দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০৩
কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...
সাতক্ষীরায় ১৫ মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে: ১৮ না হওয়া পর্যন্ত...
সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...
‎শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবীতে জলবায়ু ধর্মঘট
শ্যামনগরের নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের...
সাতক্ষীরা বিএডিসি কর্মকর্তা আমিনুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: সম্পদের...
ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

স্বস্তি ফিরেছে দেবহাটার ভূমিহীন জনপদে নোড়ারচকের খেলার মাঠটি একযুগ পর উদ্ধার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৩, ২০২১
মার্চ ২৩, ২০২১ ০ কমেন্ট 349 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে ভূমিহীনদের রক্ত চুষে খাওয়া ভূমিদস্যুদের উৎখাতের মধ্য দিয়ে প্রায় একযুগ পর পুনরায় খেলার মাঠ ফিরে পেয়েছেন দেবহাটার ভূমিহীন অধ্যুষিত জনপদ নোড়ারচক-চারকুনিতে বসবাসরত ভূমিহীনরা। এতে করে আবারো নতুন করে স্বস্তি ফিরেছে ভূমিহীন জনপদের বাসিন্দাদের মনে।
মঙ্গলবার সকালে ভূমিহীন জনপদের শত শত বাসিন্দারা ঐক্যবদ্ধভাবে নোড়ারচক-চারকুনিতে অবস্থিত প্রায় ১৩ বিঘা জমির বিস্তৃত ওই খেলার মাঠটি দখলে নেয়ার মধ্য দিয়ে ভূমিদস্যুদের সেখান থেকে উৎখাত করেন। নোড়ারচক-চারকুনি ভূমিহীন জনপদের সভাপতি আব্দুল গফফার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ভূমিহীন জনপদে বসবাসরত হাজার হাজার ভূমিহীনদের সভা সমাবেশ ও তাদের শিশু, কিশোর ও যুবকদের খেলাধুলার জন্য সেখানে প্রায় ১৩ বিঘা জমিতে বিস্তৃত একটি খেলার মাঠ রয়েছে। বিগত প্রায় একযুগ ধরে ওই খেলার মাঠটি ভূমিদস্যু মৃত মোহর আলীর ছেলে ইয়াদ আলী, ময়নুদ্দীন সানার ছেলে আমজাদ সানা, ইয়াদ আলী মোড়লের দুই ছেলে সাইফুল ইসলাম ও শরিফুল ইসলাম এবং মৃত তালেব মোড়লের ছেলে আরেক ইয়াদ আলী নিজেদের ইচ্ছেমত বিভিন্ন মানুষের কাছে ইজারা দিয়ে বিনা হিসাবে সমস্ত টাকা তছরুপ করে আসছিল। শুধু তাই নয়, ভূমিহীন জনপদের সরকারি খাস জমি বন্দোবস্ত করিয়ে দেয়ার নাম করেও এসব ভূমিদস্যুরা বিগত কয়েক বছরে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে আত্মসাত করে। ভূমিহীন সংগঠনের পক্ষ থেকে এসব ভূমিদস্যুদের বার বার সতর্ক করা স্বত্ত্বেও তারা আত্মসাতকৃত টাকার হিসাব না দিয়ে বরং খেলার মাঠটি আবারো স্থানীয় জালাল গাজী নামের এক ব্যক্তির কাছে চার লক্ষাধিক টাকায় মৌখিক ইজারা দিয়ে সমুদয় টাকা আত্মসাত করে। অন্যদিকে খেলার মাঠটি ভূমিহীন সংগঠনের সভা সমাবেশ এবং ওই জনপদের আগামী প্রজন্মের শারিরীক-মানসিক বিকাশ ও খেলাধুলার জন্য প্রয়োজনীয় হওয়ায় মঙ্গলবার ভূমিহীনরা ঐক্যবদ্ধভাবে মাঠটি পুনরায় তাদের দখলে নিয়ে নেয়।
এদিকে খেলার মাঠটি প্রকৃত ভূমিহীনরা তাদের দখলে নেয়ার পর সেখান থেকে উৎখাত হওয়া ভূমিদস্যুরা আবারো ভূমিহীন জনপদকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এমনকি ভূমিদস্যুরা অবৈধ সুবিধা পেতে স্থানীয় থানা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক মহলে দৌড়ঝাপ শুরু করেছে বলেও অভিযোগ করেন ভূমিহীন সংগঠনের সভাপতি আব্দুল গফফার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তারা ভূমিহীন জনপদের সাধারণ মানুষের স্বার্থরক্ষায় খেলার মাঠটি পূর্বের ন্যায় উন্মুক্তভাবে সর্বসাধারণের ব্যবহার এবং ষড়যন্ত্রকারী ওইসব ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঝাউডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলামের ইন্তেকাল
পরবর্তী পোস্ট
তালায় পল্লী সমাজের মানববন্ধন অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

সেপ্টেম্বর ২৩, ২০২৬

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত

সেপ্টেম্বর ২১, ২০২৬

সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

সেপ্টেম্বর ২১, ২০২৬

দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের ঝুড়ি

সেপ্টেম্বর ২০, ২০২৬

দেবহাটায় খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের উন্মুক্তের দাবিতে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting