দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৮
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...
দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...
শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...
দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির...
কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের...
দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটি...
দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ...
পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা সদর

সাতক্ষীরা খুলনা রুটে অবৈধভাবে যাত্রী বহন, হাইওয়ে পুলিশের মামলা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৬, ২০২৪
অক্টোবর ২৬, ২০২৪ ০ কমেন্ট 566 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-খুলনা রুটে অবৈধভাবে যাত্রী বহনের অভিযোগে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ। গত ১৯ অক্টোবর ডুমুরিয়া উপজেলায় চুকনগর হাইওয়ে পুলিশ যাত্রীসহ মাইক্রোবাস (চট্ট মেট্রো- ছ-১১-১৫১৪) আটকিয়ে চালকের হাতে মামলার স্লিপ ধরিয়ে দেয়।
প্রসঙ্গত : সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে প্রতিদিন ৮/১০টি মাইক্রোবাস অবৈধভাবে সাতক্ষীরা – খুলনা রুটে যাত্রী পরিবহন করে থাকে। সকাল ছয়টা থেকে প্রতি আধা ঘন্টা অন্তর সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রী নিয়ে মাইক্রোবাস গুলো ছেড়ে যায়। অপরদিকে, খুলনা শিববাড়ি মোড় থেকেও একই মাইক্রোবাস গুলো যাত্রী নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসে। বিগত আওয়ামী সরকারের শাসন আমলে স্থানীয় সংসদ সদস্য, বাস মালিক সমিতির শীর্ষ একাধিক নেতা এবং ট্রাফিক ও থানা পুলিশকে ম্যানেজ করে ড্রাইভার জাহাঙ্গীর (০১৭১২১৬৫৮৪৩) অবৈধভাবে ব্যক্তিগত মাইক্রোবাসে যাত্রি পরিবহন করে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। ফলে সাতক্ষীরা খুলনা রুটের বাস মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বাস মালিক সমিতির একাধিক নেতা সাত নদীকে জানিয়েছেন, মাইক্রোবাসে অবৈধভাবে যাত্রী পরিবহনের কারণে তারা প্রতিনিয়ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও ড্রাইভার জাহাঙ্গীর তার অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত ১৯ অক্টোবর বিকাল সাড়ে তিনটার দিকে ড্রাইভার জাহাঙ্গীরের ( চট্ট মেট্রো- ছ -১১-১৫১৪) মাইক্রোবাসটি খুলনা থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসে। ওই মাইক্রোবাসে যাত্রী ছিলেন দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান। চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের কর্তব্যরত পুলিশ সদস্য উল্লেখিত মাইক্রোবাসটিকে সিগন্যাল দেয়। এই সময় ওই মাইক্রোবাসের যাত্রী সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান মাইক্রোবাস থেকে নেমে কর্তব্যরত হাইওয়ে পুলিশ অফিসারের কাছে জানতে চান, কোন প্রকার রুট পারমিট ছাড়া ব্যক্তিগত মাইক্রোবাসে অতিরিক্ত যাত্রী নিয়ে সাতক্ষীরা খুলনা রুটে চলাচল করতে পারবে কিনা? প্রতিউত্তরে হাইওয়ে পুলিশের একজন এসআই জানান, ব্যক্তিগত মাইক্রোবাসে যাত্রী পরিবহন সম্পূর্ণ অবৈধ। এক পর্যায়ে তিনি মাইক্রোবাসে অবৈধ যাত্রীহবনের অভিযোগে মামলা দিয়ে ড্রাইভারের হাতে কেস স্লিপ ধরিয়ে দেন। এ সময় ওই মাইক্রোবাসের চালক সাতনদী সম্পাদক হাবিবুর রহমানকে তার মাইক্রোবাসে আনতে অস্বীকৃতি জানায়। ঘটনাটি প্রত্যক্ষ করে হাইওয়ে পুলিশের এক সদস্য হাবিবুর রহমানকে সাতক্ষীরাগামী চলমান একটি বিআরটিসি বাসে উঠিয়ে দেন।
প্রসঙ্গত : ইতো পূর্বে ড্রাইভার জাহাঙ্গীরের অবৈধ মাইক্রোবাসের বাণিজ্য নিয়ে সাতনদী পত্রিকায় একাধিক খবর প্রকাশিত হয়। ওই সময় জাহাঙ্গীর সাতনদী সম্পাদক হাবিবুর রহমানকে ভয় ভীতিকর হুমকি দিলে তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। উক্ত ডায়েরীটিা তদন্ত করেন এস আই হাসান।

Pages: 1 2

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাংবাদিক টুটুলের দাফন সম্পন্ন
পরবর্তী পোস্ট
আগামীকাল মনিরামপুর থেকে ভবদহ অভিমুখে লংমার্চ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালিতে,নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরার তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার 

সেপ্টেম্বর ১, ২০২৬

শিবপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে সাকিব আটক, কঠোর...

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা নাগরিক অধিকার...

আগস্ট ৩১, ২০২৬

শ্যামনগরে পাউবোর ৫২ হাজার জিও বস্তার কাজে নয়...

আগস্ট ৩১, ২০২৬

আইনমন্ত্রী আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় আইনজীবী ফোরামের সমাবেশ

আগস্ট ৩০, ২০২৬

জাঁকজমকপূর্ণ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ান 

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মতবিনিময়...

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

আগস্ট ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting