দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ২:৪০
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

স্ত্রী-সন্তানদের বাড়ি থেকে বের করে দিয়েছেন নওয়াজউদ্দিন, কাঁদছে কন্যা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 340 ভিউস

বিনোদন ডেস্ক:

ভালোবেসে আলিয়া সিদ্দিকীকে বিয়ে করেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। পুত্রসন্তানের স্বীকৃতি না দেওয়া, স্ত্রীকে খাবার না দেওয়াসহ অসংখ্য অভিযোগ উঠেছে এই তারকা অভিনেতার বিরুদ্ধে। সব মিলিয়ে তাদের দাম্পত্য কলহ চরমে পৌঁছেছে; যা গড়িয়েছে আদালত পর্যন্ত।

এরই মাঝে স্ত্রী আলিয়া ও দুই সন্তানকে আন্ধেরির বাড়ি থেকে বের করে দিলেন নওয়াজউদ্দিন। শুক্রবার (৩ মার্চ) আলিয়া তার ইনস্টাগ্রামে কয়েকটি ভিডিও পোস্ট করে এই অভিযোগ করেন। একটি ভিডিওতে দেখা যায়, নওয়াজউদ্দিনের বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে কথা বলছেন আলিয়া। আর কন্যা বাড়িটির দিকে তাকিয়ে কাঁদছেন।

ভিডিওর ক্যাপশনে আলিয়া সিদ্দিকী লিখেছেন— ‘এটাই সত্যি যে, নওয়াজউদ্দিন তার নিষ্পাপ বাচ্চাদেরও রেহায় দেয়নি। আমি টানা ৪০ দিন এ বাড়িতে ছিলাম। কিন্তু পুলিশ জরুরি ভিত্তিতে আমাকে থানায় ডেকে পাঠায়। এজন্য ভারসোভা থানায় গিয়েছিলাম। ফিরে আসার পর আমাকে ও বাচ্চাদের আর বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি। আমরা যাতে ঢুকতে না পারি, এজন্য কয়েকজন নিরাপত্তাকর্মী রেখেছে। রাতের বেলায় আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। ও বিশ্বাস করতে পারছে না যে, নওয়াজউদ্দিন ওর বাবা।’

মুম্বাইয়ে আলিয়ার আর কোনো বাড়ি নেই। বাচ্চাদের নিয়ে কোথায় যাবে তাও বুঝতে পারছিলেন না। তা জানিয়ে আলিয়া বলেন, ‘এ ঘটনা শুনে আমার এক আত্মীয় আমাদের নিয়ে যায়। তারা এক রুমের একটি ফ্ল্যাটে থাকেন। সেখানে আমরা আছি।’ আলিয়ার পোস্ট করা দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, একটি রুমে বেশ কয়েকজন শোয়ে আছেন। তার মধ্যে ফ্লোরে বিছানা পেতে শুয়ে আছে নওয়াজউদ্দিনের ছেলে-মেয়েরাও।

গতকাল একটি ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন আলিয়া। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ‘আমি একজন নারী। আমি নিষ্পাপ দুটি শিশুর মা। এই ভিডিওর মাধ্যমে মহারাষ্ট্রের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডেজির কাছে ন্যায়বিচারের প্রার্থনা করছি। আমাকে সাহায্য করুন।’

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে মুম্বাইয়ের ভারসোভার বাংলোতে অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। কিন্তু তার ভাই ফয়জুদ্দিন তাকে বাড়িতে প্রবেশ করতে দেননি। এমনকী মায়ের তত্ত্বাবধায়ক নওয়াজউদ্দিনকে ঢুকতে বাধা দেয়। নওয়াজউদ্দিনের মায়ের শারীরিক অবস্থা ভালো নেই। তিনি কারো সঙ্গে দেখাও করতে চান না। পরে ফিরে যান এই অভিনেতা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মিরপুরের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের সেঞ্চুরি
পরবর্তী পোস্ট
সাইফ বললেন, চলেন আমাদের শোবার ঘরে যাই

রিলেটেড পোস্ট

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting