হাউজিং ব্যবসার দ্বন্দ্ব: দেশীয় অস্ত্র নিয়ে মুন্সীগঞ্জে ফের সংঘর্ষ

জাতীয় ডেস্ক:

পুলিশ জানায়, এ নিয়ে গত এক মাসে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে ফের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগমবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার ওসি একে এম মিজানুল হক জানান।

এ সময় অন্তত ১৫টি বাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, এ ঘটনায় খালেক,আহসান ও রাজ্জাক নামে তিনজন টেঁটাবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। টেঁটাবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মিজানুল হক বলেন, পূর্ব শত্রুতা ও হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে ‘এশিয়ান নিরাপদ সিটির’ বাতেন হাজী ও আল ইসলামের সঙ্গে ‘দক্ষিণা গ্রীস সিটির’ সুমন মিয়া ও কামিজুদ্দিন কামুর সমর্থকদের দীর্ঘদিন বিরোধ চলছিল। এ নিয়ে গত এক মাসে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

মঙ্গলবার সকালে দক্ষিণা গ্রীন সিটির সুমন মিয়া ও কামিজুদ্দিন কামু গ্রুপের লোকজন প্রতিপক্ষ আল ইসলাম, খালেক মিয়া, জব্বার মিয়া, মো. শাহ আলী ও দ্বীন ইসলামসহ প্রায় ১০ জনের ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে ওসি আরও বলেন, “ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন আছে। তবে আহতদের বিষয়ে সঠিক বলতে পারছি না।”

Recomended