দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১১
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...
দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...
শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...
দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির...
কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের...
দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটি...
দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ...
পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাশিফলশ্যামনগরসাতক্ষীরা জেলা

সুন্দরবনে বেড়েছে হরিণ, কারণ জানালো বন বিভাগ

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২৮, ২০২৪
ডিসেম্বর ২৮, ২০২৪ ০ কমেন্ট 249 ভিউস

সিরাজুল ইসলাম শ্যামনগর: পৃথিবীর সেরা ম্যানগ্রোভ বন সুন্দরবনের বাঁকে বাঁকে বাঘ দেখা না গেলেও এখন দলে দলে হরিণের দেখা মিলছে। বনের নদী ও খালের পাড়ে হরিণের অবাধ বিচরণ বলে দেয় এ বনে বেড়েছে হরিণের সংখ্যা।
সুন্দরবনে বেশ কিছু পর্যটন স্পটে এখন হরহামেশাই হরিণ দেখতে পান পর্যটকেরা। দূর থেকে মানুষের শব্দ পেলেই ঘন বনে লুকোবার চেষ্টা করে লাজুক এ প্রাণীটি।
সুন্দরবন ঘুরে দেখা গেছে, বেশ কিছু বন বিভাগের কার্যালয়ে দিনরাত সব সময়ই হরিণের দলকে ঘুরে বেড়াতে দেখা যায়। পূর্ব সুন্দরবনের কটকা, করমজল, হিরণপয়েন্ট, কচিখালী, সুপতি, ঢাংমারী, কোকিলমুণি, দুবলা অফিস পাড়ায় অসংখ্য হরিণ বনরক্ষীদের পাশাপাশি বিচরণ করতে দেখা যায়।
মানুষের সঙ্গে হরিণের সবচেয়ে বেশি সখ্য দেখা যায় করমজল ও কটকা অভয়ারণ্য এলাকায়। করমজলে পর্যটকরা তাদের স্বপ্নের মায়াবী চিত্রল হরিণগুলোকে নিজেদের হাতে খাবার খাওয়াতে পেরে ধন্য মনে করেন।
কয়েক বছরে সুন্দরবনে হরিণের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন বন বিভাগ, গবেষক ও বনজীবীরা।
সুন্দরবনে কী পরিমাণ হরিণ আছে জানতে চাইলে খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মিহির কুমার দো বাংলানিউজকে বলেন, ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত জার্মানির কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) সার্বিক সহযোগিতায় সুন্দরবনে হরিণসহ ৫টি প্রাণীর সংখ্যার উপর জরিপ চালানো হয়েছে।
এ জরিপের বরাত দিয়ে তিনি জানান, বর্তমানে সুন্দরবনে ১ লাখ ৩৬ হাজার ৬০৪টি হরিণ রয়েছে। এর আগে ২০০৪ সালে হরিণের সংখ্যা ছিল ৮৩ হাজারটি। সেই হিসেবে ১৯ বছরের ব্যবধানে সুন্দরবনে হরিণের বেড়েছে ৫৩ হাজার ৬০৪টি।
হরিণ বৃদ্ধির কারণ হিসেবে বন কর্মকর্তারা বলেন, র‍্যাব, কোস্টগার্ড, বিজিবি ও বন বিভাগের নিয়মিত টহলের কারণে হরিণ শিকারের সুযোগ কমে গেছে। সুন্দরবনে রাসমেলা বন্ধ হয়ে যাওয়া ও সুন্দরবন জলদস্যু মুক্ত হওয়ায় হরিণ শিকার কমেছে। এছাড়া সুন্দরবনে অভয়ারণ্য বৃদ্ধি ও আবাসস্থলের উন্নয়ন ঘটায় বন্যপ্রাণীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সে কারণেও হরিণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান এই প্রতিবেদককে জানান। সুন্দরবনে আগের চেয়ে হরিণের চোরা শিকার কমে গেছে। এতে হরিণের সংখ্যা বেড়েছে। এছাড়া বনে পর্যাপ্ত গাছ পালা আছে যার কারণে হরিণের খাবারের সংকট নেই। খাবার পানির জন্য মিষ্টি পানির পুকুর কেটে দেওয়া হয়েছে।  দুবলারচরে রাস মেলা হয় না। সীমিত আকারে পূজা হয়। যেখানে শুধু হিন্দু ধর্মাবলম্বীরা যান। আগের মতো মানুষের ভিড় হয় না। রাসমেলার সময় এখন আগের মতো হরিণ শিকার হয় না। এসব কারণে বনে হরিণের সংখ্যা বেড়ে গেছে।

উড়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম হিরন এই প্রতিবেদককে বলেন, সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পটে আগের তুলনায় এখন হরিণের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে কটকা, কচিখালী, নীলকমল, কালিরচর, মান্দারবাড়িয়া ইত্যাদি এলাকায় প্রায়ই খুব কাছ থেকে হরিণ দেখা যায়। যা পর্যটকদের প্রচুর আনন্দ দেয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
লবণাক্ততার প্রভাবে শ্যামনগরে কমছে ফসল উৎপাদন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার শ্যামনগরে সনাতন পদ্ধতিকে পেছনে ফেলেঃ আধানিবিড় পদ্ধতিতে চিংড়িচাষ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সেপ্টেম্বর ২, ২০২৬

দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...

সেপ্টেম্বর ২, ২০২৬

দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...

সেপ্টেম্বর ২, ২০২৬

শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...

সেপ্টেম্বর ২, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালিতে,নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

সেপ্টেম্বর ১, ২০২৬

সুন্দরবনের চার বনদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরার তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার 

সেপ্টেম্বর ১, ২০২৬

নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে ফিরছেন হাজারো জেলে, জীবিকার আশায়...

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা নাগরিক অধিকার...

আগস্ট ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting