দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৫
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসারাদেশ

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ১২৯ জন

কর্তৃক SK Ferdous অক্টোবর ২, ২০২০
অক্টোবর ২, ২০২০ ০ কমেন্ট 310 ভিউস

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদের তথ্য মতে, সেপ্টেম্বর মাসে শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

প্রতিবেদনে দেখা যায়, এ সময় ১৭৩ জন কন্যাশিশু নির্যাতন এবং ১২৯ ধর্ষণের ঘটনাসহ মোট ৩৪০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৩টি পত্রিকার সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করে।

পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০ নারী ও কন্যাশিশু গণধর্ষণসহ ১২৯ জন ধর্ষণের শিকার হয়েছে। তন্মধ্যে ৭৩ শিশুসহ ১০৯ জন ধর্ষণের শিকার হয়েছে এবং ১০ শিশুসহ ২০ জন গণধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ছয় শিশুসহ ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৯ জনকে।

শ্লীলতাহানির শিকার হয়েছে চার জন, তাদের মধ্যে শিশু দুই জন। চার জন শিশুসহ যৌন নিপীড়নের শিকার হয়েছে সাত জন। এসিডদগ্ধের শিকার ছয় জন, তন্মধ্যে দুই জন শিশু রয়েছে। অগ্নিদগ্ধের শিকার হয়েছে পাঁচ জন, তন্মধ্যে শিশু এক জন এবং অগ্নিদগ্ধের কারণে দুই নারীর মৃত্যু হয়েছে। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে দুই জন নারী।

অপহরণের ঘটনা ঘটেছে মোট ২০, তন্মধ্যে শিশু ১৬ জন। এছাড়া অপহরণের চেষ্টা করা হয় এক জনকে। নারী পাচার করা হয়েছে তিন জন। বিভিন্ন কারণে সাত জন শিশুসহ ৩৬ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া দুই জন শিশুসহ তিন জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ১৪ জন, তন্মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে পাঁচ জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে সাত জন শিশুসহ ২৭ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ১৪ শিশুসহ আত্মহত্যা করেছে ২০ জন এবং ছয় জন শিশুসহ ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১৯টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার চার জন নারী।

পরিষদের পক্ষ থেকে বলা হয়, শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রকৃত ঘটনা এর চেয়ে অনেক বেশি। কারণ পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। অনেক ঘটনাই পত্রিকায় প্রকাশ পায় না।

সূত্র-ইত্তেফাক

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শুরুই হলো না গরিবের পুষ্টি চাল বিতরণ
পরবর্তী পোস্ট
কনডেম সেলে বিমর্ষ মিন্নির গায়ে কয়েদির শাড়ি

রিলেটেড পোস্ট

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

ভোমরা স্থল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি হাজার কোটি 

সেপ্টেম্বর ২৬, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting