দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৫
সাতনদী সম্পাদককে মারধরের ঘটনায় হাফিজকে আসামি করে মামলা...
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা
মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...
তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র
দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...
শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ
সরকারি চাকরি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট...
ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা সদরে ভালবাসা দিবসে অভিমান করে প্রেমিকের আত্মহত্যা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৬, ২০২১
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ০ কমেন্ট 357 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দুই তিন মাসের ভাল লাগা থেকে ভালবাসা। মন দেয়া-নেয়া চলছিল চুটিয়ে। সকলের অগোচরে দেখা-সাক্ষাত ও মোবাইলে গোপনে কথা আদান-প্রদান দুজনের মধ্যে ভাব জমেছিল বেশ। ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসে দিনের বেলাতে দেখা করে গোলাপ ফুলের শুভেচ্ছা বিনিময়। হ্যাপি ভ্যালেন্টাইন জানানো সব কিছুই ঠিকঠাক মত হয়। কিন্তু সন্ধ্যা বেলার চোখের সামনে একটি দৃশ্য সব কিছু এলোমেলো করে দিয়ে অন্ধকার অমানিশা ভর করে প্রেমিকের উপর। মুহুর্তেই সিন্ধান্ত এ জীবন আর না রাখার। শেষ পর্যন্ত হলোও তাই । সিনেমার অবাস্তব কল্প কাহিনীকেও হার মানিয়েছে বাস্তব এই ঘটনা।
গত রবিবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় প্রেমের ইতিহাসে লেখার মত ঘটনাটি ঘটে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামে।
বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, যশোর জেলার বেনাপোল গ্রামের আজিবর হোসেন বাবলুর পুত্র ইয়াসিন আরাফাত (১৬) ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেকপাড়া গ্রামে নানার বাড়ীতে থাকতো। কাজের সুবাদে ব্রহ্মরাজপুর চেয়ারম্যান বাড়ী এলাকায় যাতায়াতের ফলে নুনগোলা গ্রামের এক দিনমজুরের কন্যা ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত রবিবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নুনগোলা দক্ষিণপাড়া গ্রামের মাহফিলের বাজারে ওই ছাত্রী অন্য একটি ছেলের সাথে ঘোরাফেরা করতে দেখে। শুধু তাই নয় ওই ছেলের মুখে খাবার তুলে দিতে দেখে নিজেকে আর সহ্য করতে না পেরে ইয়াসিন আরাফাত সামনে উপস্থিত হয়ে চরম ক্ষোভ প্রকাশ করে। এ সময় এক মুহুর্ত আর দেরি না ইয়াসিন সাইকেল চালিয়ে দ্রুত ব্রহ্মরাজপুর বাজারে গিয়ে ইঁদুর তাড়ানোর গ্যাস ট্যাবলেট নিয়ে এসে প্রেমিকার সামনেই সেবন করে। মুহুর্তেই অসূস্থ হয়ে পড়ে বাজারে । মাহফিলের বাজারের লোকজন উদ্ধার করে প্রথমে ব্রহ্মরাজপুর বাজারের এক গ্রাম্য চিকিৎসক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে সাতক্ষীরা সদর থানা পুলিশ লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
তালায় দূর্ণীতির দায়ে খলিলনগর ইউপি চেয়ারম্যান রাজু বহিস্কার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

সেপ্টেম্বর ৯, ২০২৬

সাতক্ষীরায় অ্যাডভান্স ও ভেটেরিনারি সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শুরু

সেপ্টেম্বর ৮, ২০২৬

দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা দূর ও সরকারি...

সেপ্টেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে...

সেপ্টেম্বর ৮, ২০২৬

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার...

সেপ্টেম্বর ৮, ২০২৬

কৃষকদল নেতা হাফিজের নেতৃত্বে সাতনদী সম্পাদকের উপর হামলা

সেপ্টেম্বর ৭, ২০২৬

 সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ছাত্রনেতা বাপ্পির...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

সেপ্টেম্বর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting