দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:০১
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
স্বাস্থ্য

স্ট্রোকের ঝুঁকি এড়াতে যা করণীয়

কর্তৃক SK Ferdous অক্টোবর ২৯, ২০২০
অক্টোবর ২৯, ২০২০ ০ কমেন্ট 302 ভিউস

অনলাইন ডেস্ক :
গোটা বিশ্বে মানুষের মৃত্যুর অন্যতম বড় কারণ স্ট্রোক। মস্তিষ্কে কোনও কারণে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে স্ট্রোক হয়। রক্ত প্রবাহ ছাড়া মস্তিষ্কের কোষগুলি মরে যেতে শুরু করে। দ্রুত চিকিত্‍সা শুরু না হলে এর ফলে মস্তিষ্কের মৃত্যু হয়। কোনও ব্যক্তির স্ট্রোক হলে তার মধ্যে নানা উপসর্গ দেখা দেয়। উপসর্গগুলি জানা থাকলে চিকিৎসকের পরামর্শে অনেক সময় বড় ধরনের ঝুঁকি এড়ানো যায়।

সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। তবে স্ট্রোক যে কোনও বয়সেই হতে পারে।এজন্য কিছু সাবধানতা অনুসরণ করা উচিত। যেমন-

রক্তচাপ নিয়ন্ত্রণ : স্ট্রোক হওয়ার অন্যতম বড় কারণ হল উচ্চ রক্তচাপ। রক্তচাপ বেশি থাকলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন আচমকা বন্ধ হয়ে যেতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া, নিয়মিত শরীরচর্চা, ধূমপান এবং অ্যালকোহল পান ত্যাগ করা গুরুত্বপূর্ণ। কারও উচ্চ রক্তচাপ থাকলে চিকিৎসকের পরামর্শমতো নিয়মিত ওষুধ খাওয়া উচিত।

​ওজন নিয়ন্ত্রণে রাখা : শরীরের ওজন বেড়ে গেলে অন্যান্য অসুখের পাশাপাশি স্ট্রোক হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। ওজন নিয়ন্ত্রণে রাখতে দিনে অন্তত ৩০ মিনিট শরীরচর্চা, স্বাস্থ্যকর খাওয়া দাওয়া এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। ওজন কমাতে চাপমুক্ত থাকাও জরুরি।

রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা : ডায়াবেটিস থাকলে বা রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকলেও রক্তনালী ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘদিন ধরে রক্তে শর্করার পরিমাণ বেশি থাকলে শিরা ও উপশিরাগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এর ফলে মস্তিষ্কে ঠিকমতো রক্তসঞ্চালন না হয়ে স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে নিয়ম মেনে খাওয়া দাওয়া করা খুবই জরুরি।

​ধূমপান ও অ্যালকোহল ত্যাগ : নিয়মিত অ্যালকোহল পান করলে তার ক্ষতিকর প্রভাবে রক্তচাপ বেড়ে যেতে পারে। অ্যালকোহল পানের কারণে রক্তে শর্করার পরিমাণও বেড়ে যায়। এর ফলে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে।নিয়মিত ধূমপানেও রক্ত জমাট বেঁধে যেতে পারে। তাই স্ট্রোক এড়াতে ধূমপান পুরোপুরি বর্জন করা উচিত।

বিশেষজ্ঞদের মতে, স্ট্রোকের আগে শরীরে কিছু উপসর্গ দেখা দেয়। এসময় চিকিৎসকের পরামর্শে বড় ধরনের ঝুঁকি এড়ানো যায়। যেমন-

১. হাসতে বা মুখ নাড়াতে কষ্ট হলে।

২. হাতে কোনো ধরনের শক্তি না পাওয়া বা দুর্বল লাগা স্ট্রোকের ক্ষেত্রে বিপদজনক সংকেত।

৩. কথা জড়িয়ে যাওয়া, কথা বলতে কষ্ট হওয়াও স্ট্রোকের সংকেত দেয়।

৪. এক চোখে বা দুই চোখে দেখতে কষ্ট হলে।

৫. হাঁটতে গিয়ে শরীরের ভারসাম্য রাখতে না পারলে সাবধান হওয়া উচিত।

৬. ঘন ঘন মাথা ঘোরানোও ষ্ট্রোকের লক্ষণ ।

৭. কোনো ধরনের কারণ ছাড়াই প্রায়ই মাথা ব্যথা থাকলে সেটাও স্ট্রোকের বার্তা বহন করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় রাশেদুল হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ
পরবর্তী পোস্ট
সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ করবে সরকার

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

রোববার কোন ৩০ উপজেলায় হামের টিকা দেওয়া হবে

এপ্রিল ৪, ২০২৬

চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

মার্চ ৩১, ২০২৬

রমজানে পানিশূন্যতা দূর করবে যে ৭ শরবত

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

শ্যামনগরে মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে সভা

জানুয়ারি ২১, ২০২৫

সাতক্ষীরা সদর হাসপাতাল সহ সকল উপজেলা হাসপাতালে ১২৫...

জানুয়ারি ২১, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় প্রটোকলে বঙ্গভবনের অনুষ্ঠানে...

ডিসেম্বর ১৬, ২০২৪

পত্রিকা পোড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মির্জা ফখরুল...

ডিসেম্বর ৯, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting