দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪৮
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাশিফলশ্যামনগরসাতক্ষীরা জেলা

সুন্দরবনের অভয়ারণ্যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাঁকড়া আহরনের অভিযোগ

কর্তৃক mirkhairul.news জানুয়ারি ২, ২০২৫
জানুয়ারি ২, ২০২৫ ০ কমেন্ট 236 ভিউস

এস কে সিরাজ, শ্যামনগর: পহেলা জানুয়ারি হইতে কাঁকড়া আহরণ বন্ধ থাকলেও প্রাপ্ত তথ্যে জানা গেছে সাতক্ষীরা রেঞ্জের নদী ও খাল গুলোতে এখনো ২৫০ টির মত নৌকা কাঁকড়া আহারণ লিপ্ত আছে এছাড়া সাদা মাছ ও ফাঁস জালের পাস নিয়ে ৪০০ মতো নৌকা তাঁরাও কাঁকড়া আহরণ করছে তারা ২৫ শে ডিসেম্বর সাতক্ষীরা রেঞ্জার কদমতলা কৈরা ধখালি বুড়িগোয়ালিনী ও কোবাতাক স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহারণ করছে তাদের কে ৩১ শে ডিসেম্বর পাস সমাপনের কথা থাকলেও এখনো তারা ফিরে আসেনি তারা। পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্য এলাকা পুষ্প কাটি চোরা মেঘনা মান্দার বাড়িয়া ইলশে মারি নটাবেকি দায়ের গাং কাছি কাটা ১৮ বেকি ফিরিঙ্গিয়া খবরাখালি দোবেকি হল্দে বুনিয়া তাল পাটি চুনকুড়ি সুগদে গুবদে মালঞ্চ হাতি ভাঙ্গা চালতে বাড়িয়া উলোবাড়িয়া কলা গাছি ডিঙ্গে মারি দিপির মাদি সহ্ সুন্দরবনে বিভিন্ন খালে নদীতে কাঁকড়া আহরণ করছে বলে ফিরে আসা জেলেরা জানান। এ ব্যাপারে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক মশিউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি আমার জানার বাইরে এখুনি খোঁজ নিচ্ছি। এদিকে কাঁকড়া মজুদ ও পরিবহন নিষিদ্ধ থাকলেও সাতক্ষীরা রেঞ্জ এলাকায় ১০০ মেট্রিক টন কাঁকড়া এখনো বিভিন্ন ফার্মে মজুদ রয়েছে, মজুদ থাকা স্থানগুলো আন্টি হারা, ঘড়িলাল ,যোরর্শীন পার্সেমারি, গাগড়ামারি চাঁদনী মুখা দৃষ্টি নন্দন হরিশ খালি দূর্গা পাটি বুড়িগোয়ালিনী, দাতিনাখালি, কলবাড়ী, মুন্সীগঞ্জ, দক্ষিণ কদমতলা, মথুরাপুর, হরিনগর, সিংহড়তলি মীরগাং কালিনছে ভেটখালি, কৈখালি । এই সমস্ত এলাকার সমগ্র মোকামে অবাধে কাঁকড়া কেনাবেচা হচ্ছে । জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এ সময় সুন্দরবনে কাঁকড়া ধরা নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করে বনের বিভিন্ন নদী ও খালে অবাধে ডিমওয়ালা মা কাঁকড়া শিকার চলছে। প্রজনন মৌসুমে ডিমওয়ালা কাঁকড়া শিকার করায় কাঁকড়া বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তেমনি সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার বাংলাদেশ অংশ। আর জলভাগের পরিমাণ ১ হাজার ৮৭৪ দশমিক ১ বর্গকিলোমিটার, যা পুরো সুন্দরবনের আয়তনের ৩১ দশমিক ১৫ শতাংশ। সুন্দরবনের জলভাগে ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া ও ২১০ প্রজাতির সাদা মাছ আছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি এ দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় ৫৯ দিনের জন্য জেলেদের সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া ধরার অনুমতি বন্ধ রাখে বন বিভাগ।জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনের লোনাপানিতে কাঁকড়া ডিম ছাড়ে। তবে মাঘ মাসের প্রথম অমাবস্য বা পূর্ণিমায় সুন্দরবনের শিলা কাঁকড়া সব থেকে বেশি ডিম ছেড়ে থাকে। ডিম ছাড়ার সময় নদ-নদী ও খালের কূল দিয়ে বিচরণ করে ডিমওয়ালা কাঁকড়া। এ সময় ডিমওয়ালা কাঁকড়া কিছুটা শান্ত ও স্থির থাকে। সুন্দরবন ও উপকূলসংলগ্ন নদনদী খালে বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ ডিমওয়ালা কাঁকড়া ধরা হচ্ছে। ডিম ছাড়ার মৌসুমে অবাধে কাঁকড়া ধরায় কাঁকড়ার প্রজনন ও উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় ধারণা করছে বিশেষজ্ঞরা। ডিসেম্বর থেকে কাঁকড়ার ডিম হওয়া শুরু করে এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস কাঁকড়ার ডিম ছাড়া শুরু করে। তাই প্রজনন মৌসুমে সরকারিভাবে কাঁকড়া ধরার ওপর এই দুই মাস নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারপরও বন বিভাগের নির্দেশ অমান্য করে সুন্দরবন এলাকায় সারা বছরের মতো ব্যাপক হারে কাঁকড়া ধরা অব্যাহত রয়েছ।আন্তর্জাতিক বাজারে চিংড়ির চেয়ে কাঁকড়ার দাম ও চাহিদা বেশি। এ কারণে প্রজনন মৌসুম ও পরবর্তী সময়ে কাঁকড়ার শিকার বন্ধ এবং এ মূল্যবান মৎস্য সম্পদ রক্ষায় অভয়াশ্রম ও গবেষণা কেন্দ্র স্থাপনসহ আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। শিকার নিষিদ্ধ সময়ে ডিমওয়ালা অন্যসব প্রজাতির পাশাপাশি শিলা কাঁকড়া প্রজনন মৌসুমে নির্বিচারে আহরণ করার ফলে কাঁকড়াভাণ্ডারখ্যাত সুন্দরবনে অচিরেই এ কাঁকড়ার বিলুপ্তি ঘটবে। সুন্দরবনের জীববৈচিত্র্য বাঁচাতে দ্রুত শিকার নিষিদ্ধ প্রজনন মৌসুমে সব ধরনের কাঁকড়া আহরণ সম্পূর্ণ বন্ধ করতে সরকার ও বন বিভাগকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধনী
পরবর্তী পোস্ট
দেবহাটার ইউএনও সাথে দেবহাটা সাহিত্য পরিষদের সৌজন্যে সাক্ষাৎ

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting