালী ব্যাংক।

অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকদের স্বশরীরে ব্যাংকে যেতে হবে না। ঘরে বসে ২ মিনিটে খোলা যাবে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট। আজ উদ্বোধন হচ্ছে সোনালী ব্যাংকের প্রথম মোবাইল অ্যাপস সোনালী ই-সেবা।

দ্রুততম সময়ে এই সেবা নিশ্চিত করার জন্য গ্রাহকের ছবি ও ব্যক্তিগত তথ্য অটোমেটিক পদ্ধতিতে যাচাই-বাছাই করে দেবে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সফটওয়্যার ‘পরিচয়’। এই সফটওয়্যার গ্রাহকের যে কোন তথ্য (কেওয়াইসি) নিমিষেই বাংলাদেশ জাতীয় ডিজিটাল আর্কিটেকচারের (বিএনডিএ) সাথে অটোমেটিক মিলিয়ে নিতে পারবে।

এ বিষয়ে সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান বলেন, এ নতুন বিশ্বে আমরা আমাদের গ্রাহকদের কোন শাখায় না এনেই ই-কেওয়াইসি-এর আওতায় সোনালী ই-সেবা অ্যাপস ব্যবহার করে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুবিধা দেয়ার জন্য এ পদক্ষেপ নিয়েছি। সময়ের সাথে আমরা এ সুবিধা আরো বর্ধিত করবো।

সোনালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী বলেন ‘এটা সময়ের দাবি। পরিবর্তীত এ পরিস্থিতিতে গ্রাহকের দোরগোড়া থেকে তথ্য প্রযুক্তি ভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের নিমিত্তে আমরা অনলাইনে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা গ্রহণ করেছি। এতে গ্রাহক ঘরে বসে মাত্র ২ মিনিটে সোনালী ব্যাংকের হিসাব খুলতে পারবে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ উৎসাহে এবং আইসিটি মন্ত্রণালয়ের সক্রিয় সহযোগিতায় ব্যবহার বান্ধব ডিজিটালাইজড ফিনান্সিয়াল সিস্টেম বাস্তবায়নে আমরা এরূপ কার্যক্রম অব্যাহত রাখবো।

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন ‘সোনালী ব্যাংক লিমিটেড, আইসিটি মন্ত্রণালয়, ‘পরিচয়’ এবং বাংলাদেশ জাতীয় ডিজিটাল আর্কিটেকচারের মধ্যে অংশীদারীত্বের ফলে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ই-কেওয়াইসি পদ্ধতি বাস্তবায়নের দুর্দান্ত উদাহরণ।’

আজ (৩ জুন) বিকেল ৩টায় ভার্চুয়াল এক প্রোগ্রামের মাধ্যমে ‘সোনালী ই সেবা মোবাইল অ্যাপস’ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জানা গেছে, প্রাথমিকভাবে সামজিক নিরাপত্তা বেষ্টনীর আওতার ভাতাভোগী (বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ইত্যাদি), গার্মেন্টস শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, কৃষক, ট্যাক্সি ড্রাইভার, মৎসজীবী, চাকরিজীবী (বেতন), পেনশনভোগীসহ সমাজের দরিদ্র জনগোষ্ঠীর ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা নেয়া হয়েছে। পরবর্তীতে অন্যান্য ধরণের ব্যাংক হিসাব খোলা এতে অন্তর্ভুক্ত করা হবে।

সোনালী ই-সেবা অ্যাপসটি গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে। প্রাথমিকভাবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে আইওএস-সহ অন্যান্য ব্যবহাকারীরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় টানা দ্বিতীয় দিনে ৩৭ মৃত্যু, শনাক্ত আরও ২৬৯৫
পরবর্তী পোস্ট
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ‘মূল হোতা’ ড্রোন হামলায় নিহত

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting