দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৪১
ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে
নিহত আমিনুরের বাসায় ঈদ উপহার পৌঁছে দিলেন ড.মনিরুজ্জামান
এসসিএফ এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
গোশত কাটার সময় যে ভুল এড়াবেন
ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়
 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...
ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো...
শ্যামনগরে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম
ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে নতুন পোশাক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা প্রেসক্লাবে স্মরণ সভায় বক্তারা

কর্তৃক kobirubel.satnadee জুন ১৯, ২০২১
জুন ১৯, ২০২১ ০ কমেন্ট 447 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: দৈনিক পত্রদূত সম্পাদক ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম. আলাউদ্দীন এর ২৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।

সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ন সাধারণ সম্পাদক মো: আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গাজী টিভির কামরুল হাসান, বাংলা ভিশনের মো: আসাদুজ্জামান, দৈনিক নওয়াপাড়ার হাফিজুর রহমান, ভোরের পাতার এস এম মহিদার রহমান, ঢাকা টাইমস এর এম বেলাল হুসাইন।

সভার শুরুতে শহিদ সাংবাদিক স.ম. আলাউদ্দীন এর রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা বলেন স.ম. আলাউদ্দীন ছিলেন সাতক্ষীরার গণমানুষের নেতা। ১৯৯৬ সালের ১৯ জুন কালোরাতে বীর মুক্তিযোদ্ধা ও পত্রদূত সম্পাদক স.ম. আলাউদ্দীনকে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার ২৫ বছর পেরিয়ে গেলেও আজও বিচারে খুনিদের শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন স.ম. আলাউদ্দীনকে হত্যার মধ্য দিয়ে সাতক্ষীরার সার্বিক উন্নয়ন বাঁধাগ্রস্থ করা হয়েছিল। একজন প্রগতিশীল স.ম. আলাউদ্দীন সাতক্ষীরার সম্পদ ছিলেন। ৭১’-এ মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান ছিল। তিনি ছিলেন আপোষহীন নেতা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে দলের দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীদের সংঘটিত করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল সাতক্ষীরাকে সমৃদ্ধশালী একটি জেলা হিসেবে রূপান্তরিত করা। তিনি সমাজের অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত মানুষের কথা তুলে ধরার জন্য নিজ হাতে প্রতিষ্ঠিত করেছিলেন দৈনিক পত্রদূত পত্রিকা।

তাঁর কর্মের মধ্য দিয়ে শহীদ স.ম. আলাউদ্দীন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল। পত্রদূত পত্রিকার সম্পাদক স.ম. আলাউদ্দীন হত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা।

এর আগে শনিবার সকালে সম আলাউদ্দিনের পৈতৃক ভিটা পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়িতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের নেতৃত্বে সাংবাদিকরা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে কবরে পুষ্প স্তবক অর্পন করেন। এ সময় কবর জিয়ারত ও দোয়া পরিচালনা করেন সাংবাদিক হাফেজ শেখ কামরুল ইসলাম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক মোস্তফা কামাল কে সংবর্ধনা
পরবর্তী পোস্ট
আপনার পরিবারকে বাঁচাতে মাস্ক পরুন – প্রফেসর রুহুল হক এমপি

রিলেটেড পোস্ট

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে

মে ২৮, ২০২৬

কারাবন্দী অবস্থায় সাবেক পিপি আব্দুল লতিফের মৃত্যু

মে ২৫, ২০২৬

সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক...

মে ২৪, ২০২৬

সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির...

মে ২৪, ২০২৬

স্ক্র্যাচ কার্ডে ফ্রিজ জিতে ভাগ্য খুললো মোঃ রাজু...

মে ২৪, ২০২৬

সাতক্ষীরায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মে ২২, ২০২৬

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে খুনের হুমকি

মে ২২, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

সাতক্ষীরা এক্স-ক্যাডেটস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting