দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:২২
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

হোয়াইট ফ্লাই আক্রমণ: বাগের হাটে কমছে নারকেল উৎপাদন, মরছে গাছ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৪, ২০২৩
মার্চ ২৪, ২০২৩ ০ কমেন্ট 340 ভিউস

জাতীয় ডেস্ক:

বাগেরহাটকে বলা হয় নারকেলের গাছের রাজধানী। নারকেল উৎপাদনে দেশের অন্য অনেক এলাকা থেকে এগিয়ে থাকা জেলা বাগেরহাটের এখন নারকেল নেই। এই জেলার মানুষের অন্যতম অর্থকরী ফসল হচ্ছে নারকেল। এ জেলার প্রতিটি বাড়িতেই কম করে হলেও ২০ নারকেল গাছ রয়েছে। জেলার চাহিদা মিটানোর পাশাপাশি এর ওপর ভিত্তি করে জেলায় গড়ে উঠছে অনেক শিল্প প্রতিষ্ঠান। তবে নানা কারণে বর্তমানে নারকেল গাছের ফলন কমতে শুরু করেছে। তার সাথে নতুন করে শুরু হয়েছে হোয়াইট ফ্লাই (সাদা মাছি) পোকার আক্রমণ।

বর্তমানে জেলার প্রায়ই প্রতিটি নারকেল গাছে হোয়াইট ফ্লাই পোকা আক্রমণে নারকেল গাছের ফলন কমেছে ৬০ থেকে ৭০ শতাংশ। শুধু ফলন কমে যাওয়া নয় ২০১৯ সাল থেকে শুরু হওয়া হোয়াইট ফ্লাই পোকার আক্রমণ এখন মারাত্মক আকার ধারণ করেছে। এর প্রভাবে মরতে শুরু করেছে নারকেল গাছ। তবে জেলা কৃষি বিভাগ বলছে সংক্রমণ ঠেকাতে কৃষকদের একযোগে কীটনাশক প্রয়োগ করতে হবে। একযোগে কীটনাশক প্রয়োগ না করলে নারকেল গাছের এ সংক্রমণ ঠেকানো যাবে না। পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে।

সরেজমিনে জেলার সদর উপজেলার কাড়াপাড়া, ষাটগম্বুজ, যাত্রাপুর, ফকিরহাট উপজেলা ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নারকেল গাছের পাতার ওপর কালো আবরণ পড়েছে। পাতার নিচে রয়েছে তুলার মতো সাদা রঙের পোকা। এই পোকাগুলোই বলা হয় হোয়াইট ফ্লাই বা সাদা মাছি। পোকাগুলো প্রথমে পাতায় ওপর বসে। পরে পাতায় মাকড়সার জালের মতো আবরণ তৈরি করে। এরপর প্রতিদিন এর পরিমাণ বাড়তে থাকে। এর ফলে ধীরে ধীরে ওই গাছের পাতা নষ্ট হয়ে গাছ দুর্বল হয়ে পরে। গাছের ফল দেয়ার ক্ষমতা নষ্ট হতে থাকে। দীর্ঘ সময় ধরে গাছে এ পোকার আক্রমণে একটি সময় গাছ মারা যায়।

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাঠিগোমতি এলাকার কৃষক মোকলেসুর রহমান মন্টু জানান, ‘সাদা সাদা পোকের কারণে, আমাদের নাইরকেল গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। নাইরকেল গাছের মাথি (মাথা) মরে যাচ্ছে। গাছ মইরে যাচ্ছে। ফলনও কমে যাচ্ছে। আমরা এই পোক চিনি না। আমার মত গ্রামের সবাইর গাছে একই অবস্থা। আমরা এর প্রতিকার চাই।’

ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কৃষক মোবারক হোসেন জানান, ‘আমার ঘেরের পাড়ে (মাছের খামার) প্রায় ১০০টির মত নাইরকেল গাছ রয়েছে। বছরে এই গাছ থেকে আমি লাখ টাকার নাইরকেল বিক্রি করেছি। গত বছর থেকে আমার নাইরকেল গাছের ফলন কমতে শুরু করিছে। এখন ১০ হাজার টাকারও নাইরকেল বেছতি পারতিছি না। গাছের পাতায় সাদা সাদা পোকে ভইরে গেছে। গাছের পাতা কেমন যানি পুইড়ে যাচ্ছে।’

জেলার কচুয়া উপজেলার বাধাল এলাকার বাসিন্দা কৃষক শেখ মোতাহার জানান, ‘একটা সময় ছিল, আমাদের ঘেরের মাছ ও গাছের নাইরকেল বেছেই সংসার চলে যেতো। হাট-বাজারে নাইরকেল বেচে ব্যাগ ভরে বাজার করেছি। বাইরের ব্যবসায়ীরা এসে নাইরকেল কিনে নিয়ে গেছে। আগে গাছে কত বড় বড় নাইরকেল হয়েছে। সেই নাইরকেল এখন আর হয় না। তার উপর গত বছর থেকে দেখছি, সাদা সাদা পোকার জন্য গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, গাছগুলো মরে যাচ্ছে। এই পোকা আগে দেখেছি পিয়ারা গাছে, কলা গাছে। নাইরকেল গাছে এই পোকা কোনদিন দেখিনি। এখন আমরা নাইরকেল বেচতে পারছিনা, উল্টো কিনে খাচ্ছি।’

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২১সালে জেলায় ৩ হাজার ৬১৯ হেক্টর জমিতে নারকেল গাছের আবাদ হয়। ওই বছরে জেলায় নারকেলের উপাদন হয় ৩০ হাজার ৯৩৬ মেট্রিক টন। এবছর এখনো নারকেল চাষের হাল নাগাদ হিসাব নেই কৃষি বিভাগের হাতে। তবে, চাষের পরিমাণ বলতে না পারলেও হোয়াইট ফ্লাই রোগের কারণে বিগত বছরের চেয়ে জেলায় নারকেল উৎপাদন ৬০ থেতে ৭০ শতাংশ কম হবে বলে দাবি করছে কৃষি বিভাগ।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আজিজুর রহমান জানান, বর্তমানে বাগেরহাট জেলায় নারকেল গাছে হোয়াইট ফ্লাই বা সাদা মাছি ব্যাপক ভাবে আক্রমণ করেছে। এটি আসলে ২০১৯ সালে দেখা যায়। বর্তমানে এর প্রভাবে জেলায় নারকেলের ফলন অর্ধেকের বেশি কমে গেছে। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একদল বিজ্ঞানী এসে সরেজমিনে বিষয়টি পর্যাবেক্ষণ করেছেন। তারা দেখেছেন হোয়াইট ফ্লাই প্রায় ৬১টি প্রজাতির পোকা বিভিন্ন নারকেল গাছে আক্রমণ করেছে। বিশেষ করে নারকেলের পরে কলা এবং পেয়ারা গাছে এই পোকা অবস্থান করে। আমরা বর্তমানে কৃষকদেরকে ‘ইমিডা ক্লোরোফিড জাতীয়’ ঔষুধ স্প্রে করার পরামর্শ দিচ্ছি। যেহেতু নারকেল গাছ অনেক লম্বা। এ কারণে ফুট পাম্পের মাধ্যমে স্প্রে করতে হয় এবং সব গাছে একসাথে করতে হয়। আসলে এটি ভালো ভাবে দমন করতে হলে সমন্বিত বালাই দমন ব্যবস্থার মাধ্যমে দমন করা দরকার। কিন্তু এই পোকা দমনে সমন্বিত বালাই দমন ব্যবস্থার সঠিক গাইড লাইন এখন পর্যন্ত হয়নি। গাইড লাইন হলে এটি কার্যকর ভাবে দমন করা সম্ভব হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শঙ্কায় রাহুল গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ার!
পরবর্তী পোস্ট
বড় আশা নিয়ে এসেছিল আইরিশরা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting