দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:০৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুরযশোর

১০দিনের ব্যবধানে একই ঘেরে বিদ্যুৎ স্পষ্টে আরো এক পাহারাদারের মৃত্যু

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ১০, ২০২৪
ডিসেম্বর ১০, ২০২৪ ০ কমেন্ট 258 ভিউস

রাশেদ আলী: মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের আব্দুর রহমানের মাছের ঘেরে বিদ্যুৎ স্পষ্টে আরো এক পাহারাদারের মৃত্যু হয়েছে। ওই ঘেরে গত ১০ দিন আগে আজিজ নামের এক পাহাদারের মৃত্যু হয়েছিল। এই নিয়ে ওই ঘেরে মোট দুই জনের বিদ্যুৎ স্পষ্টে মৃত্যু হলো। এর পরও ঘেরের এলোমেলো বিদ্যুতের লাইন কিংবা তারের কোন শুরাহ গ্রহন করেনি ঘের মালিক বলে ব্যাপক অভিযোগ উঠেছে। এদিকে ঘের মালিক জরিমানা স্বরুপ ওই দুটি লাশের মূল্য দিয়েছে সাড়ে ১৫ লাখ টাকা। নিহত পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, ঝাঁপা গ্রামের মৃত ফটিক সরদারের ছেলে আব্দুর রহমানের মাছের ঘেরে গত ৮ মাস ধরে একই গ্রামের মৃত মনিরুদ্দীর ছেলে সৈয়দ গাজী পাহারাদারের কাজ করে আসছে। ১০ ডিসেম্বর সকাল ৭ টার দিকে পাহারাদার সৈয়দ গাজী ঘেরের মটর চালাতে গেলে বিদ্যুৎ স্পষ্টে মারা যায়। ওই ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় একই গ্রামের মুকুল হোসেন লাশটি পড়ে থাকতে দেখে চিৎকার দিলে গ্রামের লোকজন ছুটে এসে লাশটি উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এর পর মামলা না করার শর্তে দেন দরবার শুরু হয়। এক পর্যায় গ্রামের শত শত মানুযের উপস্থিতিতে মিমাংসার স্বার্থে ঝাঁপা বাজারের একটি গনশালিসী বৈঠক বসে। উভয় পক্ষের দাবীদাওয়ার এক পর্যায় নিহতের দুই কন্যাকে ১০ লাখ টাকা এবং নিহতের স্ত্রীকে ১ লাখ টাকাসহ মোট ১১ লাখ টাকায় (চেকের মাধ্যমে) রফাদফা হয়। একই শালিসে গত ১০ দিন পূর্বে জরিমানার স্বরুপ মৃত্যু আজিজের পরিবারকে সাড়ে ৪ লাখ টাকার চেকও প্রদান করা হয়েছে। সমুদ্বয় টাকা আগামী ২৩ ডিসেম্বরে ব্যাংক থেকে উত্তোলন করে এনে জনসম্মুখে নিহত দুই পরিবারের হাতে হস্তান্তর করবেন ঝাঁপা ইউপির সাবেক চেয়ারম্যান ও শালিসী বৈঠকের প্রধান আলাউদ্দীন আহমেদ। এ বিষয়ে নিহত সৈয়দ গাজীর ভাই আকবার আলী বলেন, ঘের মালিকের অবহেলার কারনে আজ আমার ভাইয়ের মৃত্যু হলো। একই ভাবে গত ১০ দিন পূর্বে আজিজ নামে এক ব্যক্তি মারা গিয়েছিল। তার পর ঘের মালিক বিদ্যুতের লাইন ঠিক করেনি। যার কারনে এই মৃত্যুর পিছনে সেই দায়ী। যার ফল স্বরুপ শালিসী বৈঠকের মাধ্যমে তাকে ১১ লাখ টাকা জরিমানা করেছে শালিসীবর্গ। ঘের মালিকের ভাই আব্দুস সাত্তার বলেন, আমার ভাই বহু বছর ধরে ঘেরের চাষ করে আসছে। এ ধরনের ঘটনা ইতি পুর্বে কোন দিন ঘটেনি। ঘেরের কর্মচারীরা অসাবধানতা বসত কাজ করতে যেয়ে মৃত্যুর ঘটনাটা ঘটেছে। দুজন পাহারাদারিই গরীব হওয়ায় আমরা তাদের পরিবারকে ওই টাকা দিয়েছি। এটা কোন জরিমানা নয়। শালিসী বৈঠকের প্রধান সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন আহমেদ বলেন, গণশালিসে কোন জরিমানা করা হয়নি। উভয় পক্ষের চাওয়া পাওয়ার পর এক পর্যায় দু পক্ষকে এক হয়ে সমাধান করতে বলা হয়। উভয় পক্ষের কয়েকজন বাইরে থেকে সমাধান করে শালিসী বৈঠকে এসে ১১ লাখ টাকার রফাদফার বিষয়টি উপস্থাপন করেন। তিনি আরো বলেন, নিহত সৈয়দ পরিবার ১১ লাখা ও নিহত আজিজ পরিবারের সাড়ে ৪ লাখ টাকার দুটি চেক আমার কাছে থাকবে। ওই টাকা ২৩ ডিসেম্বর ব্যাংক থেকে উত্তোলন করে এনে জনসম্মুখে দুটি পরিবারের কাছে টাকা হস্তান্তর করা হবে। এ বিসয়ে ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই লুৎফর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটস্থল ও লাশের কাছে আসি। আসার পর জানতে পারি লাশটি বিদ্যুৎ স্পষ্টে মারা গেছে। তাই লাশটি ময়না তদন্তে করার জন্য কাজ শুরু করি ও নিহত পরিবারকে মামলা করার জন্য থানায় যাওয়ার কথা বলি। কিন্তু বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় ও দুপক্ষের লোকজনের দাবীর মুখে আমাকে কিছু সময় অপেক্ষা করার জন্য অনুরোধ করে। পরে জানতে পারি নিহত পরিবার কোন মামলা মোকদ্দমায় যাবে না। যার কারনে নিহতের পলিবারকে থানায় ওসি স্যারের সম্মুখে নিয়ে ইউডি মামলা রুজু করৃ লাশটি দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। এদিকে একই ঘেরে গত ১০ দিন পূর্বে অর্থ্যাৎ ১ ডিসেম্বর বিকেলে পাহাদার আব্দুল আজিজ কাজ করা কালে বিদ্যুৎ স্পষ্টে মারা যায়। সে দিনও নিহত পরিবারের সাথে সাড়ে ৪ লাখ টাকায় রফাদফা করে নিয়ে হত্যা মামলা থেকে রেহায় পায় ঘের মালিক বলে গ্রামবাসীর দাবী। তবে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে, যে ঘের মালিক আব্দুর রহমানরা ধর্ণাঢ্য ও প্রভাবশালী পরিবার হওয়ায় তারা একের পর এক হত্যার মত জঘন্যতম ঘটনা ঘটিয়ে আসলে টাকার জোরে পার পেয়ে যাচ্ছে। বিষয়টি দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়রা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ সাবেক ডিআইজি শাহাদাত হোসেনের বিরুদ্ধে!
পরবর্তী পোস্ট
তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

রিলেটেড পোস্ট

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক

জুলাই ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা

জুলাই ১, ২০২৬

যশোরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

জুন ৮, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting