দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২৬
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

হোয়াইট হাউজে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন বাইডেন-শলৎজ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 393 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

ব্যক্তিগত বৈঠকের জন্য হোয়াইট হাউজে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শুক্রবার ইউক্রেন ইস্যুতে আলোচনা করবেন তিনি। ইউক্রেনে হামলার জন্য চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে, এমন আশঙ্কার মধ্যে মিলিত হচ্ছেন দুই নেতা।

জার্মানির শীর্ষ বাণিজ্য অংশীদার চীন। এ কারণে ইউরোপীয় দেশগুলো বেইজিংয়ের প্রতি কঠোর অবস্থান নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সতর্ক। যদিও বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা আরও উত্তেজনাপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন করতে পারে বার্লিন।

রাশিয়াকে যেন চীন অস্ত্র সরবরাহ না করে সে আহ্বান জানিয়ে জার্মান পার্লামেন্টে বৃহস্পতিবার শলৎজ বলেন, ‘সেনা প্রত্যাহারে মস্কোতে চাপ দিতে চীন তার প্রভাব ব্যবহার করতে পারে।’

ইউক্রেনে সামরিক ও মানবিক সহায়তা প্রদানের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। তবে ট্যাংক সরবরাহের মতো বিষয়গুলোতে বিভক্ত ওয়াশিংটন-বার্লিন। এ ইস্যুতে জার্মানির দ্বিধা নিয়ে প্রায়ই হতাশা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।

কিয়েভে অস্ত্রের প্রবাহ বজায় রাখা যুদ্ধের দ্বিতীয় বছরে গুরুত্বপূর্ণ হবে। কারণ, উভয় পক্ষই বসন্তে জোর হামলার পরিকল্পনা করছে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার বলেন, ‘যে সম্মিলিত প্রচেষ্টা নিয়েছি, তার জন্য আমরা গর্বিত।’

তিনি বলেন, ‘রাশিয়াকে অস্ত্র দেওয়া প্রশ্নে চীন কোনও সিদ্ধান্ত নিয়েছে, এমন ইঙ্গিত যুক্তরাষ্ট্র দেখেনি।’

এক বছরের কিছু সময় আগে শলৎজ শেষবার হোয়াইট হাউজ সফর করেছিলেন। তখন ইউক্রেন যুদ্ধ শুরু হয়নি।

শুক্রবারের বৈঠকটিতে দুই নেতার কথোপকথন খুব কম প্রকাশ করা হবে। কোনও ঘোষণা আসবে এমন কিছুও প্রত্যাশা করা যাচ্ছে না। শলৎজের এই সফরে প্রথাগত সংবাদ সম্মেলনও থাকছে না।

কিরবি সফরকে ‘দুই নেতার মধ্যে সত্যিকারের কার্যকর সফর’ বলে বর্ণনা করেছেন।

সফরের বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে শলৎজ বলেন, ‘আমি এবং বাইডেন একে অপরের সঙ্গে সরাসরি কথা বলতে চাই।’

বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রবিবার এবিসির ‘এই সপ্তাহে’ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সময় দুই দেশের মধ্যে কিছুটা উত্তেজনার ইঙ্গিত দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, জার্মানি তার লেপার্ড ট্যাঙ্ক পাঠাবে না যতক্ষণ না বাইডেন আব্রামস পাঠাতে রাজি হন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ম্যাক্স বার্গম্যান বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রায়শই চেয়েছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি বিশ্বমঞ্চে আরও শক্তিশালী হোক।’

তিনি বলেন, ‘একটি আশা আছে যে আমাদের সবসময় চাপ দেওয়ার পরিবর্তে জার্মানি নেতৃত্বের ভূমিকা নেবে।’

সূত্র: এপি

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকার নির্ধারিত দামে খোলা বাজারে মিলছে না তেল-চিনি
পরবর্তী পোস্ট
৩ বছর পর উন্মুক্ত হলো দর্শনা-গেদে ইমিগ্রেশন

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting