দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২০
পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দের পর...
কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...
প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...
AIUB ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শ্যামনগরের সাইফ
আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের দ্বি-মাসিক সভা ও শিক্ষক প্রশিক্ষণ
‘হাসিমুখে ফল উৎসব’—প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি...
সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির...
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

‘হাসিমুখে ফল উৎসব’—প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা

কর্তৃক M Helal জুলাই ১৯, ২০২৬
জুলাই ১৯, ২০২৬ ০ কমেন্ট 31 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা):প্রবীণদের প্রতি ভালোবাসা, সম্মান ও মানবিক দায়িত্ববোধ থেকে ‘হাসিমুখে ফল উৎসব’ শীর্ষক ব্যতিক্রমী আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা।

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকায় অবস্থিত বিদ্যাশ্রম প্রবীণ আবাসন কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজনে অংশ নিয়ে ভিবিডির স্বেচ্ছাসেবকরা প্রবীণদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং আম, কলা, আনারস, ড্রাগনসহ বিভিন্ন মৌসুমি ফল কেটে পরিবেশন করেন। এ সময় প্রবীণদের সঙ্গে গল্প, হাসি-আনন্দ ও আন্তরিক আলাপচারিতায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। এমন মানবিক আয়োজনে প্রবীণরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলার সভাপতি এসএম সাজেদুল ইসলাম বলেন, “প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞ ও সম্মানিত মানুষ। তাদের পাশে দাঁড়ানো, সময় দেওয়া এবং ভালোবাসা ভাগাভাগি করা আমাদের নৈতিক দায়িত্ব। ‘হাসিমুখে ফল উৎসব’-এর মাধ্যমে আমরা তাদের মুখে একটুখানি হাসি ফোটানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও ভিবিডি সাতক্ষীরা এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ খুলনা ডিভিশনের কমিউনিকেশন সেক্রেটারি ইব্রাহিম খলিল, হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম, তানভীর আনজুম খান, করিমন নেছা শান্তা, জেরিন, মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, হুমাইরা মিমিসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবকরা।

আয়োজকরা জানান, সমাজের প্রবীণ ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা ছড়িয়ে দিতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ‘হাসিমুখে ফল উৎসব’ সেই ধারাবাহিকতারই একটি অংশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির সভা
পরবর্তী পোস্ট
আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের দ্বি-মাসিক সভা ও শিক্ষক প্রশিক্ষণ

রিলেটেড পোস্ট

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...

জুলাই ১৮, ২০২৬

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting