দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৯
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় বন কর্মকর্তাদের হয়রানির হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৫, ২০২১
অক্টোবর ৫, ২০২১ ০ কমেন্ট 284 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকায় বন কর্মকর্তাদের হয়রানির হাত থেকে রক্ষা পেতে জেলে বাওয়ালীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলে বাওয়ালীদের পক্ষে শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামের নজু গাজীর ছেলে ভুক্তভোগী শহীদুল ইসলাম।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা বনবিভাগ থেকে পাশ নিয়ে বৈধভাবে সুন্দরবনের মাছ, কাকড়া ধরে জীবিকা নির্বাহ করি। গত ২৪ সেপ্টেম্বর ২০২১ তারিখে আমার বোনাই শহিদুল ইসলাম সুন্দরবন থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে কলাগাছিয়া বনফাঁড়ির ওসি মনিরুল ইসলাম কোন কারন ছাড়াই তাকে আটক করেন। পরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের এসিএফ এম.এ হাসানের মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার কারন জানতে চাওয়ায় ওসি মনিরুল ও এসিএফ এম.এ হাসান আমিসহ জেলে বাওয়ালীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং জেলে বাওয়ালীদের বিভিন্নভাবে হয়রানি করার জন্য ষড়যন্ত্র শুরু করেন। একপর্যায়ে আমাদের পাশ বন্ধ করে দেওয়ার হুমকি-ধামকি প্রদর্শন করতে থাকেন।

তিনি আরো বলেন, সুন্দরবনে মাছ, কাকড়া ধরা আমাদের পৈত্রিক পেশা। দীর্ঘকাল ধরে আমরা নদীতে মাছ, কাকড়া ধরে জীবিকা নির্বাহ করি। ইতিপূর্বে আমরা বন কর্তৃপক্ষের কাছ থেকে পাশ নিয়ে মাছ, কাকড়া ধরতাম। কিন্তু বর্তমানে পাশ নেওয়ার পরও টাকা না দিলে কলাগাছিয়া এলাকা পার হতে দেন না ওসি মনিরুল। নৌকা প্রতি গোন হিসেবে ৫শ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত তাকে ঘুষ দিতে হয়। বুড়িগোয়ালিনী-গাবুরা এলাকার প্রায় হাজারো জেলে বাওয়ালীরা বর্তমানে কলাগাছিয়ার ওসি ও সাতক্ষীরা রেঞ্চের এসিএফ এর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছেন। অনেকেই সুন্দরবন না গিয়ে বেকার সময় কাটাচ্ছেন। এতে করে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম হতাশার মধ্যে রয়েছি। দ্রæত এ সমস্যার সমাধান করা না হলে প্রায় দেড় হাজার জেলে বাওয়ালীরা কর্মহীন হয়ে পড়বেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় অবিলম্বে কলাগাছিয়ার ওসি ও সাতক্ষীরা রেঞ্চের এসিএফ এর হয়রানির হাত থেকে জেলে বাওয়ালীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে, এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের এসিএফ এম এ হাসান জানান, তিনিসহ কলাগাছিয়া বনফাঁড়ির ওসি মনিরুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হচ্ছে তা আদৌ সত্য নয়। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি এ সময় তার অফিসে এ সংক্রান্ত সকল বৈধ কাগজ পত্র রয়েছে বলে দাবী করে সেগুলো দেখে শুনে নিউজ করার অনুরোধ জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মর্তে বাঁজলো মায়ের জয়ধ্বনি, আজ মহালয়া
পরবর্তী পোস্ট
মাকে দেখে ফেরার পথে প্রাণ গেল তরিকুলের

রিলেটেড পোস্ট

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরের ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে...

জুন ১৭, ২০২৬

সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল...

জুন ১৩, ২০২৬

সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু...

জুন ১৩, ২০২৬

সুন্দরবনে ১১শ, কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জুন ১৩, ২০২৬

শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ

জুন ১০, ২০২৬

সাতক্ষীরার উপকূলে ভেড়ীবাঁধ নির্মানের কাজ করতে এসে চর...

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting