দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৩২
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

স্মার্ট শিক্ষা ব্যবস্থার লক্ষ্যেই কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৩, ২০২৩
মার্চ ২৩, ২০২৩ ০ কমেন্ট 362 ভিউস

জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে দেশটাকে স্বাধীন করে দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দেশটাকেই আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় স্মার্ট শিক্ষা ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এ দেশ আজ ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আগামী দিনে স্মার্ট বাংলাদেশ হবে। যেখানে থাকবে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ। আর এর কেন্দ্রেই রয়েছে স্মার্ট নাগরিক। সেই স্মার্ট নাগরিকই হবে এদেশের শিক্ষার্থীরা। স্মার্ট শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা এদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। একটা শিক্ষাক্রম চালু করতে হলে অনেক কিছু করতে হয়। সেখানে অনেক ঘাটতি থাকতে পারে, সমস্যাও থাকতে পারে। কিন্তু এই শিক্ষাক্রম চালু হয়েছে, এটি চলবে। কেউ কেউ মনে করছেন তাদের কোচিং ব্যবসা আর চলবে না, কেউ কেউ মনে করছেন তাদের নোট-গাইডের ব্যবসাও আর চলবে না। সে কারণে অনেকেই এর বিরোধীতা করছেন। আমরা কিন্তু সেগুলোর সবই লক্ষ রাখছি। কাজেই এই নতুন শিক্ষাক্রম থাকবে এবং এই শিক্ষাক্রমেই আমাদের শিক্ষার্থীরা জেনে-বুঝে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, আমরা বিজ্ঞান ও প্রযুক্তির ওপর যেভাবে জোর দিচ্ছি একইভাবে মানবিক-সৃজনশীল মানুষ গড়ার দিকেও জোর দিচ্ছি। আমাদের শিক্ষার্থীরা যেন চিন্তা করতে শিখে, যেন সমস্যার সমাধান করতে শিখে। শিক্ষার্থীদের ভাবতে শেখার প্রক্রিয়াটাকেই একটা প্রতিক্রিয়াশীল পক্ষ ভয় পাচ্ছে। তারা ভাবছে- দেশের মানুষ যদি ভাবতে শিখে তাহলে তো তাদের মগজ ধোলাই করা যাবে না। কাজেই তাদের অনেক ভয়। এই কারণেই অনেকে নতুন শিক্ষাক্রমের বিরোধীতা করছেন। কিন্তু নতুন এই শিক্ষাক্রম এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ তার জন্ম থেকে আজ পর্যন্ত ইসলামবিরোধী বা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু কোনদিন করেনি, কোনো দিন করবেও না। কাজেই নতুন শিক্ষাক্রম নিয়ে যেগুলো বলা হচ্ছে- সেগুলো মিথ্যাচার-অপপ্রচার। আর এগুলো যারা করছে তারাই চূড়ান্ত রকমের ইসলামবিরোধী কাজ করছে। কারণ ইসলাম কখনো মিথ্যাচার, অপপ্রচার, গুজব রটানোকে সমর্থন করে না। ইসলামের দোহাই দিয়ে যারা এই কাজগুলো করছে তাদেরকে প্রতিরোধ করতে হবে।

একই অনুষ্ঠানে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদ বলেন, আজ এই প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করলেন শিক্ষাবন্ধব শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর এই ম্যুরাল নির্মাণের পেছনে যার শ্রম রয়েছে তিনি প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি রিয়াজ উদ্দিন। দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষাবান্ধব মন্ত্রী দেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি নিজেও বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের জন্য কাজ করছি। ভেবে দেখলাম পৃথিবী থেকে যেহেতু যেতেই হবে, তাহলে বঙ্গবন্ধুর কিছু ম্যুরাল স্থাপন করে যাই। কারণ তিনিই এই জাতির পিতা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সাহা।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি রিয়াজ উদ্দিন বলেন, এই প্রতিষ্ঠানে কেন বঙ্গবন্ধুর ম্যুরাল থাকবে না। যেখানে পড়াশোনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ভাবনা থেকেই তিনি নিজেই উদ্যোগ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে ম্যুরাল স্থাপন করেন। এরপরপরই বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাংসদ কাজী ফিরোজ রশীদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও নির্যাতন প্রতিরোধসহ ৪ দফা দাবিতে বরিশালে ছাত্রফ্রন্টের বিক্ষোভ
পরবর্তী পোস্ট
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি: ‘পরমাণু যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে’

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting